রেসিপি :তালের বড়া।

in আমার বাংলা ব্লগ2 years ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনার সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব একটি রেসিপি। আজ তৈরি করেছিলাম তালের বড়া।এখন তালের সময়, হাট-বাজারে সব খানেই তাল আর তাল।এমন কি পাড়ার গলির রাস্তাতে হাঠলে এই তালের বড়া ভাজার মিষ্টি সুগন্ধি আপনার নাকে লাগবে।

IMG_20240817_073753.jpg

যাইহোক কথা না বড়িয়ে রেসিপি তে ফিরে আসি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
তাল১/২ টি আপনার ইচ্ছে
সুজি১.৫ কাপ
চিনিস্বাদমতো
ময়দা /চালের গুঁড়ো১.৫ কাপ
তেলপরিমাণ মতে
দুধ পাউডারহাফ কাপ

IMG_20240816_183222.jpg

রন্ধন পদ্ধতি।

১:শুরুতে তাল গুলো কে ছিলে একটি বাটিতে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে ।

IMG_20240816_172730.jpg

IMG_20240816_172330.jpg
২:এবার এ একটি জালির সাহায্য তে তাল এর রস গুলো বের করে নিতে হবে।

IMG_20240816_172822.jpg
৩: এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে কোন আঁশ না থাকে।
৪:এবার শুরুতে স্বাদমতো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

IMG_20240816_183335.jpg
৫:এখন ময়দা, সুজি ও গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখিয়ে আঠালো করে নিতে হবে।

IMG_20240816_183558.jpg

IMG_20240816_183426.jpg
৬:কড়াইয়ে তেল গরম করে নিতে হবে।

IMG_20240816_184218.jpg
৭: এবারে মধ্যম আচে বড়ার আকারে ভেজে নামিয়ে নিতে হবে।

IMG_20240817_073757.jpg

IMG_20240816_185436.jpg

IMG_20240816_184403.jpg

এভাবে শেষ করলাম আমার আজকের রেসিপি টি।

IMG_20240817_073811.jpg

IMG_20240817_073804.jpg

IMG_20240817_073725.jpg
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

তালের বড়া খেতে আমার কাছেও অনেক ভালো লাগে। যদিও এবার এখনও বানানো হয়নি। তবে তালের কেক পিঠা খাওয়া হয়েছে। তাল দিয়ে বানানো যেকোনো ধরনের পিঠা খেতে খুব ভালো লাগে। আপনি খুবই মজাদার পিঠা রেসিপি শেয়ার করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুব সুন্দর তালের বড়া তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর রেসিপি দেখে বেশ ভালো লাগলো ভাই। এখন পাকা তালের সময়। আর তাল দিয়ে এভাবে অনেক কিছু তৈরি করা যায়। আশা করি খুবই সুস্বাদু হয়েছে আপনাদের এই রেসিপি।

 2 years ago 

কি যে দেখালেন আপনি। দেখেই তো এখন আর লোভ সামলাতে পারছি না। এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে না এরকম মানুষ তো খুব কম রয়েছে বলে আমার মনে হয়। আগে এগুলো সব থেকে বেশি তৈরি করা হতো। সবাই একসাথে এরকম জাতীয় খাবার গুলো তৈরি করতাম। আর একসাথে খেতে খুব ভালোই লাগতো। এটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে তৈরি করলে। আপনি তো দেখছি অনেক বেশি করে তৈরি করেছেন। আমাকে বলতেন তাহলে আমিও যেতাম এটি খাওয়ার জন্য। আশা করছি পরবর্তীতে তৈরি করলে অবশ্যই আমাকে বলবেন 😇।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বাহিরে বের হলেই দেখা যায় তাল বিক্রি হচ্ছে সব জায়গায়। আর দামও হাতের নাগালে। তবে আপনার তালের বড়া দেখেতো খেতে ইচ্ছে করছে।এতো লোভনীয় লাগছে। আমার বেশ পছন্দ তালের যে কোন খাবার। তালের গন্ধ আমার বেশ ভালো লাহে। তাইতো তালের সিজনে বেশ করে তালের রস করে ফিজে রেখে দেই পরবর্তিতে খাওয়ার জন্য।ধন্যবাদ ভাইয়া রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে ও এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এই সময় বাজারে খুব সহজেই তাল পাওয়া যাচ্ছে। তাই এই সময় তালের বড়া তৈরি করা হবে না তা কি করে হয়। আপনি তো দেখছি বেশ মজার একটি শেয়ার করেছেন। আমার তো দেখে খেতে ইচ্ছে করছে।

 2 years ago 

তালের বড়া ভীষণ সুন্দর ও সুস্বাদু। আপনি চমৎকার সুন্দর করে তালের বড়া করেছেন। তালের ঘ্রাণ আমার ভীষণ ভালো লাগে।তালের বড়া খেতে খুব ভালো লাগে।আপনার তালের বড়া রেসিপিটি ভীষণ লোভনীয় লাগছে দেখতে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের তালের বড়া রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এই সময় টি তালের সিজন তাই সব বাজারে এখন তাল চোখে পড়ে। তালের বড়া আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমার বাসায় বেশ কিছু দিন আগে তালের বড়া বানানো হয়েছে। যাইহোক আপনার তালের বড়ার রেসিপি দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

তালের বড়া খেতে আমি তো অনেক বেশি ভালোবাসি। বেশ কয়েকদিন আগেও তালের বড়া খাওয়া হয়েছিল আমার। মুচমুচে করে তালের বড়া তৈরি করলে গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। এই তালের বড়া গুলো দেখেই কিন্তু অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। নিশ্চয়ই তালের বড়া গুলো খেতে অনেক দারুন লেগেছিল। মজাদার তালের বড়া তৈরি করে অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন। আমাকে যদি এখন এগুলো দিয়ে দিতেন, তাহলে তো মজা করে খেয়ে নিতাম।

 2 years ago 

এখন তাল পাঁকা শুরু হয়েছে। এই সময়ে গ্রাম বাংলার সবচাইতে মজাদার খাবার এই তালের বড়া। আমার খুবই পছন্দের একটা খাবার। দারুণ তৈরি করেছেন তালের বড়া টা। দেখে বেশ লোভনীয় লাগছে কিন্তু।। সবমিলিয়ে দারুণ ছিল আপনার তৈরি তালের বড়াটা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 63154.19
ETH 1702.27
USDT 1.00
SBD 0.38