আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৩১ || ABB Weekly Hangout Report-131

in আমার বাংলা ব্লগ3 years ago

Hangout Format 131.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৬৭৮৮ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৬১।

হ্যাংআউট-১৩১

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময় হওয়ার সাথে সাথে চলে আসেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর হ্যাংআউট নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন। হ্যাংআউটে পুরো সপ্তাহ নিয়ে আলোকপাত করা হয়, অনেক কিছুর আপডেট শেয়ার করার চেষ্টা করা হয়, তাই সকলের উচিত মনোযোগ সহকারে সব কিছু শুনা। কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৩১তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন এবং শীতের সুন্দর পরিবেশ উপভোগ করছেন। আমরা বার বার বলে আসছি উল্টা পাল্টা কিছু শেয়ার করার মাধ্যমে নিজেদের রেপুটেশন নষ্ট করবেন না, কারন বেশ কিছুটা সময় বিনিয়োগ করে ভেরিফাইড হয়েছেন, সুতরাং নিজের বিনিয়োগকৃত সময়গুলোকেও অবমূল্যায়ন করবেন না। বিশেষ করে যারা কবিতা লেখার চেষ্টা করছেন, তাদেরকে বলবো এবিবি ফান কর্তৃক অনু কবিতায় অংশগ্রহণ করার চেষ্টা করুন এবং কবিতায় দক্ষতা অর্জন করুন, এটাই সবচেয়ে কার্যকর উপায়।

এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন তাদের এনগেজমেন্ট মোটামুটি থাকলেও অনেকের পোষ্ট কোয়ালিটি খুব ভালো ছিলো। আর যথারীতি ডিসকর্ড এনগেজমেন্ট আগের মতোই রয়েছে। কমন কয়েকজন ইউজার বাদে বাকিদের ডিসকর্ড এনগেজমেন্ট সন্তোষজনক নয়। অল্প হোক ধারাবাহিক এনগেজমেন্ট ধরে রাখার চেষ্টা করুন। পোষ্ট কোয়ালিটি এবং কমিউনিটি এনগেজমেন্ট নিয়ে বেশ ভালো প্রতিযোগিতায় হয়েছে, অল্প পয়েন্টেস এর ব্যবধানের জন্য @emranhasan সুপার এ্যাকটিভ তালিকায় আসতে পারে নাই। তবুও অনুরোধ করবো কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য হতাশ না হয়ে। ধন্যবাদ।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের মোটামুটি সবারই পোষ্ট কোয়ালিটি ভালো তবে ডিসকর্ড এবং এনগেজমেন্ট এনগেজমেন্ট ডাউন ছিলো। সবাইকে বিশেষভাবে ডিসকর্ড এনগেজমেন্ট ঠিক করার অনুরোধ করেন এবং ঠিক ঠাক কমেন্ট করতে বলেন। এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @swagata21 দিদির ইউজারদের নিয়ে, যেহেতু দিদি ট্যুরে আছেন। দিদির অধীনে থাকা ইউজারদের পোষ্ট কোয়ালিটি, এনগেজেমেন্ট সবই বেশ খারাপ ছিলো, তারপর কিছু ইউজারের নাম বলেন @mithila19, @shyamshundor, @tithyrani, @johir65, @bristychaki এবং তাদের এ্যাকটিভিটিস বাড়ানোর পরামর্শ দেন। @steem-for-future, কমিউনিটির প্রতি তার কোন ভালোবাসা আছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আমার বাংলা ব্লগ বাদে অন্য কমিউনিটিগুলোতে ভালোবাসা খুব বেশী।

Untitled-000.png

এখানে এ্যাকটিভিটিস রাখার একটুও সময় নেই তার, শুধুমাত্র পোষ্ট করেই দায়িত্ব শেষ করেন। তাই তার উদ্দেশ্যে বলেন পরবর্তী সময় হতে আমার বাংলা ব্লগ হতে সাপোর্ট পাওয়ার আশা বাদই দিতে হবে। আপভোট নিয়ে কথা বলেন, আপভোট নিয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেন, কেউ কাউকে সহযোগিতা করেন না এখন আর আপভোট দেয়ার মাধ্যমে। শুধু পোষ্ট করেই চলে গেলে কাজ হয়ে যায় না, আমার বাংলা ব্লগের এনগেজমেন্ট এর ক্ষেত্রে খুব বেশী গুরুত্ব দেয়া হয়। আপভোট দেয়ার ক্ষেত্রে খুব বেশী সময় ব্যয় হয় না, একজন আরেকজনকে সহযোগিতা করার আহবান জানান, আপভোট দেয়ার মাধ্যমে। যারা আমার পোস্টে আপভোট দিবেন না, তাদের পোস্টেও আমি লাইক করবো না, কিউরেশন করতে ভুলে যাবো মাঝে মাঝে।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @fasoniya আপনার পোস্ট কোয়ালিটি, কোয়ান্টিটি এমনকি কমেন্ট মনিটরিং টীম থেকে প্রাপ্ত নাম্বার সব কিছু পারফেক্ট ছিলো। কিন্তু যখন আমি কমেন্ট চেক করতে গেলাম তখন দেখি কমেন্ট এর সংখ্যা অনেক কম এবং আপনার চেয়ে আমার লিস্টের অন্যদের কমেন্ট সংখ্যা বেশি। তাই আপনাকে টায়ারে রাখতে পারিনি। এটার একমাত্র কারণ হলো হয়তো আপনি কোনো একদিন অনেক কমেন্ট করেছেন আবার কোনো একদিন অনেক কম। এমনটা কেও ই করবেন না, একটিভিটিস রেগুলার রাখার ট্রাই করবেন অবশ্যই। @sshifa আপনার ডিস্কোর্ড এংগেজমেন্ট বাড়াতে হবে।

@mohammad786 আপনার কমেন্ট সংখ্যা স্বল্পতার জন্যে আপনাকে টায়ারে রাখতে পারিনি। একই সমস্যা @biplob89 এবং @ashik333 আপনাদেরও। @mahbubul.lemon এবং @titash আপনাদের একটিভ লিস্টে নেওয়া হয়েছে। আর @steem-for-future আপনাকে ইনএকটিভ লিস্টে নেওয়া হয়েছে। আর আপনার আর সহজে একটিভ লিস্টে আর আনা হবেনা। যেহেতু এটা এ বছরের শেষ অফিসিয়াল উইকলি হ্যাংগআউট তাই আর ভুলের কথা বলতে চাইনা। আশা করছি আগামী বছর সকলে নতুন উদ্যমে দারুণ ভাবে কাজ করবেন এবং প্রতিবারের ন্যায় এবিবি কমিউনিটিকেই সর্বসেরা কমিউনিটির জায়গা ধরে রাখতে সাহায্য করবেন। আর আপুদের কোনো ব্যাক্তিগত কথা থাকলে অবশ্যই নির্দ্ধিধায় ডিএম করবেন,ধন্যবাদ সকলকে।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, শুরুতেই পাওয়ার আপ প্রতিযোগিতা নিয়ে একটা নতুন আপডেট শেয়ার করেন, এবিবি পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-থ্রি তে মোট ৭০,৪৬৭ এসপি পাওয়ার আপ করা হয়েছে। আমরা বলতে পারি যে, এবারও আমরা সফল। এই বছর দুইটি ক্যাটাগরিতে এওয়ার্ড দিবো আমরা। এ বিষয়ে সবাইকে অবহিত এবং গাইড করেন, কিভাবে এ সংক্রান্ত পোষ্ট করবেন সেই বিষয়ে বলেন। পুরো সিজন জুড়ে কে কি পরিমান পাওয়ার আপ করেছেন সেটা নিয়ে পোষ্ট করতে পারবেন অথবা কমেন্ট করার মাধ্যমেও সেটা জানাতে পারবেন। যারা কম করেছেন তারা নমিনেশনে আসতে পারবেন না কিন্তু যারা বেশী করেছেন তাদেরকে আপনারা নমিনেশন করতে পারবেন।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান, এই বছরে আর দেখা হবে না, এটাই এই বছরের শেষ হ্যাংআউট। তারপর কমিউনিটি নিয়ে কথা বলেন, আমাদের আলাদা নিজস্ব ব্লগিং সাইড থাকলে সেটা ভালো হয়, কারন হুট হাট করে প্রায় সময়ে স্টিমিটের নানা সমস্যা থাকে, তখনে পোষ্ট কিংবা এনগেজমেন্ট করতে অনেকের বেশ অসুবিধা হয়। নতুন বছরে আমাদের সেই চেষ্টাটাই থাকবে আমাদের নিজস্ব একটা আলাদা ব্লগিং সাইড তৈরী করা, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া।

Untitled-0001.png

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, শুরুতেই প্রমোশন নিয়ে কথা বলেন। যারা এক্স প্রমোশন (সাবেক টুইটার) এ নিজেদের পোষ্ট প্রমোট করছেন তারা বেশ ভালোই করছেন এবং যারা নতুন করে শুরু করার চেষ্টা করছেন তাদেরকে স্বাগতম জানান। এই সপ্তাহে মোট ৩৫জন ইউজার এবং ১৭৫টি টুইট করা হয়েছে, এটা ভেশ ভালো এবং সুন্দর ধারাবাহিকতা। যারা ফেসবুকে শেয়ার করছেন, তাদেরকে অনুরোধ করেন এই ধারাবাহিকাত বজায় রাখার, আপনাদের দেখে বাকি সবাই যেন উৎসাহিত হয়। সবাইকে আমাদের প্রমোশনাল সাইডগুলোর সাথে যুক্ত থাকার অনুরোধ করেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে বলেন @alsarzilsiam ভাই, লেভেন তিন যারা পাশ করেছে তাদের অ্যাক্টিভিটিস অনেকটাই কম রয়েছে। বিশেষ করে ডিসকোডে তাদের কোন অ্যাক্টিভিটিসি দেখতে পারেনি। তাদেরকে অনুরোধ করব তারা যেন কমিউনিটি নিয়ম অনুযায়ী সকল অ্যাক্টিভিটিস বজায় রাখেন। এর আগের ব্যাচে যারা লেভেল ৩ পাস করেছিল তারা এখন পর্যন্ত লেভেল ৪ পাশ করতে পারেন নি। অনেকের একটিভিটিসও একেবারেই কম সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইনএকটিভ লিস্টে পাঠানো হতে পারে। তাই আপনাদের অ্যাক্টিভিটিস বজায় রাখা অত্যন্ত জরুরি। কমেন্ট মনিটরিং এ আমার লিস্টে এই সপ্তাহে যারা যারা ছিলেন একটি মোটামুটি ভালো ছিল তবে কিছু কিছু সমস্যার যেমন একদিনেই তারা অনেক বেশি কমেন্ট করে সে ক্ষেত্রে পরবর্তীতে কাউন্ট করতে গেলে সেই কমেন্টগুলো উধাও হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন নিয়মিত একটিভিটিস বজায় রাখার জন্য এবং সর্বশেষ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, এই মুহূর্তে লেভেল ফোরে চারজন মেম্বার রয়েছেন। তাদের ভেতর তিনজনের একটিভিটিস মোটামুটি ভালো আছে। কিন্তু একজন লেবেল ফোর পাশ করার পর থেকে এখন পর্যন্ত আর কোন পোস্ট করেনি। দেখুন আপনি যদি পোস্ট না করেন তাহলে আপনাকে সময় মতো ইনঅ্যাকটিভ লিস্টে পাঠিয়ে দেয়া হবে। আশা করব আপনি দ্রুত পোস্ট করা শুরু করবেন। অথবা আপনার কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন।

এবার কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই। এই সপ্তাহে আমার আন্ডারে যারা ছিল তারা মোটামুটি সবাই ভালো কমেন্ট করেছেন দু একজন ছাড়া। এফ এ সোনিয়াকে বলতে চাই আপনি হয়তো কোন একদিন বেশি কমেন্ট করেছেন সে কারণেই আপনার কমেন্ট সংখ্যা এডমিন নুসুরা আপু কম পেয়েছে। এ কারণে আমরা সব সময় সাজেস্ট করি আপনারা প্রতিদিন একইভাবে কমেন্ট করুন। তাহলে আর এই ধরনের সমস্যা তৈরি হবে না।

আর কমিউনিটির একজন অত্যন্ত রেপুটেড মেম্বারের উদ্দেশ্যে বলতে চাই আমরা কমেন্টের প্রতিটি খুঁটিনাটি জিনিস চেক করে দেখি। আপনি পোস্টের বিষয়বস্তু চেক না করেই সেখানে কমেন্ট করেছেন। আবার একই কমেন্ট একাধিক পোস্টে করেছেন। এই ধরনের কাজ করে আপনি আপনার নিজের ক্ষতি করেছেন। আপনি দীর্ঘদিন ধরে যে সুনাম অর্জন করেছেন এইসব কাজে সেই সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি তার নাম উল্লেখ করতে চাচ্ছি না। যদিও কমেন্ট মনিটরিং রিপোর্টে আমি তার পাশে রিমার্কস এ বিষয়গুলো উল্লেখ করেছি। আশা করি আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সকলকে।

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার। শুরুতে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট নিয়ে কয়েকটা কথা বলি নিই। চলতি সপ্তাহে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টের দুজন সদস্যকে একটিভ লিস্টে পাঠানো হয়েছে, মাহবুবুল ভাই এবং তিতাস ম্যাডামকে। বাকিরা যারা টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট আছেন যদি এক্টিভিটিস ঠিক না হয় তাহলে আগামী সময়ে তাদের পার্মানেন্ট ইন্যাক্টিভ লিস্টে পাঠিয়ে দেওয়া হবে। তারপর লেভেল ২ নিয়ে কয়েকটা কথা বলবো। নতুন ছয় জন সদস্য বিগত দিনে লেভেল ২ এর ক্লাস করেছেন। তাদের বলতে চাই অতিসত্বর আপনাদের লেভেল ২ এর ভাইভা নেওয়া হবে। আপনারা ভালো ভাবে মেটেরিয়াল গুলো দেখে রাখবেন।

Untitled-00012.png

এরপর কমিউনিটির মডারেটর @ayrinbd আপু কথা বলেন, আমার আন্ডারে যে সকল ইউজাররা ছিল প্রত্যেকের লেভেল ওয়ান পাস করেছে, তবে তাদের এক্টিভিটি একদমই কম, দুইজন ছাড়া বাকি প্রত্যেকেই পোস্ট করা অফ রেখেছেন। আপনাদেরকে বলব কন্টিনিউ পোস্ট করুন । তাহলে পোষ্টের মাধ্যমে আমি আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারব। আর পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে ১০% বেনিফিশিয়ারি সাইফক্স কে দিতে হবে এবং এবিবি স্কুল কে ৫% পার্সেন্ট । আর আপনারা যারা নিউ মেম্বার রেফার করেছেন আপনাদের রেফারেন্স বোনাস কালকের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে, যদি কেউ বাদ পড়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে ডিএম করে জানাবেন।

আর এবারের কনটেস্ট প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের অংশগ্রহণ দেখে আমি সত্যিই হতবাক। তবে সময়ের তুলনায় ইউজার অংশগ্রহণ খুব কম করেছেন তাই সময় বাড়ানো হয়েছে আশা করছি পরবর্তী সময় আমরা আরো ভালো কিছু সুন্দর পোস্ট দেখতে পারবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন থেকে নিউ মেম্বার যারা নতুন কমিউনিটিতে জয়েন করবেন কিছু মাত্র ইউজার ছাড়া বাকি প্রত্যেকের পোস্ট নমিনেশনে দেয়া হবে না যতদিন না আপনারা ক্লাসে জয়েন করছেন, আশা করছি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের এক্টিভিটিস মোটামুটি বেশ ভালই ছিল। তবে কিছু কিছু ইউজারের ছোটখাট বানান ভুল এবং ভয়েস টাইপিং এর ফলে অনেক শব্দ ভুল হয়েছে। আর কনটেস্টের বিষয়ে বলছি, সবার পারফরম্যান্স সত্যি মুগ্ধ করার মতো, খুবই ইনজয় করছি। তবে কিছু কিছু ইউজার রুলস ব্রেক করেছেন।যারা অন্যকে দিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন তারা শেষে কোন সেলফি দেননি। যাইহোক, যারা যারা পার্টিসিপেট করতে চান তাদের এখনও সময় রয়েছে। আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে। যেহেতু দাদা বাহিরে ট্যুরে আছেন সেহেতু আপু দাদার পক্ষ হতে এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @maksudakawsar, @mohinahmed এবং @tasonya। এছাড়াও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @oisheee

এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন। তারপর যথারীতি প্রমোশনাল কথা বলেন। শুরুতেই কারা কারা এবিবি স্কুলে আসেন সেটা জানতে চান এবং বলেন, যারাই স্কুলে থাকবেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে, যত দিন এবিবি স্কুলে থাকবেন ততোদিন দিতে হবে। এরপর বলেন আমাদের তিনটি ডেলিগেশন প্রজেক্ট রয়েছে, সেগুলো কি সকলের নিকট জানতে চান। তারপর প্রথমে হিরোইজম নিয়ে কথা বলেন, এটা বিশ্বব্যাপী ডেলিগেশন প্রজেক্ট, ডেলিগেশন করলে প্রতিদিন সাপোর্ট পাওয়া যাবে এবং প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়াডর্স পাবেন। তারপর সবাই সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান সবার কাছে। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে সাপোর্ট দেয়া হবে না সেটাও স্মরণ করিয়ে দেন।

এরপর কথা বলেন নিক্সি প্রজেক্ট নিয়ে, সবার কাছে নিক্সি সম্পর্কে জানতে চান। তারপর বলেন এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট। যাদের বাড়তি কিছু এসপি আইডল রয়েছে তারা এখানে ডেলিগেশন করতে পারেন, এরপর নিক্সি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রেগুলার পোষ্ট করতে না পারলেও রিওয়াডর্স পাওয়া যাবে এখান হতে । তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে। এরপর নতুন ফান্ড রাইজিং পোষ্ট নিয়ে কথা বলেন এবং সবাইকে যথাসম্ভব সহযোগিতা করার আহবান জানান। এরপর ইউটনেস নিয়ে কথা বলেন কারা কারা ভোট দিয়েছেন সেটা জানতে চান। তারপর এবিবি পিন পোষ্ট নিয়ে কথা বলেন, পিন পোষ্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনেকেই কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানতে চান, তাদেরকে পিনড পোষ্টগুলো পড়ার অনুরোধ করেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট রয়েছে এখানে। এরপর কথা বলেন এবিবি ফিচারড পোষ্ট নিয়ে, আমরা আপনাদের পোষ্ট হাইলাইট করার চেষ্টা করছি এবং কোয়ালিটির সাথে সাথে আপনাদেরকেও হাইলাইট করার চেষ্টা করছি। যাদের পোষ্ট ফিচারড এ জায়গা পাচ্ছে তাদের বাড়তি সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সকলের অনুভূতি জানতে চান, কাদের পোষ্ট ফিচারড হচ্ছে সেটাও শুনতে চান।

Untitled-000123.png

তারপর এবিবি স্টেজশো রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রবিবারের আড্ডার জন্য মডারেটরগন যোগাযোগ করলে সবাইকে নাম দেয়ার আহবান জানান। রবিবারের আড্ডায় পৃষ্ঠপোষকতা করার জন্য কমিউনিটির প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান। এই সপ্তাহে নতুন বছরের আগমন উপলক্ষ্যে রবিবারের আড্ডা শো হবে না, বিশেষ হ্যাংআউট অনুুষ্ঠিত হবে। এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, কমেন্ট শেয়ার করেই খুব সহজেই পোষ্টের কাছাকাছি আয় করা সম্ভব এখানে। এছাড়া নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন দেয়ার ব্যবস্থা রয়েছে এখানে, সেটাও উপস্থাপন করেন সকলের অবগতির জন্য। নতুন ইউজারদের এনগেজমেন্ট এ যাতে সমস্যা না হয় সেই জন্য এই ব্যবস্থা। তবে নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে হবে। তারপর চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, সময় বৃদ্ধির কথা জানান এবং সবাইকে সঠিক নিয়মে অংশগ্রহন করার আহবান জানান।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং আরিফ ভাইকে আমন্ত্রণ জানান কুইজ পর্ব শুরু করার জন্য। তারপর যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রূপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের আসরটি পরিচালনা করেন। এই পর্বে একে একে @saymaakter কবিতা আবৃত্তি, @tithyrani কবিতা আবৃত্তি, @bristychaki গান, @tuhin002 গান, @afrinkhanupoma গান এবং সবশেষে @mahbubul.lemon গান পরিবেশন করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধ হয়ে উপভোগ করেন। এরপর শুভ ভাই ফিরে আসেন, সবাইকে উদ্দেশ্য করেন পুনরায় কিছু পরামর্শ দেন। ফান্ড রাইজিং পোষ্ট এবং প্রতিযোগিতা নিয় পুনরায় কিছু কথা বলেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

হ্যাংআউটে যুক্ত থাকতে যতটা ভালো লাগে, ঠিক ততটাই ভালো লাগে হ্যাংআউট রিপোর্ট পড়তে। দেখতে দেখতে ১৩১ তম হ্যাংআউট বেশ সুন্দরভাবে পার হয়ে গেল। আর সেই হ্যাংআউট রিপোর্ট আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাইয়া, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

১৩১ তম সাপ্তাহিক হ্যাংআউট প্রোগ্রামের মাধ্যমে, আমরা ২০২৩ সালের অফিসিয়াল সাপ্তাহিক হ্যাংআউট প্রোগ্রাম শেষ করলাম। নতুন বছরে আমরা ১৩২ তম হ্যাংআউট প্রোগ্রামে জয়েন করবো ইনশাআল্লাহ। যাইহোক এই সপ্তাহে দাদা হ্যাংআউটে উপস্থিত ছিলেন না বলে, দাদার কথাগুলো মিস করেছি। তানজিরা আপু একেবারে ইউনিক স্টাইলে ব্লগার অফ দ্যা উইক ঘোষণা করেছিলেন। তখন নমিনেশন পাওয়া সবার মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করেছিল। সবমিলিয়ে বেশ উপভোগ করেছি সম্পূর্ণ হ্যাংআউট প্রোগ্রামটি। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

১৩১ তম হ্যাংআউট বেশ ভালো কেটেছে তবে দাদা আর তানজিরা আপুর অনুপস্থিতরা একটু বুঝতে পেরেছি। শেষ দিকে যে স্পেশাল জিলাপি সেগুলো কেউই পায়নি। তাছাড়া সব মিলিয়ে ঠিকঠাক ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার বাংলা ব্লগ এর - সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।এই রিপোর্টের মাধ্যমে যারা হ্যাংআউটে থাকবে না তারাও সম্পূর্ণ তথ্য খুঁজে পাবে।রিপোর্টটি দেখে ভালো লাগলো ধন্যবাদ আবারো।

 3 years ago 

বেশ ভালো ছিল এবারের হ্যাং আউট রিপোর্টটি। যদিও ব্যস্ততার কারনে এবারের হ্যাং আউট প্রোগ্রামটি আমাকে বাসে বসেই শুনতে হয়েছে, তথাপিও আমার কাছে পুরো হ্যাং আউটটি ছিল দারুন। তবে যে বিষয় গুলো আমার বুঝতে সমস্যা হয়েছিল আজ আপনার প্রতিবেদনটি দেখে সেটাও পরিস্কার হয়ে গেল। ধন্যবাদ ভাইয়া হ্যাং আউট রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরা জন্য।

 3 years ago (edited)

ধন্যবাদ ভাই আমার নাম মেনসন করার জন্য।
না ভাই আমি হতাশ নই, এখন আসলে প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তা করি না। প্রতিদিন পোস্ট করাটা অভ্যাসে পরিণত হয়েছে এবং যতটুকু সম্ভব ভালো মানের পোস্ট করার চেষ্টা করি শত ব্যাস্ততার মাঝেও। তবুও এনগেজমেন্টের দৌড়ে আমি হেরে যাচ্ছি বারবার, দুঃখ নেই কাজ করছি এটাই আমার কাছে বড় ব্যাপার। আর নতুনরা রয়েছে তাদের নিয়ে আমরা আশাবাদী, তারা ভালো করুক এটাই প্রত্যাশা করি।
ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গত সপ্তাহে ব্যস্ত থাকার কারণে পুরোপুরি ভাবে হ্যাংআউট শুনতে পারিনি।
তবে আপনার পোস্টটি পড়ে এখন মোটামুটি ধারণা পেলাম সম্পর্কে। আসলে হ্যাংআউট এ থাকতে না পারলে মনে হয় কি যেন মিস করে যাচ্ছি।

 3 years ago 

১৩১তম হ্যাংআউট টি ছিলো এ বছরের শেষ হ্যাংআউট।অনেক গুলো সময় ধরে হ্যাংআউট এর সাথে যুক্ত আছি তাই এটা আমার কাছে একটা ইমোশন এর মতো জায়গা বলে মনে হয়।অনেক ভালোলাগা নিয়ে প্রতিটি হ্যাংআউট এ যুক্ত থাকি।যতটুকু শোনার কমতি থাকে তা আপনার পোস্টের মাধ্যমে জানতে পাই সবসময়ই।প্রতিবারের মতো এবারের রিপোর্ট টিও অনেক সুন্দর করে প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।সবসময়ই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।🙏

 3 years ago 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে হ্যাংআউট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার মানে আমার বাংলা ব্লগের ইউজারদের জন্য আনন্দ ঘন মুহূর্তের দিন। আসলে এই দিন রাত নয় টার পরে আমরা সকলেই বেশ আনন্দ উৎযাপন করে থাকি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বছরের শেষ হ্যাংআউট চলে গেল! প্রতিবারই হ্যাংআউটে কোনো না কোনো নতুন তথ্য জানতে পারি। তবে আরিফ ভাইয়ের কথাগুলো ভালো ছিল। আমাদের আলাদা একটি সাইটে ব্লগিং করতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63938.21
ETH 1772.59
USDT 1.00
SBD 0.39