বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন?এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আজ ২৪শে বৈশাখ, গ্রীষ্মকাল,১৪৩১বঙ্গাব্দ। ৭ই মে,২০২৪ খ্রীস্টাব্দ।

m1.jpg

কোন কাজের চর্চার উপর নির্ভর করে সেই কাজ করার দক্ষতা। তেমনই আমি ম্যান্ডালা আর্ট প্রতিনিয়ত চর্চা করায় এখন মনে হয় কিছুটা দক্ষ হয়ে উঠেছি ম্যান্ডালা আর্ট করতে। প্রথম প্রথম ম্যান্ডালা আর্ট করার সময় কি ডিজাইন ব্যবহার করবো তাতেই অনেকটা সময় চলে যেতো। কিন্তু এখন সময় কিছুটা কম লাগে। তাই বলে আমি যে খুব দক্ষ হয়ে উঠেছি তা কিন্তু নয়। তবে এখন ম্যান্ডালা আর্ট করতে সময় কিছুটা কম লাগে এই যা।তবে আজকের ম্যান্ডালা আর্টটি করতে বেশ সময় লেগেছে। কারন রং করে ম্যান্ডালা আংকন করেছি বলে। বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজগুলোর মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। যে কোন আর্ট সুন্দর করতে মনোযোগ ও বেশ সময় নিয়ে করতে হয়। আজ আমি বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট করেছি। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও রঙ্গিন জেল পেন। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে বৃত্তে রঙ্গিন ম্যান্ডালাটি তৈরি হলো তার বিস্তারিত। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ সমূহ

m3.jpg

১। সাদা কাগজ
২।রঙ্গিন জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।সাইন পেন
৫।পেন্সিল

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m7.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।তার মধ্যে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা অংকন করবো।

ধাপ-২

m18.jpg

এরপর পেন্সিল দিয়ে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত অংকন করে নিয়েছি।

ধাপ-৩

m8.jpg

m9.jpg

m10.jpg

m11.jpg

এরপর সাইন পেন ও জেল পেন দিয়ে বৃত্তগুলো ভিন্ন ভিন্ন রং করে নিয়েছি।

ধাপ-৪

m12.jpg

ছোট বৃত্তটিতে একটি ফুলের ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

m13.jpg

m14.jpg

m15.jpg

m16.jpg

বাকী বৃত্তে আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৬

m6.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।সেইসাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

m2.jpg

m17.jpg

m1.jpg

আশাকরি আজ বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৭ই মে, ২০২৪ইং
লোকেশনঢাকা, বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

বৃত্তের খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট গুলোতে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ডিজাইন থাকার কারণে এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। রং করার ফলে এটা দেখতে আরো বেশি ভালো লাগছে।

 2 years ago 

ঠিক বলেছে ম্যান্ডালা আর্ট এ ছোট ছোট ডিজাইন করা হয় বলে দেখতে বেশি সুন্দর লাগে।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বিভিন্ন ধরনের ম্যান্ডেলা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে বিশেষ করে রঙিন ম্যান্ডেলা গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার আর্ট করা বৃত্তে রঙিন ম্যান্ডেলা টি দেখতে খুবই সুন্দর হয়েছে। ধাপ গুলোও দারুণ হয়েছে আপু।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি সঠিক কথা বলেছেন আপু। যে কোন কাযে দক্ষতা অর্জনের জন্য তার চর্চা করা প্রয়োজন। এই যে আপনি এখন দারুণ দক্ষতার সাথে ম্যান্ডেলা আর্ট গুলো শেয়ার করেন। আজকের ম্যান্ডেলাটি রঙিন ভাবে উপস্থাপন করেছেন৷ মাঝখানটা একেবারে কাঠগোলাপ ফুলের মতোন লাগছে।আর মাঝের বৃত্তের ডিজাইন গুলোও বেশ ইউনিক লাগলো আমার কাছে। সবুজ জেলপেন দিয়ে বৃত্ত ভরাট করতে অনেক সময় লাগার কথা! আপনি বেশ ধৈর্য নিয়েই কাজটি করেছেন তাই দেখতে ভীষণ সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

জি আপু বেশ সময় ও ধৈর্য নিয়ে আকঁতে হয়েছে ম্যান্ডালাটি। ধন্যবাদ আপু।

 2 years ago 

বৃত্তের ভিতর অপরূপ সুন্দর সময় ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। এই মেন্ডেলা চিত্র অংকটি আপনি খুবই ধৈর্য ও সময় নিয়ে করেছেন। কালারফুল করার কারণে আরো বেশি সুন্দর লাগছে, এত সুন্দর একটি চিত্রাংকন দেখতে পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আমার কাছেও বেশ ভালো লাগে আপু কালারিং ম্যান্ডেলা আর্ট করতে। তবে আপনার আর্ট গুলো ভিন্ন ধরনের সুন্দর হয় আপু। আপনি অনেক সুন্দর ভাবে আজকেও রঙিন একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করলেন। খুব সুন্দরভাবে আপনি প্রতিটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করলেন। দেখতে বেশ ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু মতামতের জন্য।

 2 years ago 

বাহ, অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন তো আপু। সাইন পেন দিয়ে এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে আপনার ম্যান্ডেলা আর্ট এর মধ্যে সবথেকে মাঝখানে যে ছোট্ট একটি ফুল রয়েছে ওই ফুলটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

বৃত্তের ভেতর রঙিন মেন্ডেলা অঙ্কনটি অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে আপনার করা এই অংকটি অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ চমৎকারভাবে এটি বানিয়েছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন আপু। সত্যিই দারুন লাগছে। আর আমি মোটামোটি প্রায় সবার মেন্ডেলা আর্ট গুলোকেই ফলো করছি , দেখি সময় পেলে চেষ্টা করবো নিজের থেকে আর্ট করার। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ম্যান্ডালা অংকনও বেশ সুন্দর। অনেকদিন কোন আর্ট শেয়ার করেন। আশাকরি খুব দ্রুতই আপনার আর্ট দেখতে পাবে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন আপু। সত্যিই দারুন লাগছে। আর আমি মোটামোটি প্রায় সবার মেন্ডেলা আর্ট গুলোকেই ফলো করছি , দেখি সময় পেলে চেষ্টা করবো নিজের থেকে আর্ট করার। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38