চিকেন বিরিয়ানি রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20241221_181026.jpg

IMG_20241221_181037.jpg

IMG_20241221_181026.jpg

IMG_20241221_180909.jpg

চিকেন সবার খুব পছন্দের খাবার আর যদি চিকেন বিরিয়ানি হয় তাহলে তো কোন কথাই নাই।বাচ্চাদের খুব পছন্দের এই চিকেন বিরিয়ানি। আমার মেয়েও খুবই পছন্দ করে।চিকেন বিরিয়ানি কোন রেষ্টুরেন্টে গেলে অনেক টাকা গুনতে হয় কিন্তুু যদি বাড়িতেই একটু সময় নিয়ে যত্নসহকারে বিরিয়ানি করা হয় তাহলে মন্দ হয় না।
আজ আমি চিকেন বিরিয়ানি রেসিপিটি করেছিলাম।আমি চিকেন খাই না সেজন্য এর স্বাদ সম্পর্কে ধারনা নেই কিন্তুু সবার খাওয়া দেখে বুঝতে পেরেছি যে কতোটা টেষ্টি হয়েছিল।

IMG_20241221_170445.png

্পোলাওয়ের চাল৭৫০ গ্রাম
মুরগিদুই কেজি
বিরিয়ানির মসলা৪০ গ্রাম
আদা বাটাদুই টেবিল চামুচ
পেঁয়াজ বাটাতিন টেবিল চামুচ
রসুন বাটাতিন টেবিল চামুচ
লবনস্বাদ মতো
কাঁচা মরিচপাঁচটি
ভোজ্য তেলপরিমাণ মতো
কেওরা জলপরিমান মতো

PhotoCollage_1734779842683.jpg

প্রথম ধাপ

প্রথমে বিরিয়ানির জন্য পোলাওয়ের চাল ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি।

PhotoCollage_1734780571603.jpg

দ্বিতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছিও নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1734780750695.jpg

তৃতীয় ধাপ

এখন কড়াইয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়েছি ও হালকা ভেজে নিয়েছি।এরপর বাটা উপকরণ গুলো দিয়েছি ও নারাচারা করে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1734780885517.jpg

চতুর্থ ধাপ

এখন টক দইয়ে বিরিয়ানির মসলা গুলো দিয়ে মিশিয়ে নিয়েছি ও সেগুলো কড়াইয়ের কষানো মসলায় দিয়েছি।একটু চিনি দিয়েছি ও নারাচারা করে মিশিয়ে নিয়েছি ও কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1734781065037.jpg

পঞ্চম ধাপ

এখন বিরিয়ানির মসলা দিয়ে কষানো মসলা গুলোতে মুরগির মাংস গুলো দিয়েছি ও নারাচারা করে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1734781372894.jpg

ষষ্ঠ ধাপ

এখন ভালো করে মুরগির মাংস গুলো রান্না হয়েছে তাই সেগুলো নামিয়ে নিয়েছি।

IMG_20241221_174730.jpg

IMG_20241221_175453.jpg

সপ্তম ধাপ

এখন রাইস কুকারে জল দিয়ে গরম করে নিয়েছি ও গরম জলে বিরিয়ানির চাল দিয়েছি কিছু টা তেল ও কিছু বিরিয়ানির মসলা দিয়ে চাল ফুটিয়ে নিয়েছি ও হয়ে গেলে নামিয়ে জল ঝড়িয়ে নিয়েছি।

PhotoCollage_1734781858549.jpg

অষ্টম ধাপ

এখন একটি হাড়িতে তেল দিয়ে তাতে আগে থেকে রান্না করে রাখা ভাত দিয়েছি ও তারপরে মুরগির মাংস দিয়েছি।

PhotoCollage_1734782279944.jpg

নবম ধাপ

এখন স্তরে স্তরে ভাত ও রান্না করা মুরগির মাংস দিয়েছি। উপরে বেরেস্তা ছড়িয়ে নিয়েছি কেওরা জল দিয়েছি। একটি স্টিলের প্লেট দিয়ে বিরিয়ানির হাঁড়িটির মুখ আটকে দিয়েছি ও উপরে কয়লা দিয়ে দমে অল্প আঁচে চুলায় বসিয়ে নিয়েছি।

PhotoCollage_1734782509213.jpg

দশম ধাপ

কিছু সময় দমে থাকার পর নামিয়ে নিয়েছি ও পরিবেশ করে দিয়েছি।

IMG_20241221_180719.jpg

পরিবেশন

IMG_20241221_181026.jpg

IMG_20241221_180823.jpg

IMG_20241221_180832.jpg

IMG_20241221_180843.jpg

IMG_20241221_180832.jpg

এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর ও লোভনীয় চিকেন বিরিয়ানি রেসিপিটি। অনেক সুস্বাদু ও জনপ্রিয় রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।অনেক সুন্দর হয়েছে রেসিপিটি। ছবির থেকেও বেশি সুন্দর হয়েছে রেসিপিটি। খেয়ে তো সবাই অনেক প্রসংশা করেছে আমার।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20241217_203026.png

IMG_20241217_202905.jpg

Sort:  
 2 years ago 

বিরিয়ানি কম বেশি সবার পছন্দ চিকেন বিরিয়ানি হলে তো কোন কথাই নাই।আপু আপনি অনেক লোভনীয় একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বিরিয়ানি কমবেশি সবাই পছন্দ করে। আর চিকেন বিরিয়ানি হলে তো আরো বেশি সুস্বাদু হয়। ভীষণ ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। দেখতেই খুব লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। খুব সুন্দরভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বিরিয়ানি সবাই পছন্দ করে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

তোমার মেয়ে কি গো, আমিও তো খুব বিরিয়ানি পছন্দ করি। কিন্তু আজকাল সেভাবে রান্না করা হয় না। তুমি তো দেখছি খুব সুন্দর করে যত্ন করে রান্না করেছ। মেয়ে নিশ্চয়ই চেটে পুটে খেয়েছে। লোভনীয় ।

 2 years ago 

তুমি বিরিয়ানি ভালোবাসো জেনে ভালো লাগলো।মেয়ে সত্যি খুব মজা করে খেয়েছে।

 2 years ago 

চিকেন বিরিয়ানি আমার খুবই প্রিয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নিজ হাতে চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা চিকেন বিরিয়ানি রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু। আপনি খুবই সুন্দর করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জন্য।

 2 years ago 

আমি বিরানি খেতে আমি খুবই পছন্দ করি। আপনি খুবই সুন্দর ভাবে মজাদার এই চিকেন বিরানি রেসিপি তৈরি করলেন। পরিবেশনটা দেখেই খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কি লোভনীয় রেসিপি শেয়ার করেছেন দিদি দেখে তো আর লোভ সামলাতে পারছি না। সেই কবে বিরিয়ানি রান্না করেছিলাম আবার রান্না করতে হবে দেখছি। বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দ। সময়ের অভাবে রান্না করে খাওয়া হয় না। আপনার বিরিয়ানি রান্না করার পদ্ধতি বেশ ভালো লাগলো। দারুন একটি লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কম রয়েছে। ছোট-বড় সবাই চিকেন বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে তো একটু বেশি ভালো লাগে চিকেন বিরিয়ানি খেতে। আপনার আজকের তৈরি করা চিকেন বিরিয়ানি দেখে আমার অনেক লোভ লেগে গিয়েছে। এই বিরিয়ানি টা দেখে বুঝতে পারছি খেতে জাস্ট চমৎকার হয়েছিল।

 2 years ago 

আমার বিরিয়ানি রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

 2 years ago 
 2 years ago 

আসলে রেস্টুরেন্ট থেকে বাড়িতে রেসিপি করে খেলে স্বাস্থ্যের জন্য ভালো। আজকে আপনি চিকেন বিরিয়ানি রেসিপি করেছেন। তবে আপু চিকেন বিরিয়ানি ছোট্ট এবং বড় সবাই পছন্দ করে খেতে। আপনার বিরিয়ানি রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। মজার বিরিয়ানি রেসিপি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago (edited)

ঠিক বলেছেন ভাইয়া বাড়িতে যে কোন রেসিপি স্বাস্থ্যের জন্য ভালো।

 2 years ago 

বিরিয়ানি আমার বেশ পছন্দের। তবে এখন ব‍্যাচেলর থাকায় ঐ বাইরে গিয়েই খেতে হয় বাড়িতে আর একা তৈরি করার ঝুঁকি নেয় না। দারুণ লাগল আপনার চিকেন বিরিয়ানির রেসিপি টা আপু। অসাধারণ তৈরি করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

বাড়িতে করাটা একটু ঝামেলা তাই হয়তো করে না বাইরে খেতেও বেশ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 63026.84
ETH 1771.20
USDT 1.00
SBD 0.39