বন্ধুদের সাথে রাতে ডাব ও নারিকেল চুরি করে খাওয়ার এক অস্থির ঘটনা। পর্ব ৫✓ ।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(০৭/১০/২০২৩) রোজ: শনিবার।

pexels-oleksandr-p-322483.jpg

ছবিটি এখানথেকে নেওয়া হয়েছে

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুদের সাথে রাতে ডাব ও নারিকেল চুরি করে খাওয়ার এক অস্থির ঘটনা। পর্ব ৫✓ । আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি ।সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করি । নাস্তা শেষ করে একটু বিশ্রাম নিই। আজকে সকাল থেকেই কম বেশি বৃষ্টি হচ্ছে । যে কারণে ফাঁকায় খুব একটা বেড়ানো হয়নি। আসলে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে । আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে । আসলে বৃষ্টির দিনে পিঠা খেতে খুবই ভালো লাগে। আবার বৃষ্টির দিনে চানাচুর দিয়ে মুড়ি খেতে অনেক ভালো লাগে । তাই বৃষ্টিময় মুহূর্তটি মুড়ি খেয়ে খুবই সুন্দর একটা সময় অতিবাহিত করলাম। আর অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুর ঘাট ভরে গেছে। যার কারণে খালি অনেক মাছ হচ্ছে এবং আমাদের ব্রিজের সামনে এখানে অনেক মাছ হচ্ছে ।অনেক মানুষ মাছ ধরছে সে মাছ ধরা দেখছি এবং খুবই ভালো লাগছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

ইতিপূর্বে আমি আপনাদের মাঝে বন্ধুদের সাথে রাতে ডাব ও নারিকেল চুরি করে খাওয়ার চতুর্থ পর্ব শেয়ার করেছি। তাই আজকে আপনাদের মাঝে পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি।আসলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো খুবই আনন্দঘন হয়ে থাকে।বন্ধুদের সাথে সব রকমের কাজ করা যায়। আপনারা যারা আমার পর্বগুলো পড়েছেন তারা বুঝতে পেরেছেন যে আমরা একটা পিকনিক করেছিলেন এবং সেদিন রাতে আমি বন্ধুদের সাথে খুবই আনন্দ করছিলাম।

আসলে পিকনিকের দিনের বেলায় আমরা আনন্দ তো করেছিলামই। তবে রাত্রেও অনেক সুন্দর একটা মুহূর্ত পার করেছিলাম। তারমধ্যে রাতে ডাব ও নারিকেল খাওয়ার মুহূর্তটা ছিল আমাদের বিশাল একটি মুহূর্ত। তবে রাত্রে ও আমরা খুবই আনন্দ ভোগ করেছিলাম।
রাত্রে আনন্দের মধ্যে ছিল ডাব এবং নারকেল চুরি করে খাওয়ার দারুন এক মূহুর্ত। আপনারা যারা আমার তৃতীয় পর্বটি পড়েছেন তারা বুঝতে পেরেছেন কত বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমরা ডাব খেয়েছিলাম । যাক সময়টা ছিল খুবই মজার একটা সময়। এরপরে ডাব খাওয়ার পরে বন্ধু বলল যে পাশের গাছে নারিকেল আছে। নারকেল খাওয়া যাক সেখানে খুব মজা করে নারিকেল খেলাম । আসলে নারকেল খাওয়ার মধ্যে নারিকেলে পানি গুলো ছিল খুবই মিষ্টি। এরপরে নারিকেল ভেঙে দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেতে খুবই ভালো লেগেছিল। আসলে নারিকেল যে এত স্বাদ হবে তা আমরা জানতাম না। খাওয়ার পরে সে অনুভূতিটা বুঝতে পারলাম।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

চুরি করার ঘটনা তো বেশ ভালই প্রকাশ করছেন মাঝেমধ্যে আমাদের মাঝে। খুব ভালোই লাগে আপনার এই ঘটনা জানতে। বেশি ভালোলাগা সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেন দেখে। আমাদের গ্রামে কে কেমন কাজে লিপ্ত এই থেকেও বেশ ভালোই ধারণা পাচ্ছি। চালিয়ে যান নতুন কিছু জানার সুযোগ করে দিন এভাবে।

 3 years ago 

আরে ভাইয়া, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি তাই বন্ধুদের কথা মতো চলেও গিয়েছি এমন কাজ করতে । ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38