মিষ্টি মধুর প্রেমের স্বরচিত কবিতা||♥ পাগল প্রেমিক♥
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছিআর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা।
বন্ধুরা আজ আমি একটি মিষ্টি মধুর প্রেমের কবিতা নিয়ে হাজির হয়েছি। আপনাদোর সামনে।স্বরচিত এই কবিতাটি আশা করি আপনাদের ভালো লাগবে।বন্ধুরা স্টার মেকারে "অমলদা "নামে একটি দাদা আমাকে খুঁজে বেড়াচ্ছিল,, বেশ কিছুদিন ধরে।হঠাৎ করে পরশু রাতে এক পরিবারে তার সাথে দেখা।।তিন আমাকে দেখে প্রায় দীর্ঘশ্বাস ছাড়লেন।বললেন সাথী আপু আপনাকে কতদিন ধরে খুজতেছি।।সেই যে আপনার কবিতা শুনে ছিলাম তখন থেকেই আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কোথাও খুঁজে পাইনা।।আমি বললাম কিন্তু কেন?? আমি স্টার মেকারে খুব কম আসি।তিনি বললেন আমি আপনার কবিতার একজন বড় ফ্যান।আর সেই জন্য আপনার কাছে আমার একটা বড় দাবি আছে।আমি আমার কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম।কি না কি দাবি করে বসে।যাই হোক অবশেষে মনে স্বস্তি পেলাম।তিনি বললেন মিষ্টি নামের একটি মেয়েকে স্টার মেকারে তিনি ভীষণ পছন্দ করেন। কিন্তু মেয়েটি তেমন পাত্তা দিচ্ছে না।।তাই একটি কবিতা লিখে চেয়েছিল। যে কবিতার মাধ্যমে তাকে বোঝানো যাবে।তাই দাদার আবদার এবং অনুরোধে আজকের এই কবিতার সৃষ্টি।কবিতাটি আগে আপনাদের সাথে শেয়ার করলাম এখনও দাদাকে দিইনি আপনাদের মন্তব্য শুনে,, এরপরেই দাদাকে পাঠিয়ে দেবো।তো বন্ধুরা আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় থাকলাম। চলুন কবিতাটি পড়ে আসি।
কি অপলক দৃষ্টি,,
সেই দু চোখে তাকিয়ে মনে
প্রেমের হলো সৃষ্টি।
মিষ্টি মধুর কন্ঠ তোমার
যায় জুুড়িয়ে প্রাণ,,
তোমার কাছে খুঁজে পাই
ভালোবাসার ঘ্রাণ।
তোমায় দেখে প্রেমের হাওয়া
বইছে আমার মনে,,
তোমার সাথে দেখা হলো
স্টার,,মেকার বিনোদনে।
হৃদয়ে আমার সারাটি ক্ষন
ঝরছে প্রেমের বৃষ্টি,,
কেমন করে বোঝাই তোমায়
প্রিয়তমা মিষ্টি।
স্টার মেকার পরিবারে
খুঁজি শুধু তোমায়,,
তোমার প্রেমে পাগল আমি
ভুলনা গো আমায়।
দিবানিশি তোমায় ভেবে
পাই যে মনে সুখ,,
অবুঝ মনের ঢেউ তুলেছে
অপূর্ব ওই লুক।
এই কবিতায় জানিয়ে দিলাম
আমার মনের কথা,,
আশাকরি কোনদিনও
দিবেনা আর ব্যাথা।
ফিরে এসো এখন তুমি
থেকো না আর ঘোরে
চিৎকার করে বলছি তোমায়
ভালোবাসি ওরে।।
তোমার প্রেমে পাগল আমি
শুনছো মিষ্টি মেয়ে,,
ধন্য হবে পাগল প্রেমিক
তোমায় কাছে পেয়ে।
"অমলের" পাশে "মিষ্টি" দেখো
কি যে শ্রুতি মধুর,,
সৃষ্টি হল নতুন গানের
আহ্! কি যে সুমধুর।
সত্যি করে বলছি তোমায়
নিখাদ ভালোবাসি,,
দুষ্টমিতে করোনা যেন
মিথ্যে হাসাহাসি।
তোমার আমার প্রেমের কাব্য
অনন্য এক ধারা,,
অনুভবে অনুভূতি
যেন পাগল পারা।।।
মিষ্টি মধুর স্বর যে তোমার
পাগল করা দৃষ্টি,
কি অপরূপ করে বিধাতা
করেছে তোমায় সৃষ্টি।♥|
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আমি মনে করি অমল দাদা আপনাকে এতদিন পর খুঁজে বেড়ানোর পর হয়তো তার না পাওয়ার ভালোবাসার অবসান ঘটবে। এত সুন্দর একটি কবিতা পড়ে যে কোন মেয়েই প্রেমে পড়বে এতে কোন সন্দেহ নেই। অসাধারণ লিখেছেন আপু, আমি বরাবরই আপনার কবিতার পাগল। এত সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক ভিনন্দন।
কবিতাপ্রেমী ভাইটি আমার
কবিতা ভালোবাসো,,
কবিতা পড়ে মাঝে মাঝে
প্রাণ খুলে হাসো।
আমার কবিতার ভক্ত তুমি
আগে থেকেই জানি,
কেউবা আমায় কবিতা ডাকে
কেউবা ছন্দ রানী।
♥♥
আপনার আজকের কবিতাটি আমার খুবই ভালো লেগেছে।আসলে আপনি এত সুন্দর সুন্দর কবিতা লেখেন আর এই কবিতাগুলো পড়তে খুবই ভালো লাগে। কারণ কবিতাগুলো ছন্দে ছন্দে খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। যার কারণে এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ছন্দ আমার মনের মাঝে
করে ঘুরাঘুরি,
মাঝে মাঝে অকারণে
করে লুকোচুরি।
♥♥
এক কথায় অসাধারণ হয়েছে আপু মিষ্টি প্রেমের কবিতা টি। আপনি আপনার দাদাকে নির্দ্বিধায় দিতে পারবেন এই কবিতাটি।আপনি এত সুন্দর কবিতা লেখেন আমি পড়লে মুগ্ধ হয়ে যাই।এমন সুন্দর সুন্দর মিষ্টি প্রেমের কবিতা পড়তে খুবই ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। অনেকটা স্বস্তি পেলাম। এবার নির্দ্বিধায় দাদাকে কবিতাটি দিতে পারব।♥♥
আশা করি ভালো আছেন? আজকে আপনি খুব দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। আসলে আপনি প্রায় সময় আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করেন। সত্যি আপনার কবিতাগুলো অসাধারণ হয়ে থাকে। অন্যের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে ঘটিয়েছেন আপনি। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া।♥♥
ওয়ালাইকুম আসসালাম। কবিতাটা আসলেই খুব সুন্দর ছিল। আমি অতটা কবিতা পড়ি নাই তবে এটা বললাম বেশ ভালই লাগলো। কবিতার মধ্যে নিজের মনের মধ্যে প্রেমিকের জন্য অনুভূতি প্রকাশ করা হয়েছে।
একদম ঠিক বলেছেন আপনি। কবিতার মধ্যে প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।♥♥
ধন্যবাদ আপু।
যাইহোক কবিতা পড়ে যদি দাদার ভালো লাগে তবে আমার সার্থকতা হবে।♥♥
আমি নিশ্চিত অমল দাদার প্রেম এবার স্বার্থক হবেই। মিষ্টি নামের মেয়েটি আর কিছু হোক বা না হোক অন্তত এই কবিতার জন্য হলেও প্রেমে পরতে বাধ্য। তবে আমার মনে হয় অমল দাদা এতো সহজে আপনাকে ছাড়বেনা, কবিতা হয়তো আরো লিখতে হবে তার জন্য। কারন মিষ্টি মেয়েটি এই কবিতার স্বাদ আরো একটু পেতে চাইবে 😃
দারুন ছিল কবিতাটি 👌
এখনো অমলদা কে কবিতাটি আমার দেয়া হয়নি
।কেন যেন দাদার সাথে আমার সাক্ষাৎ হয়ে উঠছে না।♥♥
আমি নিশ্চিত কবি আপু এই কবিতা পড়ার পরে অমল দার প্রেমিকা তাকে আর ফিরিয়ে দেবে না, অবশ্যই তার প্রেমে পড়ে যাবে। সত্যি দারুন ছিল আপু কবিতাটি পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর ছন্দের তালে এই কবিতাটিকে ফুটিয়ে তুলেছেন সত্যি এর প্রশংসা বাসায় প্রকাশ করার মতো না।
ধন্য আপু ধন্য আপনি কবিতার রাজ্যে।
এই কবিতার উসিলায় যদি আমলদার প্রেম সার্থক হয় তবে আমারও সার্থকতা।♥♥