রেসিপিঃ- চিংড়ি মাছের মালাইকারি রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

জুম্মা মোবারক সবাইকে! প্রিয় ব্লগার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন পবিত্র এই জুমার দিনে? নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন পরিবার-পরিজনকে দিয়ে। কর্মব্যস্তময় জীবনে ব্যস্ততার মাঝেও আমাদেরকে ভালোমন্দ খুঁজে নিতে হয়। আজকে শুক্রবার দিন সবার ব্যস্ততা অনেক বেশি থাকে। তার মাঝেও পরিবারের সবাইকে নিয়ে সময় কাটানো খুবই সুন্দর মুহূর্ত কেটে যায়। বন্ধুরা আজকে উপস্থিত হয়েছি নতুন একটি রেসিপি শেয়ার করবো বলে। রেসিপি তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি আরো ভালো লাগে ভালো ভালো খাওয়া দাওয়া করতে। সবাই অনেক পছন্দ করেন সুস্বাদু খাবার গুলো খেতে। বিশেষ করে ইউনিক কিছু তৈরি করে যখন খাওয়া হয় পরিবারের সবাই অনেক খুশি হয়। রেসিপি পোস্ট সব চেয়ে আনন্দময় পোস্ট আমি মনে করি। এই পোস্ট তৈরি করতে একটু সময় সাপেক্ষ হলেও পরিবারের সবাই আনন্দিত হয়। কারণ খাদ্যপ্রেমী বাঙালিরা সবাই চাই খাবারের মধ্যে একটু ভিন্নতা আনতে।

f10.jpg

খাবারের মধ্যে একটু স্বাদ বাড়াতে। নতুনত্ব খাবার খেয়ে মনকে আনন্দিত করতে চাই। তাই একই রেসিপিকে আমরা বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে রান্না করে ভিন্নতা আনার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের কারি ভুনা রেসিপি। শতকরা ৯০% মানুষ চিংড়ি মাছ খেতে পছন্দ করেন। আর দশ পার্সেন্ট মানুষ এলার্জির কারণে একটু এড়িয়ে চলে। বলতে পারেন ১০০% মানুষ চিংড়ি মাছ পছন্দ করেন। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেন চিংড়ি মাছ ভুনা খেতে। বিশেষ করে এভাবে চিংড়ির কারি ভুনা করলে খুব মজার করে খাওয়া দাওয়া করে বাচ্চারা এবং সবাই মিলে। আজকে চিংড়ি মাছের রেসিপি করার পরিকল্পনা ছিল। যদিও রেসিপি নেওয়ার কোন পরিকল্পনা ছিল না।

f11.jpg

হঠাৎ করে চিন্তা করলাম কোন রেসিপি তো ফোনের গ্যালারিতে জমা নেই। তাহলে এই রেসিপিটা নেওয়া যাক আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেই উদ্দেশ্যে আজকে দুপুরে রেসিপিটি তৈরি করে নিয়ে নিলাম। খেতে অনেক সুস্বাদু হয়েছিল। বিশেষ করে সরিষা বাটা, পোস্ত বাটা এবং টক দই দেওয়ার কারণে খুবই সুস্বাদু হয়েছে। আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি সেভাবে আপনারা তৈরি করে নিতে পারেন খেতে খুবই সুস্বাদু ছিল। তাহলে শুরু করা যাক বন্ধুরা তৈরি করার প্রসেস গুলো শেয়ার করা যাক—

f7.jpg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


f.jpg
প্রয়োজনীয় উপকরণ সমূহ নিয়ে দেখালাম।

উপকরণপরিমাণ


  • চিংড়ি মাছ বড় সাইজের।

  • টমেটো- ১ টি

  • পেঁয়াজ - ১ টি।

  • রসুন - ৩ কোয়া।

  • শুকনা মরিচ - ১ চামচ।

  • ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া - হাফ চামচ করে।

  • আদা বাটা- ১ চামচ।

  • বাদাম বাটা- ১চামচ।

  • সরিষা বাটা- ২চামচ।

  • টক দই- ২ চামচ।

  • কাঁচা মরিচ - ৩/৪ টি।

  • গরম মসলা- ১ চামচ।

  • লবণ- স্বাদমত।

  • সরিষার তেল- পছন্দমত।


চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরীর ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

প্রথমে আপনাদেরকে প্রয়োজনীয় উপকরণ সমূহ নিয়ে দেখালাম। সেখানে কি পরিমান উপকরণ সমূহ নিয়েছি প্রতিটি বিষয় আপনাদেরকে উল্লেখ করেছি। এখন আমি রান্নার ধাপে চলে যাব। সেখানে দেখতে পাচ্ছেন রান্না করার জন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিলাম। সেখানে প্রয়োজন মত অথবা পছন্দমত সরিষার তেল গুলো দিলাম।

f1.jpg


রান্নার ধাপ-২

এখন আপনারা দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। সেই সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কারণ পেঁয়াজগুলো ফ্রাই করার সাথে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিব।

f2.jpg


রান্নার ধাপ-৩

চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজ রসুনের সাথে। উল্টিয়ে দিলে মাছ গুলো ফ্রাই করে নিয়েছি।

f3.jpg


রান্নার ধাপ-৪

যখন পেঁয়াজ এবং মাছগুলো ফ্রাই হয়ে যাই তখন কুচি করে রাখা টমেটো দিলাম সেই সাথে বাটা মসলাগুলো দিয়ে দিছি। সাথে টক দই দিলাম।

f4.jpg


রান্নার ধাপ-৫

সবগুলো উপকরণ দেয়ার পরে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো যা আপনারা দেখতে পাচ্ছেন। সাথে তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম।

f5.jpg


রান্নার ধাপ-৬

রেসিপির সব উপকরণ গুলো দেওয়া শেষ হয়ে গেলে সিদ্ধ করে নিতে হবে। সাথে লবণ দিলাম। যেহেতু হালকা পানি দিয়েছিলাম এখন সবগুলো মিক্স করে সিদ্ধ করে নিচ্ছি। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি প্রায় শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দিব। হালকা করে যাতে ঝোল থাকে এমন অবস্থায় চুলা বন্ধ করে দিয়েছি। কারণ ঠান্ডা হয়ে আসলে ঝোল আরো একটু ঘন হয়ে যাবে।।

FF.jpg


রেসিপির পরিবেশনা

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রেসিপি যখন রান্না করা শেষ তখন পরিবেশনের পর্ব। পরিবেশনের জন্য আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। যেহেতু দুপুরে খাওয়া দেওয়ার জন্য রান্না করেছিলাম। সবাই মিলে বেশ মজা করে খাওয়া দাওয়া করেছি। বিশেষ করে বাচ্চা্রা অনেক বেশি পছন্দ করেন চিংড়ি মাছের কারি ভুনা রেসিপি। এই রেসিপি আমি প্রায় সময় করে থাকি। আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে নিলাম। আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আপনাদের কার কাছে কেমন লাগলো জানালে অনেক বেশি ভালো লাগবে।

f8.jpg

f9.jpg

f10.jpg

f11.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

Sort:  
 2 years ago 

আমার এবং আমার ছেলের খুব প্রিয় একটি খাবার হল চিংড়ি মাছ। তাই আপনার রেসিপি দেখে এমনভাবে রান্নার চেষ্টা করব। অবশ্য আজ বাসায় চিংড়ি রান্না হয়েছে। কিন্তু এত সুন্দর করে কখনও রান্না করা হয় না। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার পছন্দের মাছের রেসিপিটি শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে আমার।

 2 years ago 

চিংড়ি মাছ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরকম ভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরি করা হলে সেটা অনেক বেশি সুস্বাদু হয়। আর এটা যদি একটু ঝাল ঝাল ভাবে রান্না করা হয়, তাহলে আরো বেশি মজা লাগে খেতে। আপনার আজকের রেসিপি দেখে সত্যি লোভ সামলাতে পারছিনা। চিংড়ি মাছ কিন্তু বেশিরভাগ মানুষ অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। যারা চিংড়ি মাছ পছন্দ করে, তাদের জিভে জল চলে আসবে আপনার তৈরি করা রেসিপিটা দেখলে।

 2 years ago 

ভাইয়া বাসায় দাওয়াত দিলাম চলে আসেন সবাইকে নিয়ে😍😍।

 2 years ago 

পছন্দের একটি রেসিপি শেয়ার দিয়েছেন আপু। চিংড়ি মাছের মালাইকারি আমার অনেক পছন্দের।সুন্দর ভাবে উপস্থাপন করেছেন রেসিপিটি। প্রতিটি ধাপ এত সুন্দর করে তুলে ধরেছেন, যে কেউ রেসিপিটি তৈরি করতে পারবে। প্রতিটি ছবি ও উপস্থাপন সুন্দর হয়েছে। সবমিলে ভালো লেগেছে রেসিপিটি পোস্টটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি তো দেখতেছি কমবেশি সবাই চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করেন।

 2 years ago 

চিংড়ি মাছের মালাইকারি রেসিপি চমৎকার হয়েছে আপু। আমি নিজে কখনো চিংড়ি মাছের মালাইকারি তৈরি করিনি। রেসিপি তৈরির প্রক্রিয়া ধাপে ধাপ উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

খুব সহজে করা যায় খেতে খুবই সুস্বাদু হয়। আপনিও দেখে তৈরি করে নিতে পারবেন।

 2 years ago 

চিংড়ি মাছ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে রেসিপি তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা চিংড়ি মাছের মালাই কারি রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি বেশ কয়েকটি উপকরণের সংমিশ্রণে এতো সুন্দর একটি রেসিপি তৈরি সম্পন্ন করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

আপনি একদম ঠিক বলছেন চিংড়ি মাছের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যাই। তবে এই রেসিপিটি অসাধারণ ছিল খেতে।

 2 years ago 

পরিবারের সদস্যদেরকে ভালো কিছু রান্না করে খাওয়ালে তৃপ্তি পাওয়া যায়।আপনি চমৎকার সুন্দর করে চিংড়ি মাছের মালাই কারি করেছেন। সব থেকে বেশি ভালো লাগছে মালাইকারিতে দেয়া কাঁচা মরিচ। আপনার মালাই কারি ভীষণ লোভনীয় হয়েছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলছেন আপু কোন রেসিপি তৈরি করলে যদি সবাই ভালোভাবে খেতে পারেন তাতে অনেক বেশি খুশি লাগে।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে করা সব থেকে লোভনীয় রেসিপি হলো মালাইকারি অনেক দারুন হয়েছে আপনার উপস্থাপন।সুন্দর ভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে ভালো লাগার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চিংড়ি মাছ খেতে আমি খুব পছন্দ করি। বিশেষ করে চিংড়ির মাছের মালাইকারি হলে তো কোন কথাই নেই।আপনার তৈরি করা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখেই তো আমার মুখে জল চলে এসেছে।দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজাদার হয়েছে।চিংড়ি মাছের মজাদার ও সুস্বাদু রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ঠিকই বুঝতে পারছেন ভাইয়া আপনি খেতে খুবই সুস্বাদু ছিল এই রেসিপি।

 2 years ago 

কতটা ধৈর্যের সাথে আপনি আমাদের মাঝে রেসিপি আইটেমটি পরিবেশন করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আমি আপনার সাথে এ ব্যাপারে একমত যে বাঙালি সবসময় পছন্দ করে সুস্বাদু রেসিপি, তবে রাঁধুনির হাতের গুণে কখনো সাধারণ রান্নাও অনবদ্য রূপ ধারণ করে।
আপনি তা ই বেশ নৈপুণ্যের সাথে করে দেখালেন, চমৎকার ।
আমার তো বেশ ভালো লেগেছে, দোয়া করি আপনি এভাবেই রন্ধনবিদ্যায় পারদর্শীতা অর্জন করেন।
অনেক শুভকামনা। পোস্টের মান অসাধারণ, অনেকটাই গুছিয়ে লিখেছেন।
💐

 2 years ago 

আপনার কাছ থেকে এত সুন্দর গঠন মূলক মতামত পড়ে খুবই ভালো লাগতেছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38