"কৃষ্ণসায়র ফুলমেলা"(হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব : 13)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব : 13
শীতকাল শেষ হয়ে বসন্তকাল চলছে।তবে শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের শেয়ার করা ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ সেই মানুষদের উদ্যোগে তৈরি হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---
হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি:
এটা হচ্ছে হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুল।শীতকালের জনপ্রিয় ফুল হচ্ছে এই চন্দ্রমল্লিকা।যেটা নানা প্রজাতির ও রঙের হয়ে থাকে।এছাড়া দেশি-বিদেশি ও হাইব্রিড প্রজাতির নানা চন্দ্রমল্লিকা ফুল রয়েছে।তবে দেশি চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফুলের কুঁড়ির সমাহার দেখা গেলেও হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুল গাছে একটি মাত্র ফুল ধরে থাকে।
আমার কাছে অবাক করার মতো বিষয় ছিল এটি--একটি ফুল গাছে শুধুমাত্র একটি মাত্র হাইব্রিড জাতের চন্দ্রমল্লিকা ফুল ধরেছিলো আর একটি কুঁড়িও ছিল না।যদিও চন্দ্রমল্লিকা ফুল অনেক দিন পর্যন্ত সজীব থাকে। হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুল গাছ থেকে চারা গজাতে পারে ডাল কাটিং প্রক্রিয়ার মাধ্যমে তবে বীজ থেকে নয়।
আমি এখানে বেশ কয়েকটি রঙের হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ছবি সংগ্রহ করেছি।যেমন---সাদা,লাল,হলুদ, ঘিয়ে এবং গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ফুল।যদিও এত বড় জাতের ফুলগুলোকে আমি প্রথমে দেখে ডালিয়া ফুল ভেবেছিলাম। যাইহোক দিন যতই যায় ততই এই ফুলের রঙের পরিবর্তন হয়ে থাকে।
অসংখ্য পাপড়ির সমন্বয়ে একটি বড় জাতের চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।আর এক একটি পাপড়ি যেন নৌকার মতোই বাঁকানো আকৃতির দেখতে।প্রত্যেকটি ফুল অসম্ভব সুন্দর ছিল, যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম।আর আমার মতো অনেকেই ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পড়েছিলো সেখানে।
এই লাইনের ফুলগুলি দেখলে মনে হচ্ছে আমরা কোনো হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের বাগানে চলে এসেছি।আসলে ফুলগুলি সারি সারি লাইন করে সাজিয়ে রাখা হয়েছিলো।সূর্যের আলোতে এই ফুলগুলি খুব ভালোভাবে বেড়ে ওঠে,তবে অতিরিক্ত জল এই ফুল গাছ সহ্য করতে পারে না।
এখানের প্রত্যেকটি ফুল আলাদা আলাদা মানুষের ও আলাদা জায়গা থেকে আনা হয়েছিলো।আর এই মেলায় যেহেতু ফুল ও বিভিন্ন গাছ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় সেহেতু এখানেও প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় অবস্থান লেখা রয়েছে ফুলগুলির সারির উপর।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1910515816719622467
https://x.com/green0156/status/1910520447709433945
https://x.com/green0156/status/1910522880535777494
https://x.com/green0156/status/1910525177256956195
বাহ বেশ সুন্দর। সত্যি দারুণ লাগছে। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন আপনি আপু। সবমিলিয়ে বেশ দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।