মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #০৮
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত সাত দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: মাছের ফটোগ্রাফি। । এ সপ্তাহে অনেক ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহের মোট ৭ জন পার্টিসিপেট করেছে । ৭ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @mrahul40
ডিভাইস--Realme 7 ফোকাল ল্যান্থ-5.58 mm ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই অ্যাপাচার-১.৮ ইডিটেড ওর নন ইডিটেড- snapseed।অনেক ধরনের বড় বড় মাছ। ক্রেতা বিক্রেতার টাকা লেনদেন।
By: @mohinahmed
এই ফটোগ্রাফিটা হচ্ছে টুনা মাছের। টুনা মাছ খেতে দারুণ লাগে। এমনিতেও সামুদ্রিক মাছ আমাদের হার্টের জন্য খুব উপকারী। গত সপ্তাহের বুধবার যখন মদনপুর মাছ বাজারে মাছ কিনতে গিয়েছিলাম দুপুর ২টার দিকে, তখন এই ফটোগ্রাফিটা করেছিলাম।By: @nevlu123
এটি একটি রঙিন মাছ।আর মাছের একুরিয়াম দোকানে এটি তোলা।নানান রকম মাছের মাঝে এই মাছটা একটু ব্যতিক্রম মনে হলো। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। 20230616_192523.jpgক্যামেরা মডেলঃ স্যামসাং গ্যালাক্সি এম-৩২
ফোকাল ল্যান্থঃ ৪.৬০ এমএম
আই এস ওঃ ২০০।
ফ্লাশঃ নেই।
হোয়াইট ব্যালেন্সঃ অটো।
এডিটিংঃ *শুধু এডজাস্টমেন্ট।
By: @shimulakter
ডিভাইস -- Samsung A20
ভোকাল ল্যান্স -৩.৬১ mm
ফ্ল্যাশ -- নেই
নন ইডিটেড
আমাদের জাতীয় মাছ এই ইলিশ।বাসায় খাওয়ার জন্য আনা হয়েছিল।আমি ফটোগ্রাফি করে রেখেছিলাম। এই রুপালী ইলিশ খেতে ভীষণ মজার।তাইতো এই ইলিশ আমাদের জাতীয় মাছ।
By: @monira999
বিবরণ: মাছের ফটোগ্রাফি সেভাবে কখনো করা হয়নি। তাই ভাবলাম এবার ভিন্নভাবে মাছের ফটোগ্রাফি করা যাক। আমি ছোট মাছের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। যদিও এই মাছের নাম আমার জানা নেই। তবে এই ছোট মাছগুলো সাজিয়ে ফটোগ্রাফি করতে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল।
By: @aongkon
বাজারে মাছ কিনতে গিয়ে ছবিটি তুলেছিলাম। বাজারে ইলিশ মাছ আর চিংড়ি মাছের উচ্চ দাম হওয়াতে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় বিক্রেতা মন খারাপ করে বসে আছে। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ কিন্তু উচ্চ দামের কারনে সবার পক্ষে এই মাছ বর্তমানে খাওয়াটা অসম্ভব।
By: @joniprins
এই চিংড়ি মাছ গুলো বিশ্ব পরিচিত তিতাস নদী থেকে সংগ্রহ করা। এগুলোর সাথে অন্য মাছ ছিল। সেই মাছ গুলো থেকে এগুলো আলাদা করা হয়েছে। চিংড়ি মাছ সবার প্রিয় একটি মাছ। এই মাছ পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। আমার খুবই প্রিয় একটি মাছ হলো চিংড়ি।
উক্ত ৭ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ৬ জন পাচ্ছে নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @monira999 - 3 STEEM -
- 2nd Prize - @mrahul40 -2 STEEM -
- 3rd Prize - @aongkon - 2 STEEM -
- 4th Prize - @nevlu123 - 1 STEEM -
- 5th Prize - @mohinahmed - 1 STEEM -
- 6th Prize - @shimulakter - 1 STEEM -
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দারুন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার ভীষণ ভালো লেগেছে। মাছের ফটোগ্রাফি করতেও বেশ ভালো লেগেছে। আমাকে এই প্রতিযোগিতায় বিজয়ী করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। পরবর্তী কোন মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম ভাইয়া।
ভাই মজার ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক খুশি হয়েছিলাম। আর এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করতে পেরে অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর এই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করার জন্য।
এই প্রতিযোগিতায় সবাই দারুণ ফটোগ্রাফি করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সত্যিই খুব ভালো লেগেছে। আশা করি নতুন কোনো প্রতিযোগিতা নিয়ে আমাদের সামনে খুব শীঘ্রই হাজির হবেন। যাইহোক আমাকে বিজয়ী ঘোষণা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কাছেও মনিরা আপুর ছবিটা খুব চমৎকার লেগেছে, উনি বেশ অরগানাইজে করে মাছগুলোকে সাজিয়ে চমৎকার একটা ছবি তুলেছেন।
এবার বিজয়ী হতে পেরে ভীষণ ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে। প্রতিযোগিতাটা খুব মজার।
অসুস্থ থাকার কারনে কয়েক সপ্তাহ ধরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারছি না। আশা করি বেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবো। তবে যারা এবার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছেন সবার প্রতি রইল অনেক অনেক অভিনন্দন।
ভাইয়া আমিও ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। আপনার পোস্টটি আমি মিস করে গেছি। দেখতে পাই না। হয়তো আমি এটাতে অংশগ্রহণ করতাম। যাই হোক যারা বিজয়ী হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং সামনে বার যদি আপনি দেন আমি অবশ্যই এটাতে অংশগ্রহণ করব