রেসিপি পোস্ট- কাঁচা কলা সাথে চিংড়ি মাছের ইউনিক রেসিপি রেসিপি

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার রেসিপির পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

InFrame_1742022771274.jpg

IMG_20250224_154118 (1).png

InFrame_1742026322243.jpg

বন্ধুরা আজও আমার রেসিপি পোস্ট থেকে আপনাদের মাঝে আরো একটি পুষ্টিকর সুস্বাদু ও মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। আমরা সবাই ভোজন বিলাসী। তাই মনে চায় প্রতিদিন নানা আইটেমের পুষ্টিকর বা মজাদার আইটেমগুলো রান্না করে খেতে। আমাদের প্রতিদিন রান্নার আইটেমে দুধ ডিম আমিষ জাতীয় প্রতিটি খাবারের সাথে পুষ্টিকর খাবারও কিন্তু খাওয়া দরকার। যে সকল সবজিগুলোতে পুষ্টি আমিষ শর্করা ও ভিটামিন বেশি আছে এ সকল খাবারগুলো কিন্তু আমাদের বেশি বেশি করে খেতে হবে। আর এর মধ্যে কাঁচা কলা কিন্তু একটি অনেক উপকারি সবজি। গরমের দিন কিন্তু চলে এসেছে। এই গরমে কাঁচা কলা দিয়ে বিভিন্নভাবে তরকারি রান্না করে খেলে শরীর সুস্থ থাকে। আমি কিন্তু মাঝে মাঝে কাঁচা কলা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন আইটেমের তরকারি রান্না করে থাকি। এই রেসিপিটি আমার বাসার সবারই খুব পছন্দের একটি রেসিপি। চিংড়ি মাছ দিয়ে ও কাঁচা কলা দিয়ে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে দারুন লাগে। তাই চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা আমার বাসায় প্রায় রান্না করা হয়। আর এই মজাদার রান্নার রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। তাহলে চলুন দেখে আসি কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপিটি কিভাবে রান্না করলাম।

কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি

প্রয়োজনীয় উপকরণ

InFrame_1742216703363.jpg

উপকরণপরিমাণ
কাঁচা কলাদুই হালি
আলু২৫০ গ্রাম
চিংড়ি মাছহাফ কেজি
শুকনা মরিচ গুঁড়াপরিমাণ মতো
হলুদের গুঁড়াপরিমাণ মতো
আদা রসুন বাটাপরিমাণ মতো
ধনেপাতা কুচিপরিমাণ মতো
পেঁয়াজ কুচিপরিমাণমতো
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে চুলা প্যান্ট বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো লাল করে নিলাম।

InFrame_1742021989583.jpg

ধাপ - ২ :

এবার কি আর কিছু গুলো লাল হয়ে এলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে পিয়াজ ও তেলের সাথে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিতে হবে

InFrame_1742022061741.jpg

ধাপ ৩ :

এরপর চিংড়ি মাছ গুলো ভাজা হলে তারমধ্যে এক এক করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা ও লবণ দিয়ে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে চিংড়ি মাছ ও মসলা গুলো ভালো করে কষিয়ে নিতে হবে।

InFrame_1742022114370.jpg

ধাপ - ৪ :

তারপর কষানো চিংড়ি মাছ ও মসলার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো তার সাথে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে।

InFrame_1742022187269.jpg

ধাপ - ৫ :

এরপর খালুটা একটু সিদ্ধ হয়ে এলে তার মধ্যে কেটে রাখা কাঁচা কলা গুলো দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে দিরে আবারো সবগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

InFrame_1742022236550.jpg

ধাপ - ৬ :

এরপর আলো ও কাঁচা কলা গুলো কোষে যখন সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে পানি দিয়ে চুলায় জ্বালে রাখতে হবে কলা ও আলু আরো ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত।

InFrame_1742022328694.jpg

ধাপ - ৭ :

এরপর যখন দেখলাম সব সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে তখন এর মধ্যে কেটে রাখা পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আরো পাঁচ ছয় মিনিটের মতো চুলায় জ্বালে রেখে দিলাম।

InFrame_1742022428826.jpg

শেষ-ধাপ -

এরপর যখন দেখলাম সবজিগুলো সিদ্ধ হয়ে তরকারি সম্পন্ন হয়ে গেছে এবং পানিগুলো তরকারি থেকে টেনে আসছে তখন গরম গরম পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20250224_154118 (1).png

ফাইনাল আউটপুট

InFrame_1742026322243.jpg

বন্ধুরা কেমন হলো আমার আজকের রেসিপিটি? আমি কিন্তু বেশ মজা করে খেয়েছি। আশা করি আপনার আমার মত এমন করে রান্না করে বাসা খেয়ে দেখবেন। আজান নয় সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

1000028235.png

image.png

1000028233.gif

1000028234.gif

Sort:  
 11 months ago 

কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। কাঁচা কলা এবং চিংড়ি মাছ দুটোই আমার পছন্দের। অসাধারণ একটি রেসিপি তুলে ধরেছেন।

 11 months ago 

কাঁচা কলা সাথে চিংড়ি মাছের ইউনিক রেসিপি রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটি নতুন এবং ভিন্নধর্মী।দারুণ ক্রিয়েটিভ রেসিপি।আপনার রান্নার ভাবনাটাই অসাধারণ। এমন ইনোভেটিভ রেসিপি আরও চাই!

 10 months ago 

হ্যাঁ আপু কাঁচা কলা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খেলে শরীরের জন্য ভালো হয়। আজকে আপনি কাঁচা কলা এবং চিংড়ি মাছ দিয়ে মজার রেসিপি করেছেন। আর এই ধরনের রেসিপি দিয়ে গরম রুটি গরম পরোটা খেতে বেশ মজা হয়। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

এই সময় কেন যে এখন আপনার রেসিপি টা দেখলাম। এই সময়টাতে কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি পেলে মজা করে খেতে পারতাম। এই রেসিপিটা খেতে আমি এত পছন্দ করি যে দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতেও পারছি এটা খুবই সুস্বাদু হয়েছিল। আর অনেক মজা করে খেয়েছিলেন। এক কথায় দুর্দান্ত হয়েছে আপনার তৈরি করা আজকের রেসিপি।

 10 months ago 

কাঁচা কলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। খেতে বেশ ভালোই লাগে। যদিও চিংড়ি মাছ দিয়ে কখনো কাঁচা কলা রান্না করে খাওয়া হয়নি। রেসিপিটি দেখে মনে হচ্ছে রেসিপিটি সবাই খুব মজা করে খেয়েছেন। চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন খেতে ভালোই লাগে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ সামলিয়ে থাকা যায় না। আপনি তো লোভ লাগিয়ে দিলেন মজাদার একটা রেসিপি দেখিয়ে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। এই রেসিপিটা কম বেশি সবাই পছন্দ করে বলে আমার মনে হয়। তবে আমার কিন্তু খুবই ফেভারিট। মনে তো হচ্ছে অনেক মজা করে খেয়েছিলেন। দেখে খুব ভালো লাগলো রেসিপিটা।

 10 months ago 

খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই অসাধারণ একটি রেসিপি দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই কাঁচা কলার সাথে চিংড়ি মাছের ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে ফেলেছেন তা দেখে মুখের মধ্যে পানি চলে আসলো৷ এত সুস্বাদু রেসিপি যেভাবে আপনি ডেকোরেশন করেছেন এটিকে নিঃসন্দেহে খেতে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হয়।

 10 months ago 

চিংড়ি মাছের ইউনিক দেখে ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে খুবই চমৎকার হয়েছিল। দেখতেও খুবই চমৎকার লাগছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64224.79
ETH 1734.65
USDT 1.00
SBD 0.42