শৈশবে লিচু চুরির একটি মজার স্মৃতি||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি শৈশবের খুবই মজার একটি স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।

শৈশবে লিচু চুরির একটি মজার স্মৃতি:

childhood-6720837_1280.jpg

source


শৈশবে লিচু চুরির মজার ঘটনাটি এখনো অনেক মনে পড়ে। তখন আমি ক্লাস ফাইভে পড়ি। সেই সময় বৃত্তি পরীক্ষার জন্য আমাদের আলাদাভাবে ক্লাস নেওয়া হত। সকাল থেকে রাত অব্দি থাকতে হতো। বাড়ি থেকে টিফিন নিয়ে যাওয়া হতো। আর পাশাপাশি মাঝেমাঝে বাড়ি থেকে খাবার পাঠানো হতো। যেহেতু সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত আমরা স্কুলে কাটাতাম। তাই সবাই একসাথে অনেক রকমের দুষ্টুমিও করতাম।

আমরা ছিলাম প্রায় ১৫-১৬ জনের মত। সবার বাড়ি খুব একটা কাছাকাছি ছিল না। কিন্তু কয়েকটা মেয়ে ছিল যাদের বাড়ি পাশাপাশি ছিল। কিন্তু বান্ধবীদের বাড়িতে তখন যেতাম না আমরা। ছেলে আর মেয়ের মধ্যে তখন আর সেভাবে বন্ধুত্ব হতো না। কিন্তু ঝগড়াঝাঁটি মারামারি লেগেই থাকতো। স্যার বিচার করতে করতে নিজেই হাপসে যেতেন। এভাবেই কেটে যাচ্ছিল সময়গুলো। একদিন হঠাৎ করে আমার এক বন্ধু বলল স্কুলের পাশের লিচুর বাগানে লিচুগুলো পাকতে শুরু করেছে।

লিচু পাকার খবর পেয়ে চুপ করে থাকা মুশকিল। তাই আমরা সবাই মিলে প্লান করে ফেললাম সন্ধ্যার পর পর লিচু বাগানে হামলা দিব। যেহেতু ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বাবা এসে দাঁড়িয়ে থাকেন তাই ক্লাস শেষ হওয়ার পরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য সন্ধ্যার পরপরই আমরা প্লান করেছি সেখানে যাব। কয়েকজন মিলে চলে গিয়েছিলাম লিচু বাগানের কাছাকাছি। এরপর কয়েকজন ভিতরে ঢুকে পড়েছিল আর কয়েকজন ছিল পাহারায়।

আমি অবশ্য পাহারায় ছিলাম। কারণ ভেতরে যাওয়ার সাহস আমার হচ্ছিল না। আমরা তো পাহারা দিচ্ছিলাম ঠিকই কিন্তু লিচুর বাগানের মালিক নামাজ পড়ে ফেরার পথে আমাদেরকে দেখে ফেলে। এরপর জানতে চায় আমরা সেখানে কি করছি। তখন আমরা কিভাবে বাকি বন্ধুদেরকে সতর্ক করব বুঝতেই পারছিলাম না। পড়ে গিয়েছিলাম এক মহাবিপদে। কিন্তু তিনি বিষয়টি বুঝতে পেরেছিলেন। এরপর তিনি নিজেই সবাইকে ডেকে আনতে বলেন এবং তিনি গাছ থেকে কিছু লিচু পেরে আমাদেরকে দেন। এরপর পরের দিন জানতে পারি আমরা যেই লিচুর বাগানে লিচু চুরি করতে গিয়েছিলাম সেটা আমার এক বান্ধবীর বাবার লিচুর বাগান ছিল। সেজন্য তিনি তেমন কিছু বলেননি আমাদের। এখনো সেই মজার স্মৃতিটি মনে পড়লে একা একাই হাসতে ইচ্ছে করে। আসলে শৈশবের সময় গুলো একটু আলাদা রকমেরই ছিল।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  
 11 months ago 

ভাইয়া আপনার শৈশব কালের স্মৃতিময় লিচু চুরি করার গল্পটি পড়ে ভীষণ ভালো লাগলো।আপনাদের মত আমিও ঠিক এক সময় এইরকম লিচু চুরি করে আনতাম।আসলে আপনার পোস্টটি পড়ে শৈশব কালের কথা মনে পড়ে গেলো।যাইহোক আপনিও খুব সুন্দর ভাবে আপনার স্মৃতিময় গল্পটি লিখেছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 11 months ago 

শৈশবের মজার একটি স্মৃতি তুলে ধরেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাই।

 11 months ago 

1755346873383.png

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.980043972971386 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38