নারিকেলের নাড়ু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।



নারিকেলের নাড়ুর প্রস্তুত প্রণালী

made by-@rahimakhatun
Device- Galaxy A13
প্রতিদিনের মত আমি আজ নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি।আমার আজকের পোস্ট হচ্ছে নারিকেল ও চালের গুড়া দিয়ে নাড়ু রেসিপি।বেশ কিছুদিন আগে তৈরি করলাম।সবার কাছে বেশ ভালো লেগেছে।ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

নাড়ু এর রেসিপি

নাড়ু পছন্দ করে না ,এমন মানুষ কম আছে। মোটামুটি সবাই সেমাই বিভিন্ন রকমভাবে রান্না করে। বাঙালিদের ঈদ কিংবা পূজা মোটামুটি সকল অনুষ্টানে নাড়ু তৈরি করা হয়। ঈদ এর সময়তো প্রায় প্রত্যেক ঘরে ঘরে বিভিন্ন রকমের নাড়ু রান্না করা হয়।আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো,ঐটা আমার অনেক প্রিয়। খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এই মজাদার নাড়ু রান্না করা যায়।

প্রয়োজনীয় উপকরণ


উপকরন
পরিমান
নারিকেল ১ টি
গুড় ১ কাপ
চিনি সামান্য
চালের গুড়া ২ কাপ
বাটার /ঘি সামান্য
প্রস্তুত প্রনালীঃ

১ম ধাপ

প্রথমে চালগুলো চুলায় ভেজে, তারপর বেল্ডারে বেল্ড করে নিব।



২য় ধাপ

চুলায় গুড় গুলো গলিয়ে নিচ্ছি,সামান্য পানি দিয়ে।


৩য় ধাপ

পানি শুকিয়ে গেলে তাতে কুড়ানো নারিকেল দিয়ে দিব।


৪র্থ ধাপ

উল্টেপাল্টে করে নিব।


৫ম ধাপ

তারপর চালের গুড়া দিয়ে দিব।


৬ষ্ঠ ধাপ


সব কিছু একসাথে মিশিয়ে নিব।


৭ম ধাপ

তারপর হাত দিয়ে গোল গোল করে শেপ দিব।

হয়ে গেলো মজাদার স্বাদের নারিকেলের নাড়ুর রেসিপি।

আপনারা বাসায় একটি ট্রাই করে দেখবেন। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আমার খুবই পছন্দের একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। নারকেলের নাড়ু গুলো দেখে আমার তো জিভে জল চলে আসছে। এত সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আপনি উপস্থাপন করেছেন। সত্যি আপু অনেক লোভনীয় হয়েছে রেসিপিটি। ধন্যবাদ আপু।

 3 years ago 

ইস্ আগে জানলে তো আপনার বাসায় চলে যেতাম। আমার কিন্তু অনেক প্রিয় নারিকেলের নাড়ু। বেশ সুস্বাদু লাগে কিন্তু খেতে। জানা ছিল না তো যে আপনি এত এত মজা করে নারিকেলের নাড়ু বানাতে পারেন। অনেক সুন্দর করে উপস্থাপনাও করেছেন।

 3 years ago 

ভাগ্যিস আগে জানাইনি😉,তাহলে তো ভাগেই পেতাম না মনে হচ্ছে 😂😂 হা হা।ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নাড়ু আমার খুব পছন্দের। নারিকেলের নাড়ু রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে নারিকেলের নাড়ু রেসিপি তৈরি করেছেন। এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। নারিকেলের নাড়ু রেসিপি তৈরি করার প্রক্রিয়া চমৎকার ভাবে শেয়ার করেছেন। এই ধরনের লাড্ডু খেতে সত্যি বেশ মজাদার। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার কাছেও বেশ ভালো লাগে নাড়ু।কিন্তু নারিকেলের নাড়ু ইদানিং আমার বেশ এসিডিটি হয় তাই বেশি খাওয়া যায় না।ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু নারিকেলের নাড়ু দেখেই তো জিভেতে জল চলে আসছে। ছোটবেলায় নারিকেলের নাড়ু কৌটা থেকে নিয়ে ভরে রাখতাম সবসময় খাওয়ার জন্য। খুবই সুন্দর ভাবে নারিকেলের নাড়ু তৈরি রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমাদের বাসায় ও মা বানালে কৌটায় ভরে আমার রুমে রেখে দিতাম যেন কেউ না খেতে পারে কিন্তু এখন তেমন একটা খেতে পারি না। যাই হোক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

নারকেলের নাড়ু আমার ভীষণ পছন্দের। কিছুদিন আগে আমিও বাসায় বানিয়ে ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আজকে আবারো আপনার পোস্টের মাধ্যমে দেখে বেশ লোভ লেগে গেল। কিছুটা বক্সে করে পাঠিয়ে দিয়েন আপু।যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছেও বেশ ভালোই লাগে নারিকেলের নাড়ু।আপু বাসায় এসে খেয়ে যাইয়েন বানিয়ে টাটকা খাওয়াবো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এরকম সুন্দর সুন্দর রেসিপি শুধু দেখতেই পাচ্ছি। তবে কিছুতেই খেতে পারছি না৷ আপনি খুবই সুন্দর একটি রেসিপি আজকে শেয়ার করেছেন৷ এ রেসিপির মধ্যে আপনি খুবই সহজভাবে এটি তৈরি করে ফেলেছেন৷ এরকম সহজে তৈরি করা যায় এরকম রেসিপি আমি আগে কখনো দেখিনি। আপনি যে ডেকোরেশন করেছেন এই ডেকোরেশন একদমই লোভনীয় দেখা যাচ্ছে৷ একই সাথে এটি খুবই সুস্বাদু হয়েছে বলে আমি মনে করি৷

 3 years ago 

রেসিপি দেখে বাসায় বানিয়ে নিলেই তো খেতে পারবেন তাহলেই তো হয়🙂🙂।সহজ করে বানালেই সহজ হয়।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য

 3 years ago 

অনেকদিন পরে নারিকেলের নাড়ু দেখলাম আপু। আমার নানী যখন বেঁচে ছিলেন তখন এই নারকেলের নাড়ু প্রচুর পরিমাণে খেয়েছি, কারণ আমার নানীদের অনেক গুলো নারিকেল গাছ ছিল। এবং আমার নানী এই নারকেলের নাড়ু বানাতে বেশ পারদর্শী ছিলেন। নারিকেলের নাড়ু গুলো খেতেও ভীষণ মজা। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য নারিকেলের নাড়ু রেসিপিটা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুনেছি নোয়াখালী আর চাঁদপুর এর দিকে অনেক নারিকেল গাছ আছে, আমার শশুর বাড়ি চাদপুরে অনেক নারিকেল আছে তারা নাকি অনেক বানাতো আমার কখনও দেখা হয়নি।

 3 years ago 

আমি ঢাকা আসার আগে আমার মা নারিকেলের নাড়ু তৈরি করে দিয়েছিলেন। হা হা সেগুলো কদিনের মধ‍্যেই শেষ। এটা বেশ সুস্বাদু হয়ে থাকে। বেশ চমৎকার তৈরি করেছেন নারিকেল এর নাড়ু টা আপু। আর এটা আমাদের ঐতিহ্যের সাথে যায়। বেশ চমৎকার লাগছে নাড়ুটা আপু।।

 3 years ago 

নারকেল নাড়ু আমার খুবই পছন্দের একটি রেসিপি। আপনার নারকেলের নাড়ু দেখে খেতে ইচ্ছা করছে। বেশ কয়েকদিন খাওয়া হয়নি। তৈরি করার ধাপগুলো খুব সহজ ও সুন্দরভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।