স্বরচিত কবিতা "বৃষ্টিস্নান"||~~
শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ সারাদিন অনেক ব্যস্ত তোমার সময় পার করেছি। এবং অনেক রাত অবধি বড় বোনের বাড়িতে ছিলাম। পারিবারিক কিছু বিষয় নিয়ে।এবং গ্রামের বাড়িতে বাবার রেখে যাওয়া কিছু জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। গভীর রাত পর্যন্ত অনেক আলোচনা হয়, আমাদের ভাইবোনদের মধ্যে। বড় বোনের বাড়ি থেকে বাসায় আসতে আসতে রাত 12:30 বেজে গেছে প্রায়।এদিকে পোস্ট কমেন্ট কিছুই করা হয়ে ওঠেনি।এইতো বাসায় ফিরে কি পোস্ট করবো ভেবে পাচ্ছিলাম না।হঠাৎ করে মনে হল গতকাল একটি কবিতা লিখেছিলাম। বৃষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে।তাছাড়া গতকাল রবিবারের আড্ডায় প্রায় শেষের দিকে নওরিন অপুসহ বৃষ্টি নিয়ে অনেক আলোচনা হয়েছিল।আমার বাংলা ব্লগ পরিবারে বৃষ্টি একটি দুর্বলতার নাম।বৃষ্টি পছন্দ করেনা এরকম মানুষ খুব কম পাওয়া যাবে।যেমন হাফিজুল্লাহ ভাই কিন্তু বৃষ্টিকে দারুণ ভালোবাসেন।বৃষ্টি নিয়ে তার অনেক অনেক লেখা পড়েছি আমি।বৃষ্টির প্রতি অন্যরকম এক ভালোলাগা ভালোবাসা কাজ করে আমাদের শ্রদ্ধেয় এডমিন হাফিজুল্লাহ ভাইয়ের।আবার কারো কারো এলার্জি আছে বৃষ্টিতে।তবে আমি খুব বেশি পছন্দ করি বৃষ্টি।বৃষ্টি দেখলেই অন্যরকম একটা ভাবাবেশ কাজ করে মনের ভেতর।তাই এত রাতে আপনাদের জন্য গতকালকের সেই বৃষ্টিকে নিয়ে লেখা কবিতাটি শেয়ার করছি।আশা করি আপনাদের ভালো লাগবে।কবিতার শিরোনাম বৃষ্টিস্নান।
বৃষ্টিস্নানে ওই,
বৃষ্টিভেজা বাদল দিনে
পড়তে মজা বই।
মজার সুখে বৃষ্টি দেখি
শুনি প্রেমের গান,
অকারনে হৃদয় মাঝে
জাগে অভিমান।
জানলা দিয়ে বৃষ্টি দেখে
মনে যে পাই সুখ,,
কি অপরূপ মায়ায় মাখা
লাজুক লাজুক মুখ।
লজ্জাবতী লতার মতো
মুখ লুকিয়ে রাখি,
স্বপ্ন মাখা কাজল কালো
ছলছল আঁখি।
গ্লানি গুলো দূর হয়ে যাক
পবিত্র হোক মন,
বৃষ্টিস্নানে মনের মাঝে
একি শিহরন♥♥
বৃষ্টি ফোটায় প্রেমের পরশ
শীতল অনুভূতি,
ভালোবাসার ডালা সাজাতাম
পেলে অনুমতি।
.................................
০১ মে ২০২৩
সময় রাত ১:৫৬
কবিতা কুটির, নীলফামারী।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
তাহলে কি আমাদের শ্রদ্ধেয় এডমিন হাফিজুল্লাহ ভাইয়ের গার্লফ্রেন্ড এর নাম বৃষ্টি?😅 নতুন একটি বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম আপু।😁সত্যিই বৃষ্টি পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।আমিও ব্যক্তিগত ভাবে বৃষ্টি অনেক পছন্দ করি,কিন্তু ভিজতে পারিনা।পারিবারিক মিটিং শেষ করে এসে চমৎকার একটি কবিতা উপহার দিলেন আপু।কবিতার ভাষা খুব একটা মাথায় ঢোকে না সব মাথার উপর দিয়ে চলে যায় তারপরও পড়তে অনেক ভালো লাগে।আপনার কবিতা সবসময়ই অনেক ভালো লাগে।চমৎকার কবিতা লিখছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।❤️❤️
হাফিজুল্লাহ ভাইয়ের বৃষ্টি পছন্দ, কিন্তু তিনি যেন বৃষ্টির সময় গ্রামে এক সপ্তাহ থাকেন তাকে অনুরোধ করব 🤣। এমনিতে আপনার মত আমারও বৃষ্টি অনেক পছন্দ আপু। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আর সব সময় আপনি কবিতার রচনা করেন কবিতা গুলো আমার বেশ ভালো লাগে। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম আপু।
আসলে ঈদ আসলেই সবাই ছুটিতে গ্রামের বাড়িতে চলে আসে আর যার কারণে পারিবারিক ব্যস্ততা আরও একটু বেড়ে যায়। তবে সবাই একই কথা বলছে হাফিজ ভাইয়ের সাথে বৃষ্টির কি সম্পর্ক??
তবে বৃষ্টি নিয়ে দারুন কবিতা লিখেছেন, বৃষ্টির দিনে যে অনুভূতিগুলো মনে জাগে সেটা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন তবে আমার কাছে বৃষ্টির দিনে জানাল দিয়ে বৃষ্টি দেখার চেয়ে বৃষ্টিতে গোসল করা বেশি মজা লাগে।
অসাধারণ কবিতা লিখেছেন। আপনার কবিতায় ছন্দে মিল ছিলো তাই বেশি ভালো লেগেছে আমার।
খুবি ভালো লেগেছে এই লাইন গুলো।
আপু কি আর বলব আপনার কবিতাগুলো সব সময় আমার অনেক ভালো লাগে। আজকের কবিতাটা অসাধারণ ছিল। কবিতার প্রতিটি চরণ পড়ে আমি বেশ স্বস্তি পেলাম অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
আসলে আমিও অনেক পড়েছি হাফিজুল্লাহ ভাইয়ের লেখা গুলো। আসলে উনি বৃষ্টি অনেক বেশি ভালোবাসেন এই বিষয়টি নিয়ে অনেক লেখা লিখেছিলেন। আপনিও বৃষ্টি ভীষণ পছন্দ করেন এটা জেনে খুশি হয়েছি। আসলে ছোটবেলা থেকে আমারও বৃষ্টি ভীষণ পছন্দের। বৃষ্টি দেখলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের ভেতর। আপনাদের পারিবারিক মিটিং শেষ করে প্রায় ১২:৩০ টার দিকে বাড়িতে এসে পৌঁছেছিলেন। এরপরে আপনি এই পোস্টটি আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে অন্যরকম ছিল। সত্যি এরকম কবিতা গুলো ভালো লাগে পড়তে।
আপু বৃষ্টি নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আমার কাছে বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। আপনার বৃষ্টি নিয়ে লেখা কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার নামের সাথে মিলিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
হাফিজুল্লাহ ভাই তো রোমান্টিক কবি সেজন্যই তো বৃষ্টি এতো ভালো লাগে 😅🤪। আপনার কবিতার ছন্দ গুলো সব সময় মন কেড়ে নেয় আপু। যেকোনো মুহূর্তে যেকোনো বিষয় নিয়ে ধুমধাম লিখে ফেলেন। এটা ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ ছাড়া আর কিছুই না। চমৎকার লেগেছে আজকের লেখাটাও। ছন্দ মিলিয়ে পড়তে খুব মজা লাগছিল।
পারিবারিক কিছু বিষয় নিয়ে আপনার বড় বোনের বাড়ি ছিলেন বেশ অনেকটা সময়।এজন্য পোস্ট কমেন্ট করতে পারেননি।তারপর বাসায় এসে আগের লেখা কবিতাটি পোস্ট করেছেন। বৃষ্টিস্নান কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।যেহেতু বৃষ্টির সময় এখন,তাই সময় উপযোগী একটি কবিতা পোস্ট করেছেন আপনি আপু।ধন্যবাদ কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার কবিতাগুলো পড়ে আমি যেন খুবই মুগ্ধ হয়ে থাকি। তাই বারবার পাঠ করতে ইচ্ছে করে আপনার লেখা কবিতাগুলো। অনেক সুন্দর ভাবে আজ আপনি আমাদের মাঝে একটি কবিতা লিখে পোস্ট করেছেন। যে কবিতা সত্যিই মনমুগ্ধকর।