শারদীয়া কনটেস্ট ১৪৩২

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। প্রথমত বলি ধর্ম যার যার উৎসব কিন্তু সবার। আর এই কথাটাতে আমি নিজেও বিশ্বাস করি। এক্ষেত্রে সবার উৎসব এই আমি মনে করি সবার আনন্দ করা উচিত। এক্ষেত্রে ভেদাভেদ করা ঠিক নয়। আজকে চলে এসেছি আমাদের প্রিয় @rme দাদার দেওয়া শারদীয়া কনটেস্ট জয়েন করতে। সত্যি বলতে আমাদের এলাকাতে বেশি পুজো প্যান্ডেল নেই। হাতেগোনা কয়েকটা রয়েছে তার মধ্যে, কিছু প্যান্ডেল অনেক দূরে করা হয়েছে। আমাদের কাছাকাছি বলতে একটা মাত্র প্যান্ডেল রয়েছে। চেষ্টা করেছি আমি আর আমার হাজব্যান্ড একসাথে গিয়ে পুজো প্যান্ডেল গুলো দেখার এবং ফটোগ্রাফি করার। আমরা দুজনে অনেকটা দূরে গিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। কেন জানিনা আমার কাছে মনে হয়েছিল দাদা প্রতিবারের মতো এবারেও কনটেস্ট দিবে। তাই ভাবলাম এবারে পুজোর প্যান্ডেল গুলো একটু ঘুরে ঘুরে দেখবো আর কিছু ফটোগ্রাফি করবো। ঠিক সেই মতোই কয়েকটা পূজো প্যান্ডেল ঘুরেছিলাম। আর চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফি কালেকশন করার। সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করবো। সত্যি বলতে আমি চেষ্টা করেছি কয়েকদিন গিয়ে ফটোগ্রাফি গুলো করার। তবে কোন দিন কি পুজো এই ব্যাপারটা একটু জেনে নেওয়ার চেষ্টা করেছি। জানিনা কতটুকু সঠিক হবে। কারন আমার তো ঠিক জানা নেই আসলে পুরো বিষয়গুলো। কিন্তু সবগুলো পূজা প্যান্ডেল দেখলাম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেক আলোকসজ্জা এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে সাজানো হয়েছে। আর আমার কাছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি আমার মত করে ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

GridArt_20251005_175053580.jpg

সপ্তমীর দিন পুজো দেখা,

প্রথম,

এই পূজাটা আমাদের দাগনভূঞা কেন্দ্রীয় দুর্গা মন্দির কর্তৃক আয়োজন করা হয়েছে। প্রতিবছর এই দুর্গা মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয় অনেক সুন্দর ভাবে। মন্দিরের সামনে পুরো রাস্তা জুড়ে লাইটিং ডেকরেশন করা হয়। এবারেও করা হয়েছে। আর মেইন রোডের সামনে অনেক বড় একটা গেইট তৈরি করা হয়। আবার মন্দিরের সামনেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। মণ্ডপের ভিতরেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। উপরের দিকে অনেকগুলো ঝাড়বাতি দিয়ে সুন্দর সাজানো হয়েছে। আর এখানে দেখলাম অনেক ধরনের আলোকসজ্জা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তাই তো দেখতে একবার এক কালার মনে হয়। দাগন ভূঁইয়ার আশেপাশে সবাই এখানেই আসে দুর্গাপূজা উৎসব দেখতে। রাতের দিকে আবার অনেক নাচ গানের আয়োজন করা হয়। এই পুজো মণ্ডপ আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়।

IMG_20251005_154929.jpg

পূজার মেইন গেট ডেকোরেশন। আমাদের এখানে এই গেইট গুলো কাপড় দিয়ে ডেকোরেশন করা হয়। আবার বিভিন্ন লাইটিং করে ডেকোরেশন করা হয়েছে। এইজন্য রাতের বেলা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়।

IMG_20251005_155037.jpg

মন্ডপের গেট ডেকোরেশন। এই গেটটা অনেক সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। আর এখানে বিভিন্ন কালারের লাইটিং করা হয়েছে। এইজন্য দেখতে একবার একেক রকম কালারের পরিণত হয়।

IMG_20251005_155154.jpg

পুজোর প্রতিমা। এখানে প্রতিমা গুলোকে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে। আর লাইটিং এর কারণে একেকবার একেক কালারের পরিণত হচ্ছে।

IMG_20251005_155214.jpg

পুজোর প্রতিমা। সেম জায়গায় ভিন্ন কালার হওয়াতে দেখতে সুন্দর দেখাচ্ছে। আর এগুলোকে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে।

IMG_20251005_155122.jpg

লাইটিং ডেকরেশন। এখানে বাইরে এবং ভেতরে অনেক লাইটিং ডেকোরেশন রয়েছে। বিশেষ করে সামনের রাস্তায় পুরোটাই লাইটিং ডেকোরেশন করা হয়েছে।

থিম: তেমন কোন থিম ছিল না।
স্থান: দাগনভূঞা, ফেনী।
ফটো তোলার সময়: 7 pm ।
তারিখ: 29/9/25
ক্যামেরা মডেল : realme 7i
ফটোগ্রাফার:@tasonya

দ্বিতীয়,

আমাদের এখানে খুব বড় করে পূজো না হলেও কিছুটা আয়োজন করা হয়। এটা হচ্ছে রামানন্দপুর শ্রী শ্রী কালীপুজো বাড়ির দুর্গাপুজা। আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা তাদের বাড়ি কেন্দ্রিক একটা পুজা মন্ডপ। এখানে মূলত একটা কালীমন্দির রয়েছে। কালী মন্দিরের পাশেই পূজা মন্ডপ সাজিয়েছে। এখানে পূজা উপলক্ষে অনেক সুন্দর একটা গেইট সাজানো হয়েছে। আবার কালী মন্দির এবং চারপাশের জায়গাগুলো অনেক সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। আর দেখতে পেলাম মন্দিরের পাশেই খুব সুন্দর করে একটা মন্ডপ সাজানো হয়েছে। সামনে এসে বসার জন্য বেশ কিছুটা জায়গাও ছিল। তবে আমার কাছে মনে হয়েছে ফটোগ্রাফি থেকে সামনাসামনি দেখতে অনেক ভালো লেগেছে। ছোট হলেও খুব সুন্দর ভাবে তারা সাজিয়েছে।।

IMG_20251005_154724.jpg

পুজোর গেট ডেকোরেশন। এটাও একটা কাপড়ের গেট। এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন করে ডিজাইন করা হয়েছে।

IMG_20251005_154606.jpg

পুজোর প্রতিমা। এখানকার প্রতিমা গুলো খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। তবে এখানকার আয়োজন খুবই ছোট। যেহেতু এটা বাড়ি কেন্দ্রিক।

IMG_20251005_154705.jpg

কালী মন্দির লাইটিং ডেকোরেশন। এখানে মূলত রয়েছে একটা কালীমন্দির। আর এই মন্দিরটাকেও অনেক লাইটিং করে ডেকোরেশন করা হয়েছে। তাই দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।

IMG_20251005_154754.jpg

লাইটিং ডেকোরেশন। এখানেও বাইরের দিকে এবং ভেতরের দিকে অনেক সুন্দর রাইটিং ডেকোরেশন করা হয়েছে। রাতের বেলা এই ডেকোরেশন গুলো দেখতে বেশি সুন্দর দেখায়।

থিম: তেমন কোন থিম ছিল না।
স্থান: ফাজিলের ঘাট, দাগনভূঞা, ফেনী।
ফটো তোলার সময়: 8 pm ।
তারিখ: 29/9/25
ক্যামেরা মডেল : realme 7i
ফটোগ্রাফার:@tasonya

অষ্টমীর দিন পুজো দেখা,

এই পূজাটা আমাদের দাগনভূঞা কেন্দ্রীয় দুর্গা মন্দির কর্তৃক আয়োজন করা হয়েছে। যেহেতু এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, তার জন্য এখানে দুইদিন গিয়েছিলাম দেখতে। দ্বিতীয় দিন একটু রাত করে গিয়েছিলাম, শুনেছি এখানে নাচ গানের অনুষ্ঠান হয়। সেদিন বিয়ে ঠিক সেটাই দেখতে পেলাম, অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল। তখন কিন্তু অনেক মানুষের ভিড় ছিল। এখানে প্রতিবছর এই দুর্গা মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা । মন্দিরের ভেতরে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করে সাজানো হয়। আবার বাইরের দিকটাও খুব সুন্দর ভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে। বিশেষ করে এর ভেতরে প্রতিমা গুলো ও খুব সুন্দর সাজানো হয়েছিল। আর রাতের বেলায় অনেক আলো দিয়ে সাজানো বলে বেশি ভালো লেগেছে। তাছাড়া অনেক মানুষের ভিড়ে অনেক সুন্দর লেগেছে আমার কাছে।

IMG_20251005_160012.jpg

মন্ডপের গেট ডেকোরেশন। এখানে নতুন একটা ডেকোরেশন এর মাধ্যমে এই গেট ডেকোরেশন করা হয়েছে। তাই জন্য দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে।

IMG_20251005_155919.jpg

মন্ডপের গেট ডেকোরেশন এবং লাইটিং। গেটের চারপাশ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আবার ভেতরের দিকে কয়টা ঝাড়বাতি দিয়ে ডেকোরেশন করা হয়েছে।

IMG_20251005_164656.jpg

পুজোর প্রতিমা। এখানকার প্রতিমা গুলো খুবই সুন্দর এবং আলোকিত লাগছে। এগুলো অনেক সুন্দর কারুকাজ করে ডিজাইন করা হয়েছে।

IMG_20251005_155807.jpg

পুজোর প্রতিমা। লাইটিং এর কারনে এটাও আরো একটা কালার পরিণত হয়েছে। তবে একেকবার একেক কালার দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।

IMG_20251005_155512.jpg

ভেতরের ডেকোরেশন। তখন রাতে নাচ গানের অনুষ্ঠান চলছিল। তাই অনেক মানুষের ভিড়। মুহূর্তটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল।

IMG_20251005_155828.jpg

ভেতরের উপরের দিকের ডেকোরেশন। এখানে উপরের দিকে অনেক সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। যেটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর ছিল।

থিম: তেমন কোন থিম ছিল না।
স্থান: দাগনভূঞা, ফেনী
ফটো তোলার সময়: 9 pm ।
তারিখ: 30/9/25
ক্যামেরা মডেল : realme 7i
ফটোগ্রাফার:@tasonya

নবমীর দিন পুজো দেখা,

এটা ছিল সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির দুধ মুখা কতৃক আয়োজিত দুর্গাপুজো। আমি যতটুকু শুনেছি এটা দুধ মুখা কালীবাড়ির পূজা মন্ডপ। তবে এখানে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে। আমার কাছে এই পূজা মন্ডপ অনেক বেশি সুন্দর লেগেছে। বিশেষ করে প্যান্ডেলের উপরে দেখলাম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সাজানোর ডেকোরেশন টা অনেক সুন্দর হয়েছে। আবার মন্ডপের উপরেও অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। মণ্ডপের উপরে এবং চারপাশে সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। চোখের সামনে এত সুন্দর সুন্দর ডেকোরেশন দেখলে বেশ ভালোই লাগে। আবার অনেক বড় একটা গেইট ডেকোরেশন করা হয়েছে। এই পূজা মন্ডপ একদম মেইন রোডের পাশে। এই ক্ষেত্রে এখানে যেতে এবং দেখতে সুবিধা হয়েছে।

IMG_20251005_163303.jpg

পুজোর গেট ডেকোরেশন। এখানেও একটা কাপড়ের গেট সাজানো হয়েছে। অনেক সুন্দর এবং অনেক বড় করে এই গেটটা সাজানো হয়েছিল। তাই দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।

IMG_20251005_160127.jpg

পূজার প্রতিমা। এই প্রতিমা গুলো অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। বিশেষ করে এখানে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে। তাই দেখতেও ভালো লাগতেছে।

IMG20251001174119.jpg

পূজার প্রতিমা। এখানে আমি একটু সামনে গিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। এখানে মূলত লাল কালারের থিমটা দেওয়া হয়েছে। তাই জন্য সবকিছুতে একটু লাল কালার দেখা যাচ্ছে।

IMG20251001174116.jpg

পূজার প্রতিমা। তবে সামনে থেকে থেকে এগুলোকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আর ডেকোরেশন খুবই সুন্দর ছিল।

IMG20251001174048.jpg

মন্ডপের উপরের ডেকোরেশন। এই ডেকোরেশন টা ছিল অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর কারূকাজ করে ডিজাইন করা হয়েছে। তাই দেখতে ভালো লাগতেছে।

IMG20251001174151.jpg

প্যান্ডেলের উপরে ডেকোরেশন‌। এখানে কাপড় দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। দেখে মনেই হচ্ছে না এটা কাপড়ের তৈরি। তবে উপরের দিকে তাকালেই একটা সুন্দর অনুভূতি হচ্ছিল।

IMG20251001174237.jpg

প্যান্ডেল ডেকোরেশন এবং শুভেচ্ছা সাইনবোর্ড। এখানে একটা শুভেচ্ছা সাইনবোর্ড দেওয়া হয়েছে। তার পাশে অনেক সুন্দর কাপড়ের ডেকোরেশন করা হয়েছে।

থিম: তেমন কোন থিম ছিল না।
স্থান: সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির, দুধ মুখা, দাগনভূঞা, ফেনী।
ফটো তোলার সময়: 5.30pm।
তারিখ: 1/10/25
ক্যামেরা মডেল : realme 7i
ফটোগ্রাফার:@tasonya

দশমীর দিন পুজো দেখা,

এই পূজা মণ্ডপ শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, কলেজপাড়া কর্তৃক আয়োজন করা হয়েছে। এখানে প্যান্ডেলের উপরে ডেকোরেশন দেখলাম খুব সুন্দরভাবে কাপড় দিয়ে সাজানো হয়েছে। এই ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। তাছাড়া দেখলাম মেইন রোড থেকে একদম ভেতরে পূজা মন্ডপ পর্যন্ত লাইটিং ডেকোরেশন করা হয়েছে। আর ভেতরের ডেকোরেশনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এই পুজোর প্রতিমাগুলো খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে। সবমিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। এই পূজা মন্ডপ আমাদের এলাকা থেকে অনেকটা দূরে। তাই সেখানে যেতে একটু বেশি কষ্ট করতে হয়েছিল। তবে এত সুন্দর আয়োজন দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।

IMG_20251005_171355.jpg

গেইট ডেকোরেশন । এই গেটটার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর ছিল। আর এটা অনেক বড় করে ডিজাইন করা হয়েছে, যার সামনাসামনি দেখতে সুন্দর ছিল।

IMG_20251005_171326.jpg

প্যান্ডেলের উপরের ডেকোরেশন। এটা কাপড় দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এই ডেকোরেশন টা সামনাসামনি এত বেশি সুন্দর ছিল। আমি এর আগে কখনো এরকম ডিজাইন গুলো দেখিনি ।

IMG_20251005_160647.jpg

পুজোর প্রতিমা । এখানকার প্রতিমা গুলোকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। দূর থেকে অনেকটা আকর্ষণ করছিল।

IMG20251001180747.jpg

পুজোর প্রতিমা। এখানেও বেশ কয়েকটা কালারের লাইটিং ব্যবহার করা হয়েছে। তাই জন্য কালারগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। আর সাজানোটাও সুন্দর হয়েছে।

IMG20251001180736.jpg

পুজোর প্রতিমা। এটা আমি একটু সামনে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম। তাই দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছিল। বিশেষ করে ডেকোরেশনটা সুন্দর।

IMG_20251005_160928.jpg

পুজোর প্রতিমা। এখানে প্রতিমার পেছনে ডেকোরেশন টা আমার বেশি ভালো লেগেছে । অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখানে।

IMG_20251005_160549.jpg

এগুলোর নাম কি আমার ধারণা নেই। ছবিগুলো অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। দেখতে খুবই সুন্দর জায়গা ছিল।

থিম: তেমন কোন থিম ছিল না।
স্থান: শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, কলেজপাড়া, বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
ফটো তোলার সময়: 6.00 pm।
তারিখ: 2/10/25
ক্যামেরা মডেল : realme 7i
ফটোগ্রাফার:@tasonya

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 8 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে সপ্তমী দিন থেকে দশমী দিন পর্যন্ত প্রত্যেকটি দিনের পূজোর ছবি শেয়ার করেছেন দেখে সত্যিই বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট লিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 8 months ago 

আমার এই প্রতিযোগিতার পোস্ট আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 8 months ago 

Screenshot_2025-10-06-23-43-51-60_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 8 months ago 

Screenshot_2025-10-06-23-46-33-92_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64438.63
ETH 1681.29
USDT 1.00
SBD 0.42