Childhood memory: প্রিয় কার্টুন আর টিভি অনুষ্ঠান নিয়ে আমার শৈশব।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে আবারও শৈশবের স্মৃতি নিয়ে পোস্ট দেখতে চাই। আমি প্রত্যেক সপ্তাহে অন্তত শৈশবের স্মৃতি নিয়ে একটি পোস্ট লেখার চেষ্টা করি। আজকে আমি আপনাদের মাঝে শৈশবের প্রিয় কার্টুন দেখার অসাধারণ মুহূর্ত ভাগ করে নিতে চাই। তাহলে চলুন দেরি না করে শুরু করি।
আমার শৈশবে সবথেকে আনন্দময় মুহূর্ত ছিল কার্টুন দেখা। বিশেষ করে আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই টিভিতে কার্টুন দেখার প্রতি আমার আসক্তি অনেক বেশি ছিল। খাওয়া কিংবা গোসল বাদ দিয়ে আমি প্রতিনিয়ত টিভিতে কার্টুন দেখতাম। টিভিতে কার্টুন দেখার মাঝে যে সুখ রয়েছে সেই সুখ আমি পৃথিবীতে আর কোথাও খুঁজে পাইনি। বিশেষ করে শৈশবে টিভিতে কার্টুন দেখার মজাই ছিল আলাদা।
বিকেল বেলা কার্টুন হত টিভিতে। বিশেষ করে সকাল 9 টায় সিসিমপুর নামক একটি চমৎকার কার্টুন হতো। সেখানে বিভিন্ন পর্ব ছিল এবং শিক্ষনীয় গল্প শেয়ার করা হতো। আমি সিসিমপুর দেখতাম এবং সেখান থেকে বেশ কিছু গল্প ও ধারাবাহিক পর্ব গুলো থেকে কিছু শেখার চেষ্টা করতাম। সকাল ৯ টায় শুরু হয়ে প্রায় ৩০ মিনিট এই কার্যক্রম অনুষ্ঠিত হতো।
শুধু আমি না, আমি ছাড়াও আমার অন্যান্য ভাই বোন চমৎকার এই কার্টুনের প্রতি আসক্ত ছিল। আমরা প্রত্যেক বৃহস্পতিবারে সিকিম বোর্ড দেখতাম এবং এটা দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগতো।
সকালে ঘুম থেকে উঠে খাবার পর অর্থাৎ সকালের নাস্তা করার পর আমরা এই কার্টুন দেখতাম। একসঙ্গে বন্ধুরা এবং ভাইবোন মিলে যখন কার্টুন দেখতাম তখন মনের ভেতরে অনেক আনন্দ লাগতো। তবে একটি দুঃখের বিষয়, কার্টুন দেখা অবস্থায় যখন কারেন্ট চলে যেত তখন অনেক বেশি খারাপ লাগতো। যদিও একই অনুষ্ঠান রাত ৯ টায় পূর্ণ প্রচার করা হতো তবে প্রথম এবং আসল পর্ব দেখার মতো মজা রাত নয়টায় হতো না।
তাছাড়াও দুপুরে আরো অনেক রকমের কার্টুন হত। বিশেষ করে দুপুরে আমি টম এন্ড জেরি দেখতাম। যদিও তখন ডিস কিংবা ইন্টারনেট ব্যবস্থা ছিল না, তবে তারপরেও টিভিতে ধারাবাহিক পর্বগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করতাম। অধীর আগ্রহে ঘড়ির কাটার দিকে তাকিয়ে আমাদেরকে অপেক্ষা করতে হতো।
টম এন্ড জেরি দেখার মাঝে একটি চমৎকার হাস্যকর ও আনন্দ লুকিয়ে রয়েছে। দুই বন্ধুর মধ্যে এত শত্রুতা দেখে আমি হাসি থামিয়ে রাখতে পারতাম না। টম এন্ড জেরি দেখতে আমার অনেক বেশি ভালো লাগতো
বিশেষ করে সকাল এবং দুপুরের কার্যক্রম গুলো সব থেকে সুন্দর ছিল। এবং মাঝে মাঝে আমি সাপ্তাহিক অনুষ্ঠানের অন্যতম পর্ব উপভোগ করতাম আর তা হল মিনা এবং রাজু।
মিনা রাজু আমার সব থেকে প্রিয় এবং ফেবারেট কার্টুন ছিল। সেখানে একজন অবহেলিত মেয়ে সমাজে কিভাবে চমৎকার কার্যক্রম গুলোতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে নানা রকমের শিক্ষামূলক পর্ব দেখানো হতো। আমি টিভিতে মিনা এবং রাজু দেখতাম। এবং সেখানে মেয়েরাও যে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে বিষয়টি পুরোপুরি সুনিশ্চিত করা হতো।
প্রিয় কার্টুন মিনা রাজু ছিল আমার সব থেকে ভালো লাগার বিষয়। তাছাড়াও আমি প্রতিনিয়ত টিভিতে আরও বেশ কিছু অনুষ্ঠান উপভোগ করতাম। এরমধ্যে অন্যতম ছিল, আলিফ লায়লা ও ম্যাগগাইভার।
প্রত্যেক শুক্রবারে, রাত আটটা ৩০ মিনিটে যখন বাংলা সংবাদ শেষ হয়ে যেত এবং এরপর শুরু হতো আলিফ লায়লা। আলিফ লায়লার সাথে আমার এত চমৎকার পরিচিতি রয়েছে যেটা সত্যিই বলার ভাষা রাখে না। আমি প্রতিনিয়ত আলিফ লায়লা দেখতাম এবং রাত্রে খাবার খেতাম। মাঝে মাঝে এই সিরিয়াল দেখার জন্য আমি পরিবারের লোকদের কাছে অনেক মার খেতাম। কিন্তু তারপরেও চমৎকার এই পর্ব আমি কখনোই মিস করতাম না।
শৈশবের স্মৃতিগুলো সাথে টিভিতে কার্টুন এবং বিভিন্ন অনুষ্ঠান সত্যি আমার শৈশবের দিনগুলোকে ফিরিয়ে দেয়। যদিও সেই দিনগুলো এখন আর ফিরে পাওয়া সম্ভব না তবে দিনগুলোকে মনে রেখে শৈশবের স্মৃতি বুকে ধারণ করা সম্ভব।
আপনিও কি আমার মত শৈশবে চমৎকার স্মৃতির সাথে সংযুক্ত। চাইলে খুব সহজেই আপনি আপনার শৈশবের স্মৃতিগুলো এবং সাথে প্রিয় কার্টুন ও টিভির বিভিন্ন অনুষ্ঠান এর কার্যক্রম আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ
VOTE @bangla.witness as witness
OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
ছোটবেলায় কার্টুন গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগতো। আর ছোটবেলার সেই কার্টুন চরিত্রগুলোর সাথে এখনকার বাচ্চারা খুব একটা হয়তো পরিচিত নয়। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।
https://x.com/steemforfuture/status/1934480010829775327?t=DhEOr-zWTl9SbBLVeVBV9A&s=19
https://x.com/steemforfuture/status/1934480263847071950?t=KWgWf6oJ-zfG9f-ZOEyoNA&s=19
https://x.com/steemforfuture/status/1934480882334937318?t=PLUcBilE3CE1Ew3-N5HhTQ&s=19
https://x.com/steemforfuture/status/1934481219439522275?t=amnEgn61VES7OJJc-xmyvA&s=19
https://x.com/steemforfuture/status/1934482084812423242?t=4Op3hXLRyBZ7ZIAcYv9nng&s=19