প্লাস্টিক টবের প্লেটে ম্যান্ডালা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি। আজ ২০শে মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ।০৩ ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ । বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ম্যান্ডালা আর্ট।

m4.jpg

m1.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ভিন্ন মাধ্যমে করা ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। সে কারণেই চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।ম্যান্ডালা আর্ট করতে বেশ সময় লাগে। ধৈর্য্য নিয়ে বসে করতে হয়,তবেই সেই আর্ট দেখতে সুন্দর হয়। তাই আমি ম্যান্ডালা আর্ট করার জন্য বেশ সময় নিয়ে বসি। আজ আমি ম্যান্ডালা আর্টটি করেছি প্লাস্টিক টবের প্লেটে। এবং এই ম্যান্ডালা আর্টটি আমি দেয়ালে সাজিয়ে রাখার জন্য করেছি। এর আগেও আমি প্লাস্টিকের টবে পেইন্টিং করেছিলাম দেয়ালে টাঙ্গানর জন্য যা আপনাদের সাথে শেয়ার করেছিলাম।দেয়ালে টাঙ্গানোর পর দেখতে বেশ ভালই লাগছে। আরও কিছু করে দেয়ালে টাঙ্গালে দেখতে বেশ ভালো লাগবে। পরবর্তিতে আরও কিছু পেইন্টিং করবো প্লাস্টিকের টবের প্লেটে যা অবশ্ই আপনাদের সাথে শেয়ার করবো। অনেক ক্থা হলো, চলুন দেখে নেয়া যাক প্লাস্টিকের টবের প্লেটে করা আমার ম্যান্ডালা আর্ট এর ধাপ সমূহ । আর হ্যা এই আর্টটি করতে আমি নিয়েছি প্লাস্টিক টবের প্লেট ও পোস্টার রং সহ আরঅ কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম ম্যান্ডালাটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

m6.jpg

১। প্লাস্টিকের টবের প্লেট
২।পেন্সিল
৩। পেন্সিল কম্পাস
৪।পোস্টার রং
৫।বিভিন্ন সাইজের তুলি
৬।গ্লুগান ও মোটা সুতা।

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m17.jpg

প্রথমে প্লাস্টিকের টবের প্লেটটি ধুয়ে পরিস্কার করে মুছে নিয়েছি ।এবং নীল রং করে নিয়েছি।

ধাপ-২

m16.jpg

প্লেটটিতে পেন্সিল দিয়ে ছোট ছোট বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৩

m15.jpg

ma14.jpg

এরপর আঁকা ডিজাইনের উপর সাদা পোস্টার রং দিয়ে পুনরায় এঁকে নিয়েছি ফুলের পাপড়ির ডিজাইনগুলো।

ধাপ-৪

m13.jpg

m11.jpg

এরপর আরও কিছু পাপড়ির ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

m10.jpg

m8.jpg

বিভিন্ন ডিজাইন এঁকে প্লেটের অন্যান্য অংশ ভরাট করে নিয়েছি।

ধাপ-৬

m7.jpg

দেয়ালে প্লেটটি টাঙ্গানোর জন্য এক টুকরো মোটা সুতা প্লেটের পিছনে গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

m5.jpg

শেষে একটি কাগজে নিজের স্টিমিট আইডি লিখে ম্যান্ডেলা আর্ট শেষ করেছি। এবং কিছু ফটোগ্রাফি করে নিয়েছি শেয়ার করার জন্য।

উপস্থাপন

m3.jpg

m2.jpg

m8.jpg

আশাকরি আজ আমার একটি ভিন্ন মাধ্যমে করা ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে। শুভ বিকাল।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৩রা ফেব্রুয়ারী, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ্ আপু আপনাদের সবার এত সুন্দর সুন্দর প্রতিভা দেখে আমি তো খুঁজেই পাইনা কি মন্তব্য করব। আজ আপনার প্লাস্টিকের টবে ম্যান্ডেলা আর্টটি দেখে আমিতো রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। আপু আপনার প্রতিভা দিয়ে প্লাস্টিকের টবের মধ্যে অনেক চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করলেন। আর তার প্রতিটি ধাপে ধাপে আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপনা করলেন।ধন্যবাদ ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেস্টা করেছি নতুন কিছু করার। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ্ ! চমৎকার হয়েছে আপু ৷ প্লাস্টিক টবের প্লেটে অনেক সুন্দর ম্যান্ডালা আর্ট করেছেন ৷ দেখতে খুবই সুন্দর এবং আর্কষনীয় লাগছে ৷ দেওয়ালে লাগিয়ে আর্টটি আরো বেশি ভালো লাগছে ৷ দারুই আইডিয়া ছিলো আপনার ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি দেয়ালে টাঙ্গানোর জন্যই আর্টটি করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার আইডিয়া বেশি দারুণ ছিল প্লাস্টিকের টবের প্লেটে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। যা দেখতে খুব সুন্দর লাগছে। এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জি আপু বেশ সময় নিয়ে করতে হয়েছে কাজটি। রং শুকানোর পরই ম্যান্ডালা আঁকতে হয়েছে তো। ধনযবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

প্লাস্টিক টবের প্লেটে ম্যান্ডালা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার কারণে এটা দেখতে খুবই ভালো লাগছে। এই ধরনের চিত্র অঙ্কন করার জন্য দীর্ঘ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।

 2 years ago (edited)

ঠিক বলেছেন ভাইয়া এ ধরনের কাজ করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

মাশাআল্লাহ আপু অসম্ভব সুন্দর হয়েছে প্লাস্টিক টবের প্লেটে ম্যান্ডালা আর্ট করা।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে কমপ্লিট করেছেন। দেখতে দারুণ লাগছে। এইটা বলতে হবে আপনার দক্ষতা আছে বলতে হবে।অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর পোস্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে মানে আমার চেস্টা সফল হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি তো দারুন ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। প্লাস্টিকের টবের প্লেটে সুন্দর ম্যান্ডেলা আর্টটি দারুণভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো। আপনি আপনার সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে সুন্দর এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করলেন।ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আঁকা ম্যান্ডালা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি সবসময় ভিন্ন রকম ভিন্ন রকম আর্ট করে থাকেন। আজকে আপনি অনেক সুন্দর করে প্লাস্টিক টবের প্লেটে এর উপরে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি বলতে ম্যান্ডেলা আর্ট আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তবে আপনার এই ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লেগেছে। বিশেষ করে আপনার পোস্টটি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি চেস্টা করি বিভিন্ন মাধ্যমে আঁকতে । ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38