হারিয়ে যাওয়া ছোটবেলার বন্ধুদের স্মৃতি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আরো একটি নতুন পোস্ট। আজকের পোস্টটি মূলত হতে হারিয়ে যাওয়া বন্ধুদের স্মৃতি নিয়ে। আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক।

pixabay.com-c2faca7e5bc3a57360cc1851de73a584(jpg).jpg

সোর্স

ছোটবেলায় আমি এই এলাকায় থাকলেও আমার বাসা কিছুটা দূরে ছিল। হুট করে একদিন বাসা চেঞ্জ হওয়ার কারণে চলে আসি এই পাড়ায়। তখন থেকে মূলত আমার বন্ধু বানানো শুরু। কয়েকদিনের মধ্যেই আমার বেশ কিছু বন্ধু হয়ে গিয়েছিল। সব সময় তাদের সাথেই খেলাধুলা করতাম।তবে ছোটবেলায় সবাই বাসা থেকে বের হতে পারলেও আমার বাড়ির বাইরে গিয়ে খেলাধুলা করার সুযোগ খুব কম ছিল। তবে আমিও বসে থাকার পাত্র নয় একবার সুযোগ পেলেই বেরিয়ে চলে যেতাম বাইরে বন্ধুদের সাথে খেলা খেলতে। পরে অবশ্যই এর জন্য আম্মুর কাছে বেশ বকা খেতাম। শুধু বকা না অনেক সময় মারও খেয়েছি। কিন্তু বন্ধুদের সাথে খেলাধুলা করতে না পারলে কেমন যেন মনের মধ্যে অস্থিরতা কাজ করতো। তো এভাবেই চলতে চলতে একসময় আমরা একটু বড় হতে থাকলাম। আমার সব বন্ধুদের বয়স কিছুটা এদিক-ওদিক হওয়াতে আমরা সবাই এক ক্লাসে পড়তাম না। শুধুমাত্র কয়েকজন এক ক্লাসে পড়তাম। তবে সবার বাড়ি যেহেতু একই জায়গায় তাই খেলাধুলার সময় সবাই একই সাথে খেলা খেলতাম।

তো এভাবেই চলতে চলতে আরো কিছুটা বড় হয়ে গেলাম। তখন আমাদের ফ্রেন্ড সার্কেল কিছুটা বিভক্ত হয়ে গেল। কিছু বন্ধুরা চাইতাম বাজারে গিয়ে ঘুরাঘুরি করে কাটাবো আবার এদিক-ওদিক গিয়ে সময় কাটাবো। আর কিছু বন্ধু চাইতাম আমরা ছোটবেলা থেকে যেভাবে খেলাধুলা করে দিন কাটিয়ে আসছি ঠিক সেই ভাবেই আমাদের দিনগুলো পার করবো। তো এই কারণেই মূলত আমাদের বন্ধুত্বের মধ্যে প্রথম বিভক্তিটা হয়েছিল। তবে এই বিভক্তিটা হওয়ার পরেও যখন একজন আরেকজনের সাথে বসতাম তখন প্রায় এক দুই ঘন্টা গল্প না করা পর্যন্ত উঠতাম না। তবে একটা কথা বলছি যখন আমি ক্লাস সিক্সে পড়তাম সেই সময় আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। সারাদিন তার সাথেই সময় কাটাতাম। ওর সাথে যে কত স্কুল ফাঁকি দিয়েছি তার কোন ঠিক নেই। আর হ্যাঁ একটা কথা অনেক বন্ধুর সাথে আমার ছোটবেলায় মারামারি হয়েছে। তবে আমার একমাত্র বন্ধু ওই ছিল যার সাথে আমার কখনো গন্ডগোল বা কখনো মারামারি হয়নি। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমাদের বন্ধুত্বটা কতটা গভীর ছিল।

তবে একটা কথা বলতে হচ্ছে শুধু যে ওর সাথে কখনো মারামারি হয়নি তা কিন্তু নয় এখনো অনেক বন্ধু আছে তাদের সাথে আমার অনেক বিষয়ে মতের মিল না থাকলেও এখনো পর্যন্ত তাদের সাথে কখনো আমার গন্ডগোল হয়নি বা মারামারি বাধিনি। আসলে এখন তো আর মারামারি বাধানোর সময় নয় কারণ এখন সবাই মোটামুটি বড় হয়েছি এবং বুঝতে শিখেছি। আসলে আমি যে মারামারি গুলোর কথা বলতে চাচ্ছি সেগুলো মূলত ছোটবেলার। কারণ ছোটবেলাতে আমরা অত কিছু বুঝতাম না কোন কিছু এদিক-ওদিক হলেই দুজন দুজনের প্রতি শক্তি প্রয়োগ করতে থাকতাম। যাইহোক একটা সময় এসে, যে আমার ছোটকালের বেস্ট ফ্রেন্ড ছিল তার সাথেও ঘোরাফেরা কথা বেলা দেখা হওয়া বন্ধ হয়ে যায়। তারপরেও মাঝে মাঝে ওর সাথে কথা হতো। কখনো কখনো আমার বাড়িতে আসতো এবং দুজনে মিলে চুটিয়ে গল্প করতাম দুই তিন ঘন্টা মিলে। কিন্তু এখন ওর সাথে মাঝে মাঝে দেখা হয় এবং মাঝে মাঝে কথা বলি আর মাঝে মাঝে দুজন দুজনের পাশ দিয়ে চলে যায় কিন্তু কোন কথাই হয় না।

আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল এর মধ্যে সবচেয়ে বড় বিভক্তি করেছিল মূলত কিছু নেশা। আপনার আবার অন্য কিছু মনে করেন না। আসলে আমাদের নেশা ছিল মূলত মোবাইল গেম। আর কিছু বন্ধুদের নেশা ছিল মূলত ঘুরে বেড়ানো চায়ের দোকানে বসা এগুলো আবার কারো ক্ষেত্রে অন্য কিছু। এইটার কারণে মূলত সব থেকে বড় বিভক্তিটা সৃষ্টি হয়েছিল। এখন মাঝে মাঝে ভাবি আগে যাদের সাথে সময় না কাটালে ভালো লাগতো না। এখন মাঝে মাঝে তাদেরকে অচেনা লাগে দেখেও যেন না দেখার ভান করি। যদিও বা ছোটবেলার সেই বন্ধুদের মধ্যে অনেক বন্ধুত্ব এখনো টিকে আছে। তবে কিছু কিছু বন্ধুত্ব আছে যেগুলো সময়ের সাথে সাথে কেমন জানি হারিয়ে গিয়েছে। এখন মনে হয় সাবার রাস্তা যেন আলাদা আলাদা হয়ে গিয়েছে। তবে হ্যাঁ আমাদের জীবনে যখন আমরা বড় হয়ে যায় অর্থাৎ কাজে ব্যস্ত হয়ে যায় তখন আমাদের বন্ধু অনেকটাই কমে আসবে এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি যে বন্ধুদের সাথে যতদিনই দেখা না হোক না কেন,যেদিন দেখা হবে সেদিন যেন তার সাথে দেখা করে আমার অস্থিরতা না কাজ করে এবং তাকে দেখি যেন আমার অচেনা না লাগে এমনটাই হওয়া উচিত। তো যাইহোক সবশেষে একটা কথাই বলতেই হচ্ছে আমার সকল বন্ধুদের প্রতি ভালোবাসা অবিরাম ধন্যবাদ।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আমার আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পোস্টে যদি কোন ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ভুল ধরিয়ে দিবেন এবং আমাকে সুযোগ দিবেন ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ছোটবেলায় বাইরে বের হওয়ার জন্য যে কত অস্থির থাকতাম তা এখন মনে পড়ে । ঠিকই বলেছেন বিভিন্ন বন্ধুত্ব নষ্ট হওয়ার পেছনে এই মোবাইলে অনেক বড় ভূমিকা রাখে আগে মোবাইল ছিল না জন্য বন্ধুবান্ধবদের মধ্যে সময় কাটানোর একটা তাগিদ ছিল। এখন মোবাইলেই সেই সময়টা মানুষ কাটায়। এজন্য বন্ধুত্বগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।

 3 years ago 

আসলে নেশা জিনিসটা এমন যদি কোন খারাপ নেশা কারো মনে একবার ঢুকে যায় তাহলে সেটা থেকে বের হওয়া খুবই মুশকিল।

 3 years ago 

চমৎকার লিখেছেন ভাইয়া। ছোটবেলায় আমরা সবাই বন্ধুদের সাথে অনেক দুষ্টুমি করেছি। আপনার লেখা গুলো পরে ভালো লাগলো। এখন আমরা কয়েক জন জীবিকার তাগিদে একেক জায়গায়। যদিও তাদের সাথে দেখা কম হয়। তবে হঠাৎ করে যখন দেখা হয় তখন অনেক বেশি ভালো লাগে ‌‌।

 3 years ago 

আসলে জীবিকার তাগিদে সবাইকে এক সময় আলাদা হয়ে যেতেই হয়। তবে বন্ধুত্ব এমন হওয়া উচিত যে অনেকদিন পর একবার দেখা হলেও যেন তাকে দেখে বিরক্ত ফিল না হয়।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন হারিয়ে যাওয়া ছোটবেলার বন্ধুদের স্মৃতি। ঠিক বলেছেন ভাই আপনি ছোটবেলায় বাড়ি থেকে বাইরে গিয়ে খেলা করার সময় খুবই কম ছিল। সত্যি আপনার গল্পটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট লিখে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই ছোটবেলায় বাইরে গিয়ে খেলা খেলার জন্য যে কত মাইর খেয়েছি তার কোন ঠিক নেই।

 3 years ago 

ছোটবেলা খেলাধুলার বন্ধুত্ব কথা আমার এখনো মনে পড়ে। তবে আপনার ছোটবেলার বন্ধুত্ব এখনো টিকে আছে শুনে ভালো লাগলো। বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করতেন আর মায়ের হাতে মার খেতেন বকা খেলেন। এখন আপনি অনেক বড় হয়ে গেছেন তবে ছোটকালে বন্ধুগুলোকে দেখলে এখনো আগের মত কথা বলেন। বন্ধুত্ব এমন হওয়া দরকার একজনের জন্য একজন জান ও দিতে পারে। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপনার মন্তব্য টি করে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি ছোটবেলা বন্ধুদের সাথে অনেক ঘুরাঘুরি করতেন এবং খেলাধুলা করতেন। এবং আপনার মায়ের কাছে বোকা শুনতে এবং মাঝেমধ্যে মারও খেতেন। বন্ধুত্বের সম্পর্ক এমনই হওয়া দরকার সব সময় বন্ধুর পাশে পাওয়া যায়। শুনে খুব ভালো লাগলো এখনো বন্ধুদের সাথে আপনার আগের মত সম্পর্ক আছে। সত্যি পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

হ্যাঁ ছোটবেলায় বাড়ি থেকে বের হওয়ার কারণে কত যে মার খেয়েছি তা বলার নেই। তবে তার পরেও একটু বের হতে পারলেই যেন সব শান্তি পেয়ে যেতাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37