
ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৬৬৪৩ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৪৮।
হ্যাংআউট-১২৭
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই যথারীতি সময়ের আগেই চলে আসেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর হ্যাংআউট নিয়ে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করেন, প্রতিসপ্তাহের এই দিনটি জন্য আমরা আগ্রহ নিয়ে বসে থাকি। যেহেতু অনেকগুলো মানুষ একত্র হয়েছে সেহেতু প্রত্যাশা বেশ সুন্দর কিছু সময় উপভোগ করতে পারবেন যদিও নেট স্পিড নিয়ে কিছু সমস্যা রয়েছে । হ্যাংআউটে পুরো সপ্তাহ নিয়ে আলোকপাত করা হয়, অনেক কিছুর আপডেট শেয়ার করার চেষ্টা করা হয়। কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।
এরপর কথা বলি আমি
@hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১২৭তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস খুব একটা ভালো ছিলো না, ১৭জন ইউজারের মাঝে মাত্র ১১জন এ্যাকটিভ ছিলেন তাও আবার ডিসকর্ডের এনগেজমেন্ট সন্তোষজনক ছিলো না। শুধু ডিসকর্ড না কমিউনিটির কমেন্ট এনগেজমেন্টও অনেক হ্রাস পেয়েছে, মাত্র কয়েকজনের অবস্থা সব দিক হতে ভালো ছিলো। আশা করছি সামনের সপ্তাহে ভালো এ্যাকটিভিটিস দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।
তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@nusuranur আপু, ১ম আমি বলবো, আশা করছি আপনারা সকলেই এনাউন্সমেন্ট এ কনটেস্টের পোস্টটি দেখেছেন।তাও আমি আবার ও বলছি, এবারের আমার বাংলা ব্লগ প্রতিযোগিতার বিষয় হলো, শেয়ার করো তোমার প্রিয় শীতের পিঠার রেসিপি।আমি আশা করছি আমরা এবার অনেক প্রতিযোগী পাবো এবারের প্রতিযোগিতায়। আর কিছু দিকে খেয়াল রাখবেন, সেসব হলো: অবশ্যই কনটেস্ট ঘোষণার মেইন পোস্টটি রিস্টিম করবেন।প্রতিবারই ১, ২জন এমন পাওয়া যায় যাদের সব পারফেক্ট থাকলেও রিস্টিম করেন না।
আর আরেকটি ব্যাপার যেটায় বিশেষ নজর দিতে হবে তা হলো, রেসিপি পোস্ট করতে গেলে অনেক কেই দেখা যায় যে এমন সব রেসিপি পোস্ট করেন সেসব রেসিপি দেখতে বেশ সুন্দর লাগে তবে পরবর্তীতে তা বাসায় বানালে খেতে তেমনটা হয়না। তো, আমি বলবো এ ধরণের রেসিপি বানানো থেকে বিরত থাকবেন।আর এ ধরণের রেসিপিতে অনেক খাবারের ও ওয়েস্টেজ হয়। তাই রেসিপি পোস্টগুলো সাবধানে করবেন অবশ্যই।
@emranhasan এবং
@bristy1 আপনাদের পোস্ট কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ঠিকাছে। কিন্তু কমেন্ট এংগেজমেন্ট এর কারণে আপনাদের টায়ার এ নিতে পারিনি। কমেন্ট এংগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন।

@mrahul আপনার পোস্ট কোয়ান্টিটি এংগেজমেন্ট কিছুই ছিলোনা।তাই আপনি অবশ্যই একটিভিটিস বৃদ্ধি করবেন।
@bristychaki আপনার পোস্টের সংখ্যা ঠিক ছিলো। তবে কমেন্টের সংখ্যা খুব কম ছিলো। এ দিকটায় বিশেষ নজর দেবেন।আর যাদের একটিভিটিস একেবারে জিরো উনাদের নিয়ে কিছু বলার নেই তেমন। একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি তা হলো পোস্ট লেখায় শব্দ চয়নে অনেকেই খুব অন্যমনস্ক। এটা যেহেতু একটা পাবলিক প্লেস তাই কিছু ফর্মালিটিস অবশ্যই রক্ষা করবেন।সে সাথে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমরা নিজের ঘরের যে ভাষায় কথা বলি অর্থাৎ আঞ্চলিক ভাষায় তা অবশ্যই লেখার মাঝে তুলে ধরার দরকার নেই। কারণ চলিত, শুদ্ধ, আঞ্চলিক সব মিক্স করা লেখাগুলো পড়তে বেশ অদ্ভুত লাগে।
আর আপনাদের বারবার মানা করা হয় সংগ্রহশালা পোস্ট গুলো করবেন না। এগুলো একেবারেই ভেল্যুলেস। কিন্তু এতে আমি বিশেষ কর্ণপাত করতে দেখিনা। এই পোস্টগুলোকে আমরা একদম ই কাউন্টিং এ আনিনা, অহেতুক কষ্ট করা। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা হলে অবশ্যই আমার সাথে নির্দ্ধিধায় ডিএম এ যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ।
এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স)
@rex-sumon সুমন ভাই, শুরুতেই যারা স্পোটর্স রিভিউ পোষ্ট করেন তাদের দৃষ্টি আকর্ষণ করেন। বেশ কয়েক বার ইতিমধ্যে বলেছেন ভিবিন্ন ধরনের স্পোসর্ট রিভিউ করার সময় যেখানে খেলা দেখে সেখান হতে স্ক্রিনশট শেয়ার করেন, কিন্তু যেখান হতে দেখেছেন সেটাকে না বরং মেইন সোর্সকে ক্রেডিট দিতে হবে, এই সপ্তাহেও এই রকম দেখেছি কয়েক জনের পোষ্টে ঠিক মতো ক্রেডিট দেয়া হয় নাই, সেই বিষয়টি উপস্থাপন করেন এবং কোথায় ভুল ছিলো সেটা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
মেইন সোর্সকে ক্রেডিট দিতে হবে সেটা খুব ভালোভাবে উল্লেখ্য করতে হবে। আমাদের দেশে হয়তো বিষয়টি হাস্যকর মনে হতে পারে কিন্তু বিদেশে এটাকে খুবই সতর্কতার সাথে বিবেচনা করা হয়ে থাকে, এর জন্য হয়তো আইনী জটিলতায় পড়তে পারেন। তারপর একজন ইউজারের নাম প্রকাশ করেন
@riyadx2, তার পোষ্ট সমস্যা ছিলো পরবর্তীতে সে পোষ্টটি ডিলেট করে দেন, সেই বিষয়টি উপস্থাপন করেন এবং সকলের উদ্দেশ্যে বলেন এই রকম সমস্যা হলো সেটা ডিলেট না করে এডিট করার জন্য, না হলে ডাউনভোট খাওয়ার সম্ভাবনা তৈরী হতে পারে যেহেতু পোষ্টে রিওয়াডর্স ছিলো। এ বিষয়ে বিস্তারিত গাইড করেন তারপর পাওয়ার আাপ কনটেস্ট নিয়ে কথা বলেন, ইতিমধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে। এছাড়াও
@maksudakawsar কে অভিনন্দন জানান ডলফিন হওয়ার জন্য।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, আমাদের ছোট দিদি ছুটিতে আছেন কিন্তু এই সপ্তাহে তার ইউজারদের দেখভাল শুভ ভাই করছেন। এরপর ইউজারদের নিয়ে কথা বলেন, সবাই বেশ ভালো করছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো স্লট যেহেতু খুব ছোট তার কারনে ১২জনের বেশী সুপার এ্যাকটিভ তালিকায় নমিনেশন নিতে পারেন নাই। যারা ভালো করেছে তারা ভালো অবস্থানে আছেন আর যারা ভালো অবস্থানে নেই তাদের আরো একটু চেষ্টা করতে বলেন। এবং যাদের যে সকল পরামর্শ দেয়া হয়েছে তাদের সেগুলো মানার অনুরোধ করেন। কাজের মতো করে কাজ করার চেষ্টা করতে অনুরোধ করেন, তাহলে সেটা আপনাদের জন্যই ভালো হবে। কারো নাম প্রকাশ করেন নাই যদিও তাদের পোষ্টে কমেন্ট করা হয়েছে। এই সপ্তাহে টুইটার প্রমোশনে মোট ১৮০টি পোষ্ট টুইটারে শেয়ার করা হয়েছে এবং ৩৫জন টুইটারে এ্যাকটিভ ছিলেন। যারা সোশ্যাল মিডিয়ায় এ্যাকটিভ ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে
@alsarzilsiam ভাই বলেন, প্রথমেই লেভেল তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। লেবেল তিনে সপ্তাহে ক্লাস করানোর মত কোন ইউজার ছিল না। তবে লেবেল তিন অতিক্রম করেছে এমন কিছু ইউজার ছিল যারা লেভেল ফোরের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। কিন্তু দুঃখের বিষয় তারা বেশিরভাগই ইনএক্টিভ এবং তারা পোস্ট তেমন একটা বেশি করে না। তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন নিয়মিত হন এবং নিয়মিত আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করেন। যেহেতু কমেন্ট মনিটরিং টিমে রয়েছি, তাই কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের বেশিরভাগ কমেন্টের মান ভালো ছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়মিতর সংখ্যাটা একটু কমে যায় অর্থাৎ সপ্তাহের প্রথম দিকে একটিভিটিস অনেক কম থাকে এবং সপ্তাহে শেষের দিকে একটিভিটিস অনেকটাই বেশি হয়ে যায়। এছাড়াও ডুবলিকেট কমেন্টের সংখ্যাও এবার বৃদ্ধি পেয়েছে। আশা করছি আপনার সবাই রিপোর্টটি ভালোভাবে পড়বেন এবং নিজেদের বিষয়গুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন।
এরপর কমিউনিটির মডারেটর
@rupok ভাই বলেন, এই মুহূর্তে লেভেল ফোরে দুজন মেম্বার আছেন। তাদের পোস্ট একটিভিটিস মোটামুটি ভালো। তবে তাদের ভেতরে একজনের পোস্টে কিছু সমস্যা আছে যেটা তাকে ইতিমধ্যে বলেছি। আর তার প্রতি আরো একটা অনুরোধ থাকবে তিনি যেন কমিউনিটি নিয়ম কানুন মেনে পোস্ট করেন। কমেন্ট মনিটরিং এ এই সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তাদের সবার অ্যাক্টিভিটির মোটামুটি ভালো ছিলো দু একজন বাদে। যারা সপ্তাহে সাত দিনের ভেতর তিন দিন ভালোভাবে কমেন্ট করছেন বাদবাকি চার দিন দুটো একটা করে কমেন্ট করেছেন। এই ধরনের কমেন্ট যারা করেছেন তারা মার্কস কম পেয়েছেন। আশা করি আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন
এরপর কমিউনিটির মডারেটর
@kingporos ভাই বলেন, নমস্কার। প্রথমে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট নিয়ে কয়েকটা কথা বলবো। এই সপ্তাহে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টের কোনো সদস্যকেই একটিভ লিস্টে পাঠানো হয়নি। কারন আপনাদের যারা টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট আছেন তাদের এ্যাকটিভিটিস একনো পুরো দমে শুরু করেন নাই কোন না কোন কারনে তারা ঠিখ মতো শুরু করতে পারছেন না। যেহেতু মিনিমাম একটা এ্যাকটিভিটিস আমরা কাউন্ট করি সেটা একদমই হয়নি। এই সপ্তাহে নতুন আরো কয়েকজন এসেছেন, তাদের উদ্দেশ্যে বলেন আপনাদের সব ধররে এ্যাকটিভিটিস দেখাতে হবে। যেসব সদস্যরা লেভেল ২ এর ক্লাস করেছেন তাদের প্রতিনিয়ত পোষ্ট করতে অনুরোধ করেন, নিয়মিত পোষ্ট করলে প্রাকটিসটা ভালো হবে।
এরপর কমিউনিটির মডারেটর
@ayrinbd আপু কথা বলেন, আমার আন্ডারে এই মুহুর্তে ৬ জন ইউসার আছেন, যদিও লেভেল-১ এর ক্লাস সবসময় শুক্রবার নেয়া হয় তবে একজন ইউসার এর জন্য টাইম পিছিয়ে শনিবার করা হয়েছে। আগামী শনিবার দুপুর ৩ টায় লেভেল-১ এর শুরু হতে যাচ্ছে, যাদের নিউ মেম্বার এবং গেস্ট ব্লগার ট্যগ দেয়া হয়েছে প্রত্তেকেই সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকবেন। আর যারা রেফার করেছেন তারা অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন। আর যারা নিউ মেম্বার রেফার করেছেন আপনাদের রেফারেন্স বোনাস টাইমলি দিয়ে দেয়া হবে। এরপরও যদি কারো সমস্যা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ডিএম করে বা টিকেট ক্রিকেট করে জানাতে পারেন। discord এ যারা চ্যটিং করেন আপনাদের বলবো, বিতর্কমুলক কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, এতে discord পরিবেশ নষ্ট হতে পারে, এবং নিজের নিজের জায়গা ও সম্মান নষ্ট হতে পারে।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর
@tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। কমেন্ট মনিটরিং এর ব্যাপারে বলছি। তেমন কিছুই বলার নেই মোটামুটি সকলের এক্টিভিটিস বেশ ভালই ছিল। শুধুমাত্র razuan12 ভাইকে একটি কথা বলছি। আপনার কমেন্টস মোটামুটি বেশ ভালই আছে, কিন্তু আপনার ম্যাক্সিমাম কমেন্টসের ওয়ার্ড সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত। এত বড় কমেন্টস করার কোন দরকার নেই। শুধুমাত্র পোস্টটি পড়ে ৫০ থেকে ৬০ ওয়ার্ডে মূলভাবকে সুন্দর করে প্রকাশ করা যায়। এ ছাড়া আরও বেশ কিছু ইউজার দেখেছি তাঁদের কমেন্টস খুবই ছোট, ২/৩ লাইনেই শেষ করে দেন। আমরা খুব বেশি বড় কমেন্টস চাই না, আবার খুব ছোটও চাই না। চেষ্টা করবেন একটি সমতার মধ্যে রাখতে। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।
এরপর কথা বলেন নিক্সি প্রজেক্ট নিয়ে, এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট। যাদের বাড়তি কিছু এসপি আইডল রয়েছে তারা এখানে ডেলিগেশন করতে পারেন, এরপর নিক্সি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রেগুলার পোষ্ট করতে না পারলেও রিওয়াডর্স পাওয়া যাবে এখান হতে । তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে। এরপর ইউটনেস নিয়ে কথা বলেন কারা কারা ভোট দিয়েছেন সেটা জানতে চান। তারপর এবিবি পিন পোষ্ট নিয়ে কথা বলেন, পিন পোষ্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনেকেই কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানতে চান, তাদেরকে পিনড পোষ্টগুলো পড়ার অনুরোধ করেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট রয়েছে এখানে। এরপর কথা বলেন এবিবি ফিচারড পোষ্ট নিয়ে, আমরা আপনাদের পোষ্ট হাইলাইট করার চেষ্টা করছি এবং কোয়ালিটির সাথে সাথে আপনাদেরকেও হাইলাইট করার চেষ্টা করছি। যাদের পোষ্ট ফিচারড এ জায়গা পাচ্ছে তাদের বাড়তি সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
তারপর এবিবি স্টেজশো রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রবিবারের আড্ডার জন্য মডারেটরগন যোগাযোগ করলে সবাইকে নাম দেয়ার আহবান জানান। রবিবারের আড্ডায় পৃষ্ঠপোষকতা করার জন্য কমিউনিটির প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান। এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, কমেন্ট শেয়ার করেই খুব সহজেই পোষ্টের কাছাকাছি আয় করা সম্ভব এখানে। এছাড়া নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন দেয়ার ব্যবস্থা রয়েছে এখানে, সেটাও উপস্থাপন করেন সকলের অবগতির জন্য। নতুন ইউজারদের এনগেজমেন্ট এ যাতে সমস্যা না হয় সেই জন্য এই ব্যবস্থা। তবে নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে হবে। তারপর নতুন প্রতিযোগিতার বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন, নিজের অনুভূতি শেয়ার করেন এবং সবাইকে যথাযথভাবে অংশগ্রহণ করার আহবান জানান।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা, শুরুতেই এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা ইউক এর নামগুলো ঘোষণা করেন তারা হলেন,
@ronggin,
@mohinahmed এবং
@shimulakter। এছাড়াও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন
@mostafezur001 । তারপর নিজের মন খারাপের বিষয়টি উপস্থাপন করেন। খুব কাছের একজন মানুষের প্রতারণার বিষয় নিয়ে মন খুবই খারাপ আছে। কাছের মানুষ যখন খারাপ কিছু করার চেষ্টা করেন তখন সেটা খুবই দুঃখজনক হয়ে যায়।

তারপর শুভ ভাইয়ের প্রশ্নের উত্তরে দাদা আরো কিছু কথা বলেন, নিজের অনুভূতি শেয়ার করেন। তার সাথে সাথে নিজের হতাশা প্রকাশ করেন বর্তমান এ্যাডমিন এবং মডারেটরদের এ্যাকটিভিটিস নিয়ে। এরপর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন, ব্লগিং কোম্পানী খোলার বিষয়টি সামনে নিয়ে আসেন এবং বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন। গাদা গাদা পোষ্ট করা লাগবে না তখন, একটা পোষ্ট করেই একাধিকবার ইনকাম করা যাবে। ভালো কমেন্ট করেও বেশ ভালো ইনকাম করা যাবে। এ বিষয়ে দাদা বিস্তারিত উপস্থাপন করেন। বড় একটা ফান্ড সংগ্রহ করেছেন দাদা ইতিমধ্যে, সেটা এখানে বিনিয়োগ করা হবে।
তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম)
@moh.arif আরিফ ভাই কথা বলেন, এই সপ্তাহে আসলে কিছুই বলার নেই, কোন সমস্যা হয় নাই এবং ডেভলপমেন্ট নিয়ে কোন আপডেট নেই। একটা বিষয় হলো স্টিমিটে বর্তমানে যে ডেভলপমেন্ট হচ্ছে সেটা ধীরে ধীরে বাড়তেছে। এছাড়াও নতুন খবর আসছে নতুন একটা হার্ডফোর্ক হতে পারে, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। আর টিআরএকস নিয়ে নতুন কোন আপডেট নেই। সবশেষে poloniex এক্সচেঞ্জ নিয়ে কথা বলেন, এই ব্যাপারে কোন আপডেট নেই তার কাছে তবে খুব দ্রুত ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। দাদাও এ প্রসঙ্গে বলেন ডিসেম্বর এর প্রথম সপ্তাহে ঠিক হওয়ার সম্ভাবনা আছে।
এরপর শুভ ভাই আরিফ ভাইকে আমন্ত্রণ জানান কুইজ পর্ব শুরু করার জন্য। তারপর যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রূপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে ৩টি কুইজ ধরা হয় এবং বিজয়ীদের সাথে সাথে রিওয়ার্ডস দেয়া হয়। সবশেষে কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডামের পক্ষ হতে একটা কুইজ শেয়ার করা হয়, বিজয়ীকে সাথে সাথে রিওয়াডর্স পাঠিয়ে দেয়া হয়।
তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের আসর শুরু করেন। একে একে
@tithyrani কবিতা আবৃত্তি,
@bristychaki গান,
@saymaakter কবিতা আবৃত্তি,
@mohinahmed গান,
@afrinkhanupoma গান এবং সবশেষে
@mahbubul.lemon গান পরিবেশন করেন। সবাই এই আসরটি বেশ মুগ্ধ হয়ে উপভোগ করেন। এরপর শুভ ভাই ফিরে আসেন, সবাইকে যে কোন বিষয়ে প্রশ্ন করার সুযোগ দেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher





VOTE @bangla.witness as witness

OR
SET @rme as your proxy


Posted using SteemPro Mobile
এই সপ্তাহের হ্যাংআউট প্রোগ্রামের সময় ওয়াইফাই সমস্যা হয়েছিল এবং মোবাইল ডাটা ইউজ করছিলাম। কিন্তু নেট স্লো ছিলো বিধায়, অনেক কথাই ভালোভাবে শুনতে পাইনি। যাইহোক এই পোস্টের মাধ্যমে বিস্তারিত সবকিছু জানতে পারলাম। অনেকদিন পর হ্যাংআউট প্রোগ্রামে গান গেয়ে ভীষণ ভালো লেগেছিল। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই দিনটার জন্য আমরা অধিক আগ্রহ নিয়ে নিয়ে অপেক্ষা করে থাকি। আমার বাংলা ব্লগের সবথেকে সুন্দরতম মুহূর্তটা কাটে বৃহস্পতিবার রাতে।দীর্ঘ সাত দিন কাজ করার পর আমরা আমাদের কাঙ্খিত কাজের সুন্দর নির্দর্শনা পেয়ে থাকে। এবং সকলে অনেক সুন্দর সুন্দর আমাদের দিকনির্দেশনা দিয়ে থাকেন তারপর সুপার অ্যাকটিভ লিস্ট ও কুইজ। সব মিলিয়ে বিনোদন পর্ব দারুন লাগে দিনটি । অনেক সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমাদের মাঝে হ্যাংআউট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আসলে হ্যাংআউটের দিন দাদার কাছ থেকে আমরা অনেক কথা শুনতে পেরেছিলাম। সেদিন দাদার মনটা একটু খারাপ ছিল কারণ খুব কাছের একজন মানুষ দাদার আম্মুর ব্যাংক একাউন্ট থেকে কিছু টাকা তোলার চেষ্টা করেছিল। এই কথাগুলো দাদা আমাদের সাথে শেয়ার করেছিল। তারপর দাদা ব্লগিং কোম্পানি খোলার বিষয়টি আমাদের সাথে আলোচনা করেছিল। একটি পোস্ট এবং কমেন্টের মাধ্যমে তখন আমাদের ইনকামের দিকটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রিপোর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি প্রতিবারের মতো এবারও হ্যাংআউটের রিপোর্টটা প্রকাশ করলেন দেখে বেশ ভালো লাগলো। আসলে অনেক সময় হ্যাং আউটটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনা হয় না। তার জন্য মাঝে মাঝে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সেগুলো এই হ্যাংআউট রিপোর্ট এর মাধ্যমে আমরা দেখে নিতে পারি। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে প্রতিনিয়তই আমাদের সপ্তাহিক হ্যাংআউটের রিপোর্টটা পোস্ট আকারে শেয়ার করার জন্য।
প্রত্যেক সপ্তাহে হ্যাংআউটে উপস্থিত থেকে পুরো হ্যাংআউটের বিনোদন আনন্দের সাথে উপভোগ করি। হ্যাং আউট মানে অন্যরকম একটি আনন্দ কাজ করে মনের ভেতর। আর আপনার রিপোর্টটি পাওয়ার পর যখন সম্পূর্ণ রিপোর্ট পড়ি তখন আরো ভালো লাগে। আপনি প্রত্যেক সপ্তাহে খুব সুন্দরভাবে রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করেন ধন্যবাদ ভাই আপনাকে।
পুরো সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার হ্যাংআউট এর মাধ্যমে মনে হয় যেন পুরো সপ্তাহের স্বস্তি খুঁজে পাই। আবার হ্যাংআউট মানে মোটিভেশন, পুরো সপ্তাহ জুড়ে যে যেরকম কাজ করেছে, তার একটা মোটিভেশনও বটে। আর এই মোটিভেশন থেকে পুনরায় নতুন উদ্যমে কাজ করার একটি দারুন মাধ্যম হলো বৃহস্পতিবারের হ্যাংআউট।।
প্রতি সপ্তাহে হ্যাংআউটে উপস্থিত থাকার চেষ্টা করি ।একজন ইউজার হিসেবে সবার উচিত প্রতিটি সপ্তাহে এই দিনটিকে গুরুত্বপূর্ণভাবে নিয়ে হ্যাংআউটে উপস্থিত থাকার । যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সকল বিষয়ে অবগত থাকার চেষ্টা করি খুবই সুন্দর রিপোর্ট আবার রিভিউ পড়ে ভালো লাগলো।
প্রতি সপ্তাহের মত এ সপ্তাহেও সাপ্তাহিক হ্যাং আউটের রিপোর্ট বেশ সুন্দর করে পেশ করেছেন আমাদের সামনে। হ্যাং আউটের প্রোগ্রামে যতই থাকি না কেন, আপনার করা এমন সুন্দর একটি রিপোর্ট না দেখলে কিন্তু মনটাই ভরে না। আপনার এই প্রতিবেদনটি পড়লে অনেক খুটিনাটি বিষয় জানা যায়। ধন্যবাদ এত সুন্দর করে রিপোর্টটি পেশ করার জন্য।
এই সপ্তাহে হ্যাংআউট পর্বে থাকতে পারি নাই। কারণ আমার মায়ের মৃত্যুর আজ আট দিন হল। তো খুবই টেনশনে আছি। অনেক কষ্টে আছি তাই ভালোভাবে কাজ করতে পারছি না। বৃহস্পতিবার রাতে অনেক ব্যস্ত ছিলাম। যেহেতু শুক্রবারে আমার মায়ের জন্য মিলাদের আয়োজন করা হয়েছিল। তাই উপস্থিত থাকতে পারি নাই। কিন্তু আজকে রিপোর্টটি বিস্তারিত পড়ে সব কিছু জানতে পেরেছি অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সুন্দর করে তুলে ধরার জন্য।
প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক হ্যাংআউট অনুষ্ঠান শোনার মজাই আলাদা। বিশেষ করে সকল এডমিন এবং মডারেটরদের দিকনির্দেশনা মূলক কথাগুলো শুনতে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। একই সাথে সাপ্তাহিক হ্যাংআউট অনুষ্ঠানে কুইজের পর্বটি অত্যন্ত জমজমাট হয়। সব মিলিয়ে প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক হ্যাংআউট আমার জন্য খুবই উপভোগ্য একটি অনুষ্ঠান।