ছোটদের মার্বেল খেলা দেখার সুন্দর মহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু-আলাইকুম
ছোটদের মার্বেল খেলা দেখার সুন্দর মহূর্ত।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

IMG20230915172928-01.jpeg

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ছোটদের মার্বেল খেলা দেখার সুন্দর মহূর্ত। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG20230915171313-01.jpeg

গতকাল ছিলো শুক্রবার ছুটির দিন। তাই আমি বাসায় ছিলাম। পরিবারের সাথে বেশ ভালো সময় পার করলাম। এর পরে দুপুরে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুম দিলাম। তার পরে ঘুম থেকে উঠে আমি এবং আমার ওয়াইফ মিলে বিকেল বেলায় হাঁটতে বের হলাম। আমি যেখানে থাকি ঠিক পাশেই যেনো গ্রামীণ পরিবেশ। এধরনের পরিবেশ আমি ভীষণ পছন্দ করি। তাই তো মাঝে মধ্যে হাঁটতে বের হই।

এবার আমি এবং আমার ওয়াইফ মিলে হাঁটতেছি হঠাৎ করে চোখে পরলো একদল ছোট ছেলেরা মার্বেল খেলতেছে। তাদের এধরনের খেলে গুলো দেখে ছোট বেলায় মধুর স্মৃতি গুলো মনে পড়ে গেলো। ছোট বেলায় মার্বেল যে কত খেলেছি তা বলা মুশকিল। এধরনের খেলা গুলো খেলতে ভীষণ ভালো লাগে। তাদের খেলা দেখে মুগ্ধ হয়ে গেলাম।

IMG20230915173208-01.jpeg

তারা সাত জন খেলতেছে। তাদের মধ্যে থেকে একজন খেলতে পারেনি। তাই তাকে সবাই খেলতে খেলতে অনেক দুরে নিয়ে যাচ্ছে। তার পরে সবাই আবারো খেলতে খেলতে যখন শেষ হয়। তার পরে ছেলেটি যত দুর পর্যন্ত গিয়েছে। সেখানে থেকে কানে ধরে এক পা উঁচু করে আস্তে থাকে। আপনারা হয়তো ফটোগ্রাফি গুলো খেয়াল করলে আশাকরি বুঝতে পারবেন।

IMG20230915173211-01.jpeg

তবে আরো বেশি ভালো লেগেছে। কারন হচ্ছে ছেলেটির একটা বন্ধু ছিলো। সে তার বন্ধুর কষ্ট দেখতে না পেয়ে থাকে কোলে করে নিয়ে যাচ্ছে। ছবিটি ভালো করে খেয়াল করলে আশাকরি বুঝতে পারবেন। তাদের খেলা দেখে কিছুক্ষণ এর জন্য হলেও আমি ছোটবেলা ফিরে গিয়েছিলাম। ছোটবেলায় স্মৃতি গুলো সত্যি মধুময় ছিলো। তার পরে আমরা দুজন মিলে বেশ কিছুক্ষণ হাঁটার পরে বাসায় চলে আসলাম।

এই ছিলো আমার আজকের আয়োজন। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশাকরি আপনাদের সবার ছোটদের মার্বেল খেলা দেখার সুন্দর মহূর্ত দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

বিভাগ:-জেনারেল রাইটিং।
ডিভাইজ:-realme 9
বিষয়:-ছোটদের মার্বেল খেলা দেখার সুন্দর মহূর্ত।
লোকেশন :-উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার:-@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার পোস্টটি দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল। ভাইয়া ছোট বেলায় মার্বেল দিয়ে এমন খেলা অনেক খেলেছি। এমনকি এই খেলা খেলতে গিয়ে অনেক মার খেয়েছি তারপরে ও এই খেলা ছাড়তাম না। সেই ছোট্ট বেলায় এই মার্বেল খেলা অনেক খেলেছি। এখনো আমার বাড়িতে প্রায় ১৫০০ শত মার্বেল রয়েছে এইগুলো সব আমি খেলা করে জিতেছি। যাইহোক ধন্যবাদ ভাইয়া আপনার এই পোস্টের মাধ্যমে ছোটবেলার কথা মনে করিয়ে দেওয়ার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বন্ধু বন্ধুকে কোলে করে নিয়ে যাওয়ার দৃশ্য আসলেই অনেক দারুন। আর আমিও ভাই ছোটবেলাতেই আপনার মতোই অনেক মার্বেল খেলেছি সত্যিই দারুন একটি খেলা। শৈশবের এই খেলা গুলো এখন বড় হয়ে খুব মিস করি। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ছোটদের মার্বেল খেলার খুবই সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করেছেন আপনি। ছোটবেলায় এরকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতাম। তবে আজকে আপনার কাছ থেকে এই সুন্দর দৃশ্য দেখতে পেরে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার পোস্ট দেখে তো ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আহারে ছেলেবেলায় দেখতাম সবাই কি সুন্দর করে মার্বেল খেলে। এখন আর সেই খেলাগুলো দেখা যায় না। দিনে দিনে ডিজিটাল যুগ চলে এসে এই সমস্ত খেলাতো এখন প্রায় বিলুপ্তির পথে। এখনকার বাচ্চারা এসব খেলার কথা হয়তো বা জানেও না। বেশ সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু এখন যেনো সব কিছু হারিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাই এই মার্বেল খেলা দেখার থেকে খেলা খুবই আনন্দের। ছোটকালে আমি প্রচুর খেলে সেই মার্বেল খেলা। এবং আমার কয়েক হাজার মার্বেল ছিল। আসলে ছোটকালে এইসব হারিয়ে যা স্মৃতি গুলো মনে পড়লে ভীষণ খারাপ লাগে। ছোটদের খেলা দেখতে গেলে আগে নিজেদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ভাই এটাই সত্যি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

মার্বেল খেলার দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে এরকম পরিবেশ আমরা ছোটবেলায় দেখতে পাইনি আর মেয়েদের তো এ ধরনের খেলা থেকে একটু সবসময় বিরত থাকতেই হত।সব মিলিয়ে আপনার পোস্টটি আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ ভাই।

 3 years ago 

ছোটবেলায় মার্বেল খেলার জন্য বাবার হাতে যে কত বকা খেয়েছে তার কোন ঠিক নেই। মার্বেল খেলা আমার খুব পছন্দ। ছোটবেলা সেই স্মৃতিগুলো মনে পড়লে নিজের কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাই ছোটকালের সেই স্মৃতিগুলো মনে করে দেওয়ার জন্য।

 3 years ago 

দেখেই তো মনে হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর। কারণ ঢাকা শহরে যদি এমন সুন্দর গ্রামীন পরিবেশ থাকে তাহলে সময় গুলো বেশ ভালো যায়। আপনি ঠিক বলছেন ছোট বেলার সেই মার্বেল খেলার মুহূর্তগুলো অসাধারণ ছিল। মার্বেল খেলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাচ্চারা তবে সুন্দরভাবে খেলাধুলা করছে। আপনি বিকেল বেলায় ভাবিকে নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত অনুভব করলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38