মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৩৫

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
শীতের সকালের ফটোগ্রাফি

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 2 years ago 

1000563364.jpg

ডিভাইস- VIVO 1820
ফোকাল ল্যান্থ- 4.12 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই

  • নন ইডিটেড

প্রতিটা ঘাসে শিশিরবিন্দু। এমন দৃশ্য শুধু শীতকালেই দেখা যায়। শীতের সকালে শিশিরভেজা ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটার সময় যেন অনিন্দ‍্য সুন্দর একটা মূহূর্তের স্বাক্ষী হওয়া যায় ।

 2 years ago 

1000097329.jpg

ক্যাপশন: কুয়াশা ঘেরা সকাল।
ডিভাইস- Samsung Galaxy A52
ফোকাল ল্যান্থ- 24 mm
ফ্ল্যাশ- No Flash
ইডিটেড ওর নন ইডিটেড- No Edited

বর্ননা: শীতের মৌসুম আসলে সকালের দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগে বিশেষ করে যখন সূর্য ওঠে আর কুয়াশার ভাবটা কেটে যায়। ছবিটা যখন তুলেছিলাম তখন অনেক সকাল সবেমাত্র সূর্য উঁকি দিচ্ছে আর সূর্যের আলোতে শীতের সকালের কুয়াশা ভাবটা যেন পর্যায়ক্রমে পরিষ্কার হয়ে যাচ্ছিল।

 2 years ago 

PXL_20230106_023731876.jpg

ডিভাইস:- Realme 9G SE
ফোকাল লেন্থ:- f/1.9 ; 6.04 mm
; ISO61
ফ্লাশ- ব্যবহার হয় নি
ইডিট/ নন এডিট:- নন এডিটেড

শীতকালে মাঠের পর মাঠ হলুদ সরিষা ফুলের চাদরে ছেয়ে থাকে। শীতের সকালে তার সাথে কুয়াশার চাদর অন্যরকম এক মাত্রা যুক্ত করে। কিংবা হালকা মিষ্টি রোদ উঠলেও এই একই মাঠের আবহ পরিবর্তন হয়ে আরেক রকম আবেশে জড়িয়ে নেয়! শীতের সকালে প্রকৃতির কাছাকাছি থাকতে পারাটাও এক প্রকার সৌভাগ্য। ছবিটি গত বছর ৬ জানুয়ারি তোলা।

 2 years ago 

IMG20241109060036.jpg
ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: শীতের সকালের কুয়াশা ভেজা প্রাকৃতিক সৌন্দর্য খুবই দুর্দান্ত হয়ে থাকে। শীতের সকালে গাছপালা লতা পাতা এবং ঘাসের উপর প্রচুর কুয়াশা পড়ে থাকে। ঘাসের উপর শিশির বিন্দু এমন দৃশ্য দেখতে খুব ভালো লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য
উপভোগ করা যায়।

 2 years ago 

সময়ের সাথে তাল মিলিয়ে সমসাময়িক একটি টপিক্স নির্ধারণ করেছেন ভাইয়া এইবার। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কবে আপনার কনটেস্ট পাব। অবশেষে পেয়ে যখন গেছি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয়গুলি বরাবরই সুন্দর।যেটা আমার কাছে খুবই ভালো লাগে।এইবারও তার ব্যতিক্রম নয়,সময় উপযোগী টপিক এটি।

IMG_20241107_070127.jpg

ডিভাইস- poco m2
ফোকাল ল্যান্থ- 27mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড

বিবরণ: কুয়াচ্ছন্ন সকালবেলার দৃশ্য এটি।এখন সকালবেলায় খুবই কুয়াশা পড়ে আমাদের এখানে।তেমনি সন্ধ্যা নামতেই দূরের সবকিছু সাদা ধোঁয়াটে হয়ে যায়। আজ সকালে দূরে চোখ রাখতেই দেখলাম সবকিছু ধোঁয়াময়।ধানক্ষেতের উপর দিয়ে সাদা ধোঁয়ায় ঢেকে গেছে দূরের তালগাছগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।আর বাড়িঘরগুলি কুয়াশার চাদরে ঢেকে রয়েছে।যে দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর ছিল।যেটাতে কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে এবং শীতকাল যে চলে এসেছে তা বেশ বোঝা যায় এই ছবিতে।

 2 years ago 

দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। শীতের সকালের ফটোগ্রাফি দেখতে আমার খুবই ভালো লাগে। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে শীতের সকালের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শীতের সকাল আমার অনেক বেশি পছন্দের। শীতের সকালের ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করলেন দেখে অনেক ভালো লাগলো। আমি অবশ্যই চেষ্টা করবো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করছি অন্যদের মাধ্যমেও শীতের সকালের সৌন্দর্য দেখবো।

 2 years ago 

বলা চলে সময়ের সাথে মিল রেখে প্রতিযোগিতার আয়োজন করেছেন যেহেতু শীত কিছুটা শুরু হয়েছে তাই শীতের সকালের ফটোগ্রাফি শেয়ার করা যাবে।

 2 years ago 

এবারের প্রতিযোগিতার জন্য খুব সুন্দর বিষয় নির্ধারণ করেছেন ভাইয়া। শীতকাল আমাদের মাঝে চলে এসেছে। চারদিকে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। শীতকালের সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য খুবই দারুণ হয়ে থাকে। এবারের প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগলো। শীতের সকালের ফটোগ্রাফি বেশ অসাধারণ হয়ে থাকে। ‌ ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42