নিজের স্বপ্ন গুলো নিজেই পূরণ করুন.........

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



live-your-dream-2045928_1280.jpg

Image by Alexa from Pixabay

বাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। দিন কাল কেমন যাচ্ছে আপনাদের।আমার একদমই ভালো যাচ্ছেনা। গরম এর প্রতি কেমন একটা বিরক্ত ধরে গেছে আমার। এতো গরম পরলে কেমনে বাঁচবো? আল্লাহ জানেন সামনের বছর গুলোতে কি অবস্থা হবে। কেউ আমরা গাছ লাগাচ্ছিনা। ফলাফল এই তাপমাত্রা বৃদ্ধি। আরো বেড়ে যাবে সামনের বছর গুলোতে। আর তখন আমি মরেই যাবো। তো যাই হোক। আজ কথা বলবো সখ পূরণ করা নিয়ে। আশা করি ভালো লাগবে আপনাদের।



wall-321499_1280.jpg

Image by Gerd Altmann from Pixabay


স্বপ্ন দেখা যেমন ভালো। তেমনি তা পূরণ করা যেনো আরো ভালো। তবে সেগুলো নিজে পূরণ করাতেই যেনো ভালো লাগা কাজ করে। কখনো নিজের স্বপ্ন পরিবারের উপর চাপিয়ে দিবেন না। আপনার পরিবার হয়তো আপনার স্বপ্ন পূরণ করতে যেয়ে অনেক বিপদে পরে যাবে। হয়তো আপনার হাসি মুখ এর জন্য তারা চেষ্টা করবে আপনার সেই স্বপ্ন পূরণ করতে। কিন্তু আদতে তারা থাকে অনেক চাপে। চাইলেই সব স্বপ্ন ফ্যামিলি পূরণ করে দিতে পারেনা। নিজের স্বপ্ন গুলো নিজেকেই পূরণ করতে হবেই। তাহলেই তো আসল সার্থকতা। নিজের স্বপ্ন নিজে পূরণ করার মতন শান্তির কাজ আর নাই। আপনি স্বপ্ন দেখবেন আপনি স্বপ্ন পূরণ করবেন। এতে করে আলাদা একটা তৃপ্তি পাবেন। আমি নিজেই এর প্রমাণ। আমি ছোট ছোট সব স্বপ্ন গুলো নিজেই পূরণ করতে পছন্দ করি। আমি আমার স্বপ্ন গুলো আমার পরিবারের উপর কখনো চাপিয়ে দেইনা। আমি বুঝ হওয়ার পর থেকে ফ্যামিলিতে জোড়াজুড়ি করে কোনো কিছু কিনিনি। যা কিনেছি নিজেই চেষ্টা করেছি টাকা জমিয়ে কেনার। নিজের স্বপ্ন গুলো নিজেই পূরণ করুন। দরকার হয় অপেক্ষা করুন। আমার গল্প শুনাই শুনেন। সেই ২০১৭ সালে যখন ওয়ানপ্লাস ফোন সম্পর্কে জানি আমি। তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিলো একদিন ওয়ানপ্লাস ফোন চালাবোই। সে স্বপ্ন পূরণ হয় আমার ২০২০ সালে।

dream-4827288_1280.jpg

Image by Biljana Jovanovic from Pixabay

সে বছরই কিছু ম্যাক্র ফটোগ্রাফি দেখে আমার ওয়ানপ্লাস সেভেন টি মডেল এর ফোনটি কেনার খুব ইচ্ছা হয়। কিন্তু ফোন এর দাম ছিলো অনেক। টাকা জমানো শুরু করলাম। সাথে হাইভ আসার পর কিছু কয়েন বোনাস পেলাম। সেগুলো দিয়ে আমার টাকা হয়ে গেলো। কিনে নিয়েছিলাম আমার সখের ফোন। এক্ষেত্রেও আমি পরিবারের উপর চাপিয়ে দেইনি যে আমার এই ফোন চাই। এমনকি আমার প্রথম এন্ড্রয়েড ফোন কেনার সময় ও আমি নিজে ৯০০০ টাকা জমিয়ে বাসায় দিয়ে বলেছি ফোন কিনে দিতে। কখনো বাবার উপর জোড় করে চাপিয়ে দেইনি। স্বপ্ন দেখেছি আমি। সেটা পূরণ করবো ও আমি। কিন্তু এখন এসব দেখা যায়না। এখনকার পোলাপাইন গুলো সব কিছু যেনো পরিবারের উপর চাপিয়ে দিতে চায়। একবার ভাবেও না ফ্যামিলির সে সামর্থ আছে কিনা। পরিবার তার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা। অনেক পরিবার আর্থিক সংকট এ থাকে। তবুও যেনো কেউ বুঝতে চায়না। আমি এক বাইক কিনবো। এর জন্য প্রাণ পণে অপেক্ষা করছি। আমি কিন্তু বাসায় বলিনি কখনো যে আমাকে বাইক কিনে দিতেই হবে। বাইক আমি সেদিনই কিনবো যেদিন আমার বাইক কেনার টাকা হবে। আমার ইচ্ছা হচ্ছে স্টিম এর দাম বাড়লে বাইক কেনা। আশা করি সেটাই করতে পারবো আমি। এখন শুধু মূল্য বৃদ্ধির অপেক্ষা। আশা করি সেটাও বাড়বে শিগ্রই। আশা হত হওয়া যাবেনা।

fantasy-1077863_1280.jpg

Image by 愚木混株 Cdd20 from Pixabay

সবাই চেষ্টা করবেন নিজেদের স্বপ্ন গুলো নিজেরাই পূরণ করতে। আপনি যখন নিজের স্বপ্ন নিজে পূরণ করবেন তখন সে অনুভূতিটা আসবে সেটা ভাষায় প্রকাশ করতে পারবেন না । এত্তো ভালো লাগা কাজ করে। আপনার নিজের জিনিশ নিজের টাকায় কিনেছেন বা নিজের স্বপ্ন নিজে পূরণ করেছেন সেটার উপর অন্য কারো অধিকার থাকবেনা এটাই তো হওয়া উচিৎ। যে ভালো লাগাটা নিজে করতে পারলে অনুভূত হয় সেটা অন্য কেউ দিলে পাবেন না।


তো আজ এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেননা। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন এক পোস্ট এ।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি অবশ্যই নিজের স্বপ্ন নিজের পূরণ করার অনুভূতি বেশ মজার।আমাদের উচিত আমাদের নিজের স্বপ্নগুলো পরিবারের উপর ছাপিয়ে না দেওয়া। আসলে নিজের স্বপ্ন যদি নিজে বাস্তবায়ন করা যায় সে অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

হুম ভাইয়া। আসলে নিজের স্বপ্ন নিজেরই পূরণ করা উচিৎ সকলের।

 3 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনার এই পোস্ট করে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার এই পোস্ট। নিজের স্বপ্নগুলো সবসময় নিজেই পূরণ করা উচিত পরিবারের উপর স্বপ্নগুলো চাপিয়ে দেওয়া বা অন্য কারো উপর চাপিয়ে দেওয়া মোটেও উচিত নয়। আপনার ফোন কেনার ঘটনাটি পড়ে খুবই ভালো লাগলো এরকম অনেকেই গভীরভাবে ভাবেনা তবে আপনি গভীরভাবে ভেবেছেন জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

নিজের স্বপ্ন গুলো তো নিজেরই পূরণ করা উচিৎ ভাই। আমার মতে এটাই হওয়া উচিৎ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61943.41
ETH 1629.34
USDT 1.00
SBD 0.42