মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #১২

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Cover_20230704_085111_0000.png

হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত সাত দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: শীতকালীন সবজির ফটোগ্রাফি। । এ সপ্তাহে অনেক ইউজার পার্টিসিপেট করেছে।

কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।

এ সপ্তাহের মোট ৫ জন পার্টিসিপেট করেছে । ৫ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।

By: @jerin-tasnim

বিবরণ : শীতকালীন বিভিন্ন ধরণের শাক-সবজি একত্র করে এই ফটোগ্রাফিটি করা।শীতকালীন এই সকল শাক-সবজি খেতে খুবই মজার হয়।

Device : OPPO A15s
Focal Length : 3.46 mm
Iso: 187
Flash: Flash fired
Edit: snapseed



By: @ah-agim

বিবরণ: শীতকালে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়ে থাকে। বর্ষাকাল শেষ হলেই নিম্ন অঞ্চলে চর জাগে পলি মাটিতে কৃষক বিভিন্ন রকম সবজি চাষ করে থাকে। গ্ৰাম অঞ্চলে যে দিকে তাকায় সেদিকে বিভিন্ন রকম সবজির ক্ষেত দেখতে পাওয়া যায়। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, পাতা কপি, শিম, মুলা, তাল বেগুন, কাঁটা বেগুন, আলু, টমেটো, পটল ,শিমের বিচি, লাউ, বরবটি অন্যতম।

By: @green015

বিবরণ:শীতকাল মানেই হরেক রকমারি সবজির বাহার।তাই প্রতিবছর কিছু না কিছু শীতকালীন সবজি আমাদের বাড়ির উঠানে লাগানো হয়।এই বছরেও মুলা,বিটকপি,ওলকপি,বেগুন,শিম,পালংশাক,লালশাক ইত্যাদি শীতকালীন সবজি আমাদের বাড়িতে লাগানো হয়েছে।এইজন্য আমি আমাদের ক্ষেত থেকে অতি পরিচিত মুলা সবজির ফটোগ্রাফি সংগ্রহ করেছি।যদিও এগুলো এখনো খাওয়ার উপর্যুক্ত হয়নি।তবে এগুলো উপর্যুক্ত হলে খেতে অনেক মজার ও স্বাদের হয়ে থাকে।



By: @mrahul40

Device : Realme 7 Focal Length : 5.58 mm Iso: 160 Flash: No Aperture:1.8 Edit: snapseed



By: @tithyrani

বিবরণ : শীতকাল মানেই তো হরেকরকম রঙ বে রঙ এর সবজির বাহার। শালগম, কাচা/পাকা টমেটো, পেয়াজকলি, সীম, ব্রকলি আরো কত কী! শীতকাল মানে যেন খালি খাওন আর খাওন। ছবিটি রাতের অন্ধকারেই তোলা, ফ্লাশলাইট ছাড়াই। বাজারের আলোতেই।

ডিভাইস : রিয়েলমি 5G স্পীড এডিশন।
ফোকাল লেন্থ : 4.71 mm
ISO : 800
এডিটেড : নন-এডিটেড




উক্ত ৫ টি এন্ট্রি থেকে ৫ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ৫ জন পাচ্ছে নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ইস্ বারবার শুধু মিস হয়ে যাচ্ছে। প্রতিবারই ভাবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। কিন্তু ব্যস্ততার কারণে আর হয়ে ওঠে না। এ সপ্তাহের ফটোগ্রাফি করে যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য রইল আমার প্রাণঢালা অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া, উড়ন্ত পাখির ছবি তো তার আগের কনটেস্টের বিষয় ছিলো। এবারের বিষয় তো ছিলো শীতকালীন সবজির ফটোগ্রাফি । একদম লাস্ট মোমেন্টে অংশগ্রহণ করে প্রাইজ জিতে যাওয়ায় ভীষণ ভালো লাগছে 😍😍। আপনার এই মজার ফটোগ্রাফি কনটেস্ট দেখা হয় মাঝে মাঝেই তবে অংশগ্রহণ এই নিয়ে ২য় বার করা। বেশ ভালো লাগে আপনার টপিক্স সিলেকশনগুলোও।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু । ঠিক করা হয়েছে।

 3 years ago 

এই প্রতিযোগিতার এনাউন্সমেন্ট এর পর থেকেই ভেবেছিলাম অংশগ্রহণ করবো। কারণ এই প্রতিযোগিতার টপিক্সটা দারুণ ছিলো। তবে ভুলেই গিয়েছিলাম শীতকালীন সবজির ফটোগ্রাফি করতে। কালকে সন্ধ্যার পর বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি কিনে এনেছিলাম, কিন্তু ফটোগ্রাফি করতে একেবারেই ভুলে গিয়েছিলাম। যাইহোক সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি। যাইহোক বরাবরের মতো এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এবারের কনটেস্টের থিমটা অনেক ভালো ছিল শীতকালীন সবজির ফটোগ্রাফি । যদি ঢাকাতে থাকতাম তাহলে সুন্দরভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতাম ,কারণ আমাদের বাসার সামনে সবজির অভাব নেই । তবে সবাই যে সুন্দর শীতকালীন সবজির ফটোগ্রাফি দিয়েছে দেখে ভালো লাগলো । ভাইয়া আপনারে কনটেস্ট গুলো সব সময় ভালো লাগে তবে সব সময় অংশগ্রহণ করতে পারি না।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু । ঠিক করা হয়েছে।

 3 years ago 

ভাইয়া আমার মনে হয় ভুলবশত উড়ন্ত পাখির ফটোগ্রাফি লেখাটা থেকে গিয়েছে। কনটেস্টের থিম তো ছিল শীতকালীন সবজির ফটোগ্রাফি। আপনার এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছে। অনেক সুন্দর করে সবাই নিজেদের করা ফটোগ্রাফি শেয়ার করেছে। অভিনন্দন এবং শুভেচ্ছা তাদের জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু । ঠিক করা হয়েছে।

 3 years ago 

শীতকালীন সবজির ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান হয়েছি দেখে খুব ভালো লাগলো। আসলে শীতকালে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়। শীতকালীন তরতাজা সবজি দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি রান্না করলে খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য ভাইয়া আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।

 3 years ago 

ব্যস্ততার কারণে এবারের প্রতিযোগিতা মিস করে ফেললাম। শীতের সবজি খেতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন এবং বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনার এই পোস্ট দেখে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

কি মজা আমিও সে সময় অংশগ্রহণ করে একটা পুরস্কার জিতে নিলাম। নেক্সট সুন্দর একটি টপিক্স দিবেন সেটার উপর আমরা ফটোগ্রাফি করব।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এইবারই প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম দাদা।অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলেও করতে পারিনি ছবি সংগ্রহের অভাবে।যাইহোক একটি অবস্থানে থাকতে পেরে খুবই ভালো লাগছে।বিষয়টি খুবই ভালো ছিল, অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38