ডাটা ও আলু দিয়ে টেংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

ডাটা ও আলু দিয়ে টেংরা মাছের রেসিপি

1000008843.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটি রেসিপি নিয়ে। নতুন নতুন তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আমরা মাছে ভাতে বাঙালি মাছ ভাত আমাদের সবারই প্রিয় খাবার। আর সেই মাছগুলো যদি নদীর হয় তাহলে তো কথায় থাকে না। আসলে নদীর মাছের তুলনা হয় না। নদীর মাছ যেভাবে রান্না করি না কেন অনেক মজা। আমাদের কয়েক দিন আগে বেশ কিছু টেংরা মাছ এনেছিল।আর টেংরা মাছ গুলো আমি বেশির ভাগ সময় চচ্চড়ি করেছি। তবে তাজা তাজা কয়েকটি টেংরা মাছ তাজা ডাটা দিয়ে ঝোল করেছিলাম অনেক মজার। আসলে নদীর মাছ এমনিতে ভালো লাগে। আর যদি তাজা ডাটা দিয়ে রান্না করা যায় তাহলে আরো বেশি ভালো লাগে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারবেন অনেক ভালো লাগে।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট ।

1000000391.png

1000008841.jpg

উপকরণপরিমাণ
টেংরা মাছপরিমাণ মতো
পেঁয়াজ কুচিএক কাপ
ডাটা ও আলুপরিমাণ মতো
আদা রসুন বাটাএক চামচ করে
হলুদ, মরিচ, ধনের গুঁড়োএক চামচ, দেড় চামচ ও হাফ চামচ
ধনের পাতাপরিমাণ মতো
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো

1000000390.png

ধাপ-১

1000008793.jpg1000008796.jpg

প্রথমে আমি তরকারি গুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে।

ধাপ-২

1000008800.jpg1000008802.jpg1000008804.jpg

এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব ।

ধাপ-৩

1000008806.jpg1000008808.jpg

পেঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে নেড়েচেড়ে সকল মসলা দিয়ে দেব।

ধাপ-৪

1000008809.jpg1000008811.jpg

মসলা গুলো কষানো হয়ে গেল হালকা একটু পানি দিয়ে দেব। তারপর ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে কষিয়ে নেব।

ধাপ-৫

1000008814.jpg1000008815.jpg

মাছগুলো কষানো হয়ে গেলে তুলে রেখে সেই মসলার ভিতর তরকারি দিয়ে দেব।তরকারি গুলো দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।

ধাপ-৬

1000008818.jpg1000008820.jpg

তরকারি কষানো হয়ে গেলে তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।পানি ফুটে আসলে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব।

ধাপ-৭

1000008822.jpg1000008824.jpg

মাছ গুলো দিয়ে কিছু সময় রান্না করে নেব। তারপর ধনের পাতা কুঁচি দিয়ে দেব। ঝোল একটু কমে আসলে জিরার গুড়া দিয়ে দেব।

ধাপ-৮

1000008827.jpg1000008831.jpg

এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর একটা বাটিতে তুলে পরিবেশন করব। অনেক মজার ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

ডাটা,আলু দিয়ে টেংরা মাছের রেসিপি যতোবার দেখি ততবার মন চায় তখনি খেতে।এই রেসিপিটি আমার ভীষণ পছন্দসই। আপনি ভীষণ লোভনীয় করে রেসিপিটি শেয়ার করেছেন। ধাপে ধাপে চমৎকার করে রন্ধন প্রনালী আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার পছন্দ জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আহা নদীর টেংরা মাছ 😋
ডাটা আর আলু দিয়ে টেংরা মাছের সুস্বাদু একটি খাবার প্রস্তুত করেছেন আপু। দেখতে যেমন লোভনীয় খেতে তেমন সুস্বাদু হয়েছে বোঝাই যাচ্ছে। এধরনের রেসিপি দেখলে লোভ সামলানো মুশকিল।
অনেক ধন্যবাদ আপু লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি ভাইয়া নদীর টেংরা মাছ অনেক মজার, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডাটা ও আলু দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরীর পদ্ধতি। আসলে টেংরা মাছ যেকোন সবজি দিয়ে রান্না করলে খেতে বেশ সুস্বাদু লাগে। আসলে আমাদের পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় কিন্তু টেংরা মাছ আমরা কখনো চাষ করিনি। তবে মাঝেমধ্যে এই মাছ বাজার থেকে কিনে খাওয়া হয় এই মাছ খেতে বেশ সুস্বাদু। ধন্যবাদ এত সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া টেংরা মাছ গুলো খেতে অনেক সুস্বাদু হয়,ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডাটা ও আলু দিয়ে টেংরা মাছের রেসিপি বেশ লোভনীয় লাগছে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্না পদ্ধতি আমাদের মাঝে সুন্দর উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

 2 years ago 

নদীর মাছ আমার খুবই প্রিয়।
ডাটা দিয়ে টেংরা মাছের লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখেই তো জিভে জল চলে আসলো।
খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হবে।

 2 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডাটা ও আলু দিয়ে টেংরা মাছের খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপু। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এইরকম রেসিপি গুলো খেতে খুব ভালই লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এমন রেসিপি খেতে সত্যি অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডাটা এবং আলু দিয়ে টেংরা মাছের রেসিপি আমার কাছে বেশ ভালোই লাগে।আমার মা রান্না করে যদি আমি মাছ ছাড়া তরকারি টা খাই কারন টেংরা মাছটা আমার কাছে কাটা কাটা লাগে।দেখেই মনে হচ্ছে রেসিপি টা বেশ দারুন হয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো আপু,ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

টেংরা মাছ আমার খুবই প্রিয়, আর টেংরা মাছের সুস্বাদু রেসিপি দেখে যেন তাই খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরি করে পরিবেশন করলেন। পরিবেশন দেখে ভালো লাগলো।

 2 years ago 

কিছুদিন আগে আমি টেংরা মাছের রেসিপি তৈরি করেছিলাম। তবে আমি শুধু আলু দিয়ে তৈরি করেছিলাম এই মাছের রেসিপি। আপনি ডাটা ও আলু দিয়ে মজাদার ভাবে এই রেসিপি শেয়ার করলেন। আপনার রেসিপি দেখে যেন আমার সেই রেসিপির কথা মনে পড়ে গেল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই রেসিপি গুলো সত্যি অনেক মজার হয় ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডাটা ও আলু দিয়ে টেংরা মাছের রেসিপিটি বেশ মজাদার হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38