ডিউটি শেষ করে পড়ন্ত বিকালে মার্কেটে ঘুরতে গিয়েছি ।
কয়েকদিন আগে গিয়েছিলাম মার্কেটে ঘুরতে অন্য সময় প্রয়োজনে কাজের জন্য যাই তবে আজকে মার্কেটে ঘুরতে গিয়েছি শুধুমাত্র মাইন ্ড ভালো রাখার জন্য প্রবাসী জীবনে কাজের ব্যস্ততার মধ্যে খুব বেশি সময় ঘুরতে পারি না তবে মাঝেমধ্যে বাসা থেকে বের হই নিজের ইচ্ছায় ঘুরে বেড়াতে।
বিভিন্ন মার্কেটে ঘুরলে অনেক অভিজ্ঞতা হয়ে থাকে যেমন ব্যবসায়িক অভিনেতা মানুষের চলাফেরার অভিজ্ঞতা ঠিক তেমনি আচার ব্যবহার ও শেখা যায় যেমন মার্কেটে যাওয়ার পরপরই দেখতে পেলাম যে একজন স্বামী স্ত্রী তার পাশাপাশি বসে কি জন্য খাচ্ছে মধুর সম্পর্ক দুইজন একই প্লেটে খাচ্ছে দেখতে বেশ ভালো লাগছিল তাদের কথোপকথন আমি শুনছিলাম পাশে বসে স্বামী স্ত্রীর সাথে এমন মধুর ভাষায় কথা বললে আসলেই সম্পর্কে অনেকদিন টিকে থাকে।
যাইহোক ঘুরতে বের হলেই কোন না কোন কিছু আপনি শিখতে পারবেন ঘরে বসে সেটা কখনোই সম্ভব নয় মার্কেটের ভিতরে বিভিন্ন প্রকার মানুষ চলাফেরা করে তাদের আচার ব্যবহার এর পাশাপাশি মানুষের পোশাক তাদের কথার স্টাইল এবং নতুন নতুন মানুষের সাথে দেখা হয়।
যেহেতু বিকালে ঘুরতে গিয়েছি তাই আশেপাশে মানুষের ভিড় একটু বেশিই থাকে তবে আজকে দেখছি যেন অনেকটাই ফাঁকা শনিবার ও রবিবার এখানে অনেক মানুষের সমাগম থাকে এই মার্কেটের ভিতরে বিভিন্ন রকম খাওয়ার রেস্টুরেন্ট রয়েছে।
আরেকটা জিনিস দেখলে আপনাদের অনেক ভালো লাগবে ভ্রাম্যমান দোকান এখানে কোন মানুষ নাই তবুও বেচাকেনা হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটি ফ্রিজ বসানো রয়েছে সেখানে বিভিন্ন রকম পানীয় রয়েছে মানুষ টাকা দিয়ে অথবা স্কিন করে এখান থেকে পণ্য ক্রয় করতে পারছে এমন একটি ব্যবসা যেখানে মানুষ নাই তবুও বেচাকেনা ঠিকই হচ্ছে দারুন না বিষয়টা।
এছাড়াও এর ভিতরে বিভিন্ন রকম পোশাক পাওয়া যায় এমনকি ছেলেমেয়ে শিশু বাচ্চাদের সব ধরনের পোশাক এখানে একসাথে পেয়ে যাবেন দারুণ পরিপাটি এই মার্কেট সমস্ত জায়গায় নাতিশীতোষ্ণ তার কারণ হলো মার্কেট জুড়ে এসি লাগানো হয়েছে।
যাইহোক মার্কেটে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনারাও মাঝেমধ্যে সময় বের করে ঘুরতে যাবেন নিজেদের মাইন ্ড ফ্রেশ রাখার জন্য আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ মঙ্গল করুন।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!