মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৪৬

in আমার বাংলা ব্লগlast year

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
রেসিপি পরিবেশনের ফটোগ্রাফি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 last year 

Notes_250304_124232_b56.jpg

ডিভাইস - Samsung Galaxy Note 20 Ultra 5g
ফোকাল ল্যান্থ - 7.00 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - ইডিটেড

বেশ কয়েক মাস আগে আলু এবং সুজি দিয়ে ঝাল ঝাল ডোনাট রেসিপি তৈরি করেছিলাম। টমেটো সস দিয়ে ঝাল ঝাল ডোনাট গুলো খেতে সত্যিই দারুণ লেগেছিল। তাছাড়া রেসিপির পরিবেশন দারুণভাবে করার চেষ্টা করেছিলাম। বিশেষ করে চারিদিকে সুজি ছিটিয়ে দিয়েছিলাম পরিবেশনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।

رمضان کریم شروع ہو چکا ہے اور رنگا رنگا افطاری میں اس پہ سجائی جاتی ہے ان کی تصاویر نہ لینا ان کے ساتھ زیادتی ہوگی۔

20250302_134121.jpg
سب سے پہلے روزے پر لیئرز کمپنی کا یہ کہ بچوں کے بابا افطاری کروانے کے لیے لے کر ائے تھے اور بچوں نے اس کی خوشی میں بہت سارا قران پاک پڑھ کے دکھایا۔

کیمرہ=سیمسنگ گلیکسی ایس 10
ایڈیٹنگ=نہیں ہوئ
وقت=شام کے چھ بجے
جگہ=لاہور

 last year 

IMG_20250302_015033.jpg

ডিভাইস -poco m2
ফোকাল ল্যান্থ -3.789mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড

বিবরণ: এই রেসিপিটি তৈরি করেছিলাম একেবারেই ইউনিকভাবে।যেটা সাবুদানা ও শিউলি পাতার সমন্বয়ে মুচমুচে পাকোড়া রেসিপি। এটা খেতে খুবই মজাদার ও ক্রিসপি হয়েছিলো।

 last year 

অও,এইবারের প্রতিযোগিতার বিষয়টি খুবই চমৎকার ও লোভনীয়।খাবার মানেই জিভে জল চলে আসার মতো উপক্রম,অবশ্যই চেষ্টা করবো অংশ নেওয়ার জন্য।

 last year 

খুবই সুন্দর কিছু টপিকস নিয়ে আপনি সবসময় আমাদের মাঝে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে থাকেন৷ আজকেও রেসিপি ডেকোরেশনের যে ফটোগ্রাফি শেয়ার করার বিষয়টি এখানে আয়োজন করেছেন আশা করি অনেক মানুষ এখানে রেসিপি পরিবেশনের যে মুহূর্তগুলো থাকে সেগুলো শেয়ার করবেন৷ আশায় রইলাম সবার কাছ থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি দেখার এবং বিজয়ীদেরকে দেখার৷

 last year 

এই ফটোগ্রাফি প্রতিযোগিতার টপিকটা আমার অনেক ভালো লেগেছে ভাইয়া। অনেক সুন্দর টপিকের উপর আয়োজন করলেন। আমি তো অবশ্যই চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য। সুন্দর সুন্দর রেসিপি পরিবেশনের ফটোগ্রাফি দেখার জন্য ও অপেক্ষায় থাকলাম।

 last year 

অনেক সুন্দর একটা টপিকের উপর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগলো এটা দেখে। আমি অবশ্যই চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রেসিপি পরিবেশন করলে এমনিতেই দেখতে খুব সুন্দর লাগে। আশা করি সবার কাছ থেকেও রেসিপি পরিবেশনের সুন্দর ফটোগ্রাফি দেখব।

 last year 

20230207_162422.jpg

ডিভাইস- Samsung m12
ফোকাল ল্যান্থ- 4.80 Mm
ফ্ল্যাশ- নেই
ইডিটেড।
বেগুনের মজার এক খাবার বানিয়েছিলাম সেটার ফটোগ্রাফি শেয়ার করলাম।

 last year 

1000006525.jpg

বিবরণ:
ডিভাইস- Realme C53
ফোকাল ল্যান্থ- 108 MP main camera and an 8 MP front camera.
ফ্ল্যাশ- ফ্ল্যাশ আছে
নন ইডিটেড

গত পরশুদিন সন্ধার পরে অফিস থেকে বাসায় গিয়ে রেসিপি টা করেছিলাম। হেব্বি স্বাদ হয়েছিল। চিন্তা করতেছি আরেকবার রেসিপি টা করবো। আস্ত মাছ ফ্রাই করে খাওয়ার স্বাদই আলাদা। টমেটো সস দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে।

 last year 

আপনার এবারের প্রতিযোগিতা টপিকটি বেশ ভালো লাগলো। আর আশা করছি নিজের গ্যালারি থেকে ভালো কোন রেসিপি পরিবেশন এর ফটো তুলে ধরব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62711.75
ETH 1671.51
USDT 1.00
SBD 0.42