স্বরচিত কবিতা স্মার্ট বাংলাদেশ ||

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম/আদাব
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। কবিতার শিরোনাম হচ্ছে স্মার্ট বাংলাদেশ । আমরা সকলেই জানি বাংলাদেশ এর জন্য প্রায় নয় মাস যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। আমাদের জাতীয় পতাকার মাঝে রয়েছে লাখো শহীদের স্মৃতি। যারা দেশের জন্য এতোটা ত্যাগ স্বীকার করেছে তাদের জন্য হলেও আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ হতে হবে। বিশ্বের দরবারে স্মার্ট বাংলাদেশ হতে হবে। স্মার্ট হাওয়ার মাধ্যমেই দেশ সমৃদ্ধশীল হয়ে উঠবে। তো চলুন শুরু করা যাক।

IMG-20230616-WA0000.jpg


💖স্মার্ট বাংলাদেশ 💖
💖আল হিদায়াতুল শিপু💖

🥀

"স্মার্ট বাংলাদেশ"
আল হিদায়াতুল শিপু

বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার মা,,
রক্তে কেনা লাল-সবুজের
নেই তো তুলনা।

রক্ত দিয়ে জীবন দিয়েে
মাথা করে উঁচু,
বীর বাঙালি বীরের বেশে
চায়নি ফিরে পিছু।

লাখো শহীদ লুকিয়ে আছে
ওই পতাকার মাঝে।
স্মার্ট দেশের স্বপ্ন দেখি
সকাল দুপুর সাঁঝে।

জন্মভূমি মাগো তোমায়
ভীষণ ভালোবাসি
তোমার রূপের লাবণ্যতায়
প্রাণ খুলে হাসি।

স্বাধীনতা, বিজয়, একুশ
শ্রেষ্ঠতর অর্জন
সারা বিশ্বের কাছে এখন
দীপ্ত আলোরন।

দুচোখ ভরে স্বপ্ন দেখি
স্মার্ট বাংলাদেশ,
থাকবেনা আর হানাহানি
হিংসা আর বিদ্বেষ।

সমৃদ্ধশীল দেশের তরে
কাজ করে যাই সবে,
তবেই দেখবে সোনার বাংলা
স্মার্ট বাংলা হবে।


এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি কবিতাটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা দিবে। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই।দেখা হবে নতুন কোনো ব্লগে।

IMG-20230608-WA0000.jpg


আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

সমৃদ্ধশীল দেশের তরে
কাজ করে যাই সবে,
তবেই দেখবে সোনার বাংলা
স্মার্ট বাংলা হবে।

স্মার্ট বাংলাদেশ শিরোনামে কবিতাটি খুবই চমৎকার লিখেছ। এবং সেই সাথে তোমার সাথে সহমত পোষণ করে বলছি সবাই মিলে যদি দেশটাকে সুন্দর করে গড়ে তোলার প্রাণপণে চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই সোনার বাংলা একদিন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে এটা আমার বিশ্বাস।♥♥

 3 years ago 

আমরা সবাই চাইলেই স্মার্ট বাংলাদেশ সম্ভব। সবাইকে একসাথে হয়ে দেশের উন্নতির কথা ভাবতে হবে তাহলেই স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ এ পরিণিত হবে।

 3 years ago (edited)

হুম ভাই আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্যবৃন্দ দারুন কবিতা লিখে ৷ সবাই অনেক সুন্দর কবিতা লিখে ৷ আসলে আমিও অবসর সময় চেষ্টা করি লেখার ৷ তবে ঠিকি বলেছেন যে এখন বাংলাদেশ হলো স্মার্ট বাংলাদেশ তার বড় উদাহরণ প্রতি নিয়ত দেখছি ৷ তবে বেশ লিখেছেন ভাই ৷ অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবেই প্রতিনিয়ত চেষ্টা করবেন ৷

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমাদের এই দেশটা একদিন স্মার্ট বাংলাদেশ হয়ে উঠবে। আপনি ঠিকই বলেছেন, স্মার্ট হওয়ার মাধ্যমেই দেশ সমৃদ্ধশীল হয়ে উঠবে। আপনার লেখা কবিতাটা সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখতে পারেন এটা বলতেই হয়। আপনার কবিতা আমাকে একেবারে মুগ্ধ করেছে। খুব সুন্দর একটা টপিক তুলে ধরেছেন কবিতাটি লেখার জন্য। এরকম কবিতা পরবর্তীও দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমাদের এই দেশটা একদিন স্মার্ট বাংলাদেশ হয়ে উঠবে। আমরা আশাবাদী আমাদের দেশ অবশ্যই একদিন স্মার্ট বাংলাদেশ হয়ে উঠবে।

 3 years ago 

আজকে আপনি খুব সুন্দর একটি স্মার্ট বাংলাদেশ কবিতা লিখেছেন। আপনি ঠিক বলেছেন দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা বিশ্বের মধ্যে একমাত্র জাতি যারা বাসার জন্য যুদ্ধ করলাম। বাংলাদেশকে নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি লাইন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য। আসলেই আমরা সকলেই একসাথে হয়ে কাজ করলে আমাদের দেশ অবশ্যই স্মার্ট বাংলাদেশ এ রুপান্তর হবে।

 3 years ago 

আপনি খুব চমৎকারভাবে স্মার্ট বাংলাদেশ কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রত্যেকটি লাইন পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ঠিক বলেছেন আমাদের পতাকার মধ্যে লাখো শহীদদের স্মৃতি। আমাদের এই দেশ এত সহজে স্বাধীন হয় নাই। সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59927.49
ETH 1566.32
USDT 1.00
SBD 0.42