স্বরচিত কবিতা "শত্রু হলে কেন"??

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব



সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।

IMG_20230321_005252.jpg


বন্ধুরা কিছু কিছু সময়ে প্রাণের বন্ধুরাও অনেক বড় শত্রু হয়ে যায়।আর বন্ধু যখন শত্রু হয়ে যায়, তখন বিষয়টা কিন্তু অনেক জটিল হয়ে যায়।অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাই বলবো সব সময় মাথা ঠান্ডা রেখে নিখুঁতভাবে পরিকল্পনা করেই সিদ্ধান্ত নিতে হয়।রাগের মাথায় কোন সিদ্ধান্ত নেয়া উচিত নয়।কারণ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে রাগ করা।আর তাই তো বড় বড় মানুষেরা বলে গেছেন রেগে গেলেন তো হেরে গেলেন।এই কথাটি চির সত্য কথা।তাই আসুন আমার নিজের রাগকে কন্ট্রোল করি।সাময়িক কিছু কিছু রাগ, সারা জীবনের জন্য, আমাদের জীবনে কালবৈশাখী ঝড় বয়ে আনতে পারে।আর নিজের মনের কথা নিজের দুর্বলতা আর কথা আসলে বন্ধু যতই প্রিয় হোক না কেন সবকিছু খুলে বলা কখনোই শোভনীয় নয় কিংবা নিরাপদ নয়।যাকে আজ প্রানের বন্ধু মনে করছেন সে আগামীতে আপনার খুব বড় শত্রু হবে না তার কি গ্যারান্টি আছেআর এটাও মনে রাখা উচিত পৃথিবীতে আগে বন্ধু-বান্ধব যারাই হোক না কেন? আগে বিশ্বাসি হয়, পরে বিশ্বাসঘাতকতা করে।অভিজ্ঞতা থেকে বলছি বন্ধু বান্ধব যতটা প্রয়োজনে এগিয়ে আসে তার চেয়ে বেশি ক্ষতি করে।আর তারই আলোকে আমার আজকের স্বরচিত আরেকটি ছোট্ট কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং কারো কারো জীবনের সাথে মিলে যেতে পারে। আপনাদের যদি আমার এই কবিতাটি ভালো লেগে থাকে। তবে আমার সার্থকতা।কবিতার শিরোনাম শত্রু হলে কেন?

শত্রু হলে কেন

♥সেলিনা সাথী*♥

বন্ধু হয়ে হাত বাড়িয়ে
শত্রু হলে কেন-?
ভালবাসার মধুর বুলি
বিলীন হলো যেন।

এমনি করে বন্ধু তুমি
আর হইও না কারো,
এক নিমিশেই জীবনটাকে
বাজিয়ে দিলে বারো।

মিথ্যে আশা প্রতিশ্রুতি
মিথ্যে অভিনয়,,
তোমার কাছে মজার হলেও
কারো বিষাদময়।

মান অভিমান থাকতে পারে
শত্রুতা তাই কেন,
সবার উর্ধ্বে ভালোবাসা
মনে রেখো যেন।

ভালোবেসে বিশ্বাস করে
বলেছি মনের কথা,
সেই বিশ্বাসেই আঘাত হয়
দিচ্ছে চরম ব্যথা।

তুমি বলো কাউকে কি আর
বিশ্বাস করা যায়-?
আকাশ ছোঁয়া স্বপ্ন মোদের
যায় কি ভোলা যায়?

দোয়া করি সুখে থাকো
ভালো থাকো তুমি,
ভালোবাসার জোয়ার
এখন ধুধু মরুভূমি।♥

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

শত্রু হলে কেন একটি অনবদ্য কবিতা। বর্তমান সমাজ বাস্তবতার দারুণ প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন আপনার লিখনিতে। আজ যে বন্ধু কাল সে বন্ধু নাও থাকতে পারে। স্বার্থ বড় হয়ে দেখা দিলে, বা আঘাত লাগলে বন্ধু শত্রু হতে সময় লাগেনা। সুন্দর সময়োপযোগি কবিতা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

এটা সত্য কথা যে, বন্ধু যখন শত্রু হয়, তখন খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাই আমাদের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি।♥♥

 3 years ago 

আপনার কথার সাথে আমিও একমত, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে রেগে যাওয়া। আর মনীষীরা ঠিক কথাই বলেছেন রেগে গেলেন তো হেরে গেলেন। কবিতাটি খুব সুন্দর করে লিখেছেন আপু পড়ে অনেক ভালো লাগলো।যেকোনো সম্পর্কে স্বার্থ আঘাত হানলে সেই সম্পর্ক আর সম্পর্ক থাকে না শত্রুর পর্যায়ে চলে যায়। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই পৃথিবীর সর্ব নিকৃষ্ট কাজ হচ্ছে রাগ করা। রাগ করলে মানুষের ভেতরে আর মনুষত্ববোধ কাজ করেনা। ভয়ঙ্কর এক পশুর রূপে রূপান্তরিত হয়ে যায় মানুষ। তাই আসুন আমরা রাগকে কন্ট্রোল করার চেষ্টা করি।♥♥

 3 years ago 

শত্রু হলে কেন কবিতাটি অসাধারণ ছিলো। সত্যি আপনার মতো একজন কবি পেয়ে আমরা ধন্য।আপনার সকল কবিতা আমার খুবি ভালো লাগে।দোয়া রইলো আপনার জন্য।

 3 years ago 

আমার কবিতা আপনার ভালো লাগে জেনে, অনেক খুশী হলাম। আসলে আপনার সুন্দর সুন্দর মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে। ধন্যবাদ পাশে থাকার জন্য♥

 3 years ago 

খুব সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। দারুন হয়েছে। প্রতিটি লাইন খুব সুন্দর ছিল।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতাটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।♥♥

 3 years ago 

হুম আপু একদম যর্থাথ বলেছেন ৷ সবচেয়ে প্রিয় বন্ধু ও শত্রু হয়ে যায় কালক্রমে আর এটাই সত্য ৷ আর এই মানুষ জীবনে আমাদের সবসময় পা টিপে টিপে চলা উচিত ৷ আর সর্বোপরি যেটা বললেন রাগ কে কন্ট্রোল করা খুবই জরুরি ৷ আর ধৈর্য ধরে থাকতে হবে ৷ যা হোক অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ অনেক ভালো লাগলো আপু ৷ শুভকামনা অবিরাম

 3 years ago 

স্বার্থের টানে প্রিয় বন্ধু কিন্তু অনেক বড় শত্রু হয়ে যায়। এটার বাস্তবতা নিজের চোখে অনেক দেখেছি। আর এর নির্মমতা ও অনেক দেখেছি জীবনে।♥♥

 3 years ago 

আপনার কবিতার পড়ে খুবি ভালো লেগেছে। অসাধারণ কবিতা।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কবিতা আপনার কাছে ভাল লেগেছে জেনে আনন্দিত বোধ করছি। এভাবেই পাশে থাকবেন সবসময় শুভকামনা নিরন্তর।♥♥

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার মাঝে বাস্তব কথাগুলো তুলে ধরেছেন। তবে আপু আপনি ঠিক বলেছেন বন্ধু যখন শত্রু হয় তখন মহা বিপদ। অনেক বন্ধু আছে প্রথম বন্ধুত্ব করে তারপর অনেক বড় ক্ষতি করে। এইরকম দু মুখী মানুষ অনেক আছে। তবে আপনার কবিতাগুলো আমার কাছেও সব সময় অনেক ভালো লাগে। আপনার কবিতাগুলো পড়ে অনেক কিছু জানা যায় এবং শেখা যায়। অনেক সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি সব সময় বাস্তবভিত্তিক কবিতা লেখার চেষ্টা করি। আমার চোখের সামনে যা যা ঘটে, সেটাই আমার কলমের আঁচড়ে আনার চেষ্টা করি মাত্র। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38