আবেগের কবিতা 🌲ফেলে আসা শৈশব।

in আমার বাংলা ব্লগ3 years ago

২০চৈত্র , ১৪২৯ বঙ্গাব্দ

০৩এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
১১রমাদান, ১৪৪৪ হিজরী
সোমবার ❤️
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


children-5833685__480.jpg

Source


যুগের সাথে কিংবা সময়ের পরিবর্তনে নয়তো মানুষের চিন্তা-চেতনার উন্নতি কারণে অথবা আমাদের বয়স বৃদ্ধির কারণে নিজেদের অজান্তেই হারিয়ে ফেলেছি অনেক মূল্যবান কিছু সময়। যদিও ওই সময় আর ফিরে পাওয়া সম্ভব নয় তবুও বারবার মনে যেন এসে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে দেয়। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি আসলে বলতে চাচ্ছি আমাদের ফেলে আসা শৈশবের কথা। আসুন একটু ফিরে দেখি আমার কবিতার মাধ্যমে ফেলে আসা আমাদের শৈশবের স্মৃতিকে। বিকাল হলে পাড়ার সব ছেলেমেয়ে এক জায়গায় জড়ো হয়ে কত রকমের খেলায় না খেলা হতো।। খুব ভোরে উঠে অন্যের গাছের কুল কুড়ানো শিমুল ফুল কুরানো আরো কত শত স্মৃতি। ছুটির দিনে অথবা স্কুল পালিয়ে দুপুরবেলা নদীতে নৌকা চালানো নদীতে গোসল করা সাঁতার কাটা আরো কত শত স্মৃতি।। যাহোক ফেলে আসা শৈশব সবাইকে জাগিয়ে তোলে ফিরে যেতে মন চায় ফেলে আসা দিনগুলোতে।। আমার কবিতার মাধ্যমে কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শৈশব কালকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

ফেলে আসা শৈশব

আমার জানালায় এখনো রোদ্দুর আসে!!

কিন্তু তারে এখন আর ছুঁতে পারি কই।।
সকালের মিষ্টি হাওয়ায় সূর্যের উষ্ণতা,
প্রাণ খুলে এখন অনুভব করতে পারি আর কই ।।


ফিরে যেতে ইচ্ছে করে আবার শৈশবে!!!
সূর্য্যি মামার আলো আর দোয়েলের ডাকে,
যখন মিষ্টি সকাল আসত আমার,
যখন প্রাণ ভরে মিশতাম মাঠে ধূলোর সাথে,
নতুন ভোরে রোজ আঁকতাম নতুন স্বপ্ন।
গুছিয়ে নিয়ে দিনের সব মজা গুলো,
উৎফুল্ল মনে ফিরতাম ঘরে সন্ধ্যায়,
রাতের বেলায় ভাবতাম মনে মনে
রাত পোহালে খেলায় যেন,
আজকের চেয়ে বেশি মজা আসে!
আর রাত ভর কত স্বপ্ন দেখতাম বন্ধুদের সাথে।


এখনো ভোর হয় সূর্যি মামা উঁকি দেয় জানালায়!!
ভাবি হায় আমার শৈশব কাল কবেই গেছে চলে,
শৈশবের সেই আমি টাকে কবেই গেছি ভুলে,
এখন এই ইট পাথরের শহরে,
ঘরে ভিতেরে আলো আসে ইটের ফোকর দিয়ে,
কিন্তু সেই রোদ্দুতে আবেগ নেই আর,
তাতে খালি ঘরম হাওয়া লাগে ভীষন,
এখন ও সকাল হয় এই আশায়,
দিন শেষে কখন যাবো ঘুমের দেশে চলে!



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শৈশব নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। কবিতা পাঠ করতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার কবিতা পড়ে আমারও শৈশবের কথা মনে পড়ে গেল। আসলে শৈশবে এমন একটি সময়ে যা শুধুমাত্র আমরা কল্পনাই করতে পারবো আর কখনোই ফিরে পাবো না।

 3 years ago 

আমার লেখা কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে এক মুহূর্তের জন্য হলেও আপনার শৈশবের কথা মনে হয়েছে জানতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার স্বরচিত কবিতা ফেলে আসা শৈশব। সত্যি ভাই আপনার কবিতাটি পড়ার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাই আবারো ফিরে যেতে ইচ্ছে করে সেই শৈশবে। কিন্তু তা আর কখনোই যাওয়া সম্ভব না। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

বারবার ফিরে যেতে মন চায় ফেলে আসা সেই শৈশবে যদিও তা সম্ভব নয় চেষ্টা করেছি আমার কবিতার মাঝে কিছুটা ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 3 years ago 

দারুন লিখেছেন ভাই। পুরো কবিতাটি পরে একটু ইমোশনাল হয়ে গেলাম।

আসলেই ফেলে আসা সেই সব দিন যদি আবার ফিরে পাওয়া যেত তবে যেকোনো কিছুর বিনিময়ে সেটাই চাইতাম।🥺

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া ফেলে আসা সেই সব দিনের কথা বারবার মনে পড়ে আবারো মন চাই শুধু ফিরে যায় সেই দিনে।।

 3 years ago 

আসলে আমাদের কাছ থেকে চলে গিয়েছে খুবই ভালো একটা সময়। শৈশব আমাদের সবার খুবই স্মৃতিময় একটা দিন ছিল। শৈশবের সেই স্মৃতিময় দিনগুলোর কথা মনে পড়লে আজও অন্যরকম লাগে। মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। কিন্তু শত চেষ্টা করলেও আমরা কেউ আমাদের সেই শৈশবে ফিরে যেতে পারব না। ফেলে আসা সেই শৈশবকে তুলে ধরে আপনি আজকের কবিতাটি লিখেছেন দেখে এবং পড়ে ভীষণ ভালো লেগেছে। বেশ ভালোই একটা টপিক ছিল বলতে হয়।

 3 years ago 

আজও রঙিন স্বপ্ন ক্ষণে ক্ষণে মনে পড়ে ভেসে উঠে চোখের পাতায় ফিরে যেতে মন চায় সবারই কিন্তু শত চেষ্টা করে আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই শৈশব ধন্যবাদ আপনাকে মন্তব্য করে সাথে থাকার জন্য।।

 3 years ago 

শৈশব স্মৃতিকে স্মরণ করে আপনি দারুন একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ হলাম। সত্যি ফেলে আসা দিনগুলো ভুলে থাকা বড়ই কঠিন। মাঝেমধ্যে মনে পড়ে যায় এবং আফসোস করতে হয় সেই সমস্ত মধুর স্মৃতিগুলো নিয়ে।

 3 years ago 

আমার লেখা কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে শৈশবকে একটুর জন্য হলেও মনে পড়ে সেই জন্য খুব ভালো লাগলো ধন্যবাদ

 3 years ago 

আসলেই ভাইয়া শৈশবে আমরা সবাই কত মজাই না করেছি। সবাই একসাথে কত ধরনের মজার মজার খেলা খেলতাম। কত মজার মজার স্মৃতি রয়েছে। সেগুলো মনে পড়লে এখনও খুব হাসি পায়। যাইহোক ফেলে আসা শৈশব কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। কবিতার প্রতিটি লাইন দুর্দান্ত হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া শৈশব তো অনেক মজার এবং আনন্দের ছিল বারবার ফিরে পেতে মন চায় সেই দিনগুলো যদিও সম্ভব না ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61490.92
ETH 1697.04
USDT 1.00
SBD 0.38