ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডালা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি। আজ ৩০ শে মাঘ,শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ।১৩ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডালা আর্ট।

m3.jpg

m21.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। সে কারণেই চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।ম্যান্ডালা আর্ট করতে বেশ সময় লাগে। সময় নিয়ে করলে ম্যান্ডালা আর্ট দেখতে সুন্দর হয়। যেহেতু ছোট ছোট ডিজাইন এঁকে ম্যান্ডালা আর্ট করা হয় ,তাই দেখতে বেশি সুন্দর লাগে।আজ একটু ভিন্নভাবে ম্যান্ডালা আর্টটি আঁকার চেস্টা করেছি। বিভিন্ন রং এর মেঘের পাশে ম্যান্ডালা আর্ট করেছি আজকে। আশাকরি ভালো লাগবে। আজকের ম্যান্ডেলা আর্টটি রঙ্গিন। ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, রঙ্গিন সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম একটি ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডালা। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

m1.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। পেন্সিল কম্পাস
৪।কালো রং এর জেল পেন
৫।সবুজ ,হলুদ ও লাল রং রং এর সাইন পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m15.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

m14.jpg

এরপর আয়তক্ষেত্রের ভিতরে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৩

m20.jpg

বৃত্তগুলোর নিচে কিছু মেঘ এঁকে নিয়েছি।

ধাপ-৪

m12.jpg

এরপর কিছু ছোট ছোট পাতার মতো ডিজাইন এঁকে নিয়েছি বৃত্তের ভিতরে কালো রং এর জেল পেন দিয়ে।

ধাপ-৫

m11.jpg

m9.jpg

m8.jpg

এবার বাকী বৃত্তে বিভিন্ন ডিজাইন এঁকে বৃত্তগুলো ভরাট করে নিয়েছি একই রং এর পেন ব্যবহার করে।

ধাপ-৬

m7.jpg

মাঝখানের বৃত্তটি হলুদ রং করে নিয়েছি।

ধাপ-৭

m6.jpg

m5.jpg

মেঘগুলো হলুদ,আকাশী ও লাল রং করে নিয়েছি সাইন পেন দিয়ে।

ধাপ-৮

m4.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।

উপস্থাপন

m2.jpg

m3.jpg

m21.jpg

আশাকরি আজ আমার একটি ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের বৃত্তের রঙ্গিন ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১২ ফেব্রুয়ারি, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুব সুন্দর দেখায়। ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি দেখতে খুব সুন্দর লাগছে। এই আর্ট করতে সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। আজকের ভিন্নরকম আর্টটি খুব সুন্দর ও নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধৈর্য ও সময় নিয়ে আঁকলে ম্যান্ডালা আর্টগুলো দেখতে সুন্দর লাগে।ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো দেখতে যেমন ভালো লাগে আর্ট করতেও ভীষণ ভালো লাগে। যদিও অনেক দিন ম্যান্ডেলা আঁকা হয়না।আপনি চমৎকার ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন।ম্যান্ডেলাটি কালার হওয়াতে আরো বেশী ভালো লাগছে।আপনি ভিন্ন ভিন্ন মেঘের উপর ম্যান্ডেলা আর্টটি করলেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু চমৎকার এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ম্যান্ডালা আর্ট করতে সময় লাগে তাই সময় নিয়ে করলে ,ম্যান্ডালা আর্টগুলো সুন্দর হয় দেখতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি কিন্তু আপু আপনার আজকের ম্যান্ডেলা আর্টটি ভিন্ন রকমের ছিল। অনেক সুন্দর করে সময় নিয়ে আপনি আজ আপনার ম্যান্ডেলা আর্টটি শেয়ার করেছেন। আপনার উপস্থাপনাও কিন্তু আপু দারুন ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শয়ার করার জন্য।

 2 years ago 

আমি একটু ভিন্নভাবে ম্যান্ডালা আর্টটি করেছি যাতে দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

খুবই চমৎকার রঙিন একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই ম্যান্ডেলা আর্ট দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর ছোট সুক্ষ ডিজাইন তৈরি করার কারণে এটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আমার আঁকা ম্যান্ডালা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ম্যান্ডেলা আর্টের ঠিক মাঝখানে হলুদ রং করে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেস্টা করেছি সুন্দর ভাবে আঁকতে ম্যান্ডালা আর্টটি।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙ্গিন ম্যান্ডালা আর্ট গুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে। সত্যি আপু ঠিক বলেছেন ভিন্ন রকম আর্ট ছিলো। এধরনের কাজ গুলো করতে অনেক সময় এবং ধৈর্য্য সহকারে করতে হয়। আপনার হাতের কাজ নিখুঁত হয়েছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ম্যান্ডালা আর্ট ছোট ছোট ডিজাইন এঁকে করা হয় বলে সময় বেশি লাগে। তাই দেখতেও সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি তো এই ধরনের চিত্র অংকনে খুবই দক্ষ। প্রতিনিয়ত সুন্দর সুন্দর মেন্ডেলার আর্ট করে থাকেন। যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে রঙিন করায় ম্যান্ডেলার সৌন্দর্য খুব সুন্দর ফুটে ওঠে। যেটা আপনি আজকে করে দেখাল েন এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আঁকতে আঁকতা কিছুটা দক্ষ হয়ে উঠছি সবাইকে দেখে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি খুব চমৎকার আর্ট তৈরি করেন। আজকের এই আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভিন্ন রকম রঙিন ম্যান্ডেলা আর্ট তৈরি করার ধাপগুলো আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আর্ট তৈরি পাশাপাশি খুবই সুন্দর করে আপনি বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেস্টা করি এই যা। আপনাদের আমার আর্ট ভালো লাগে বলেই চেস্টা করে যাচ্ছি নিত্য নতুন আর্ট করতে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38