আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে কিছু চিত্রের মাধ্যমে শেয়ার করে নেব আমার বোনের জন্মদিন এবং আমার ওয়াও মোমোতে খাবার কিছু মুহূর্ত।
সবার আগে বলি আমার বোনের কথা, এই বোনটাও হল আমার কাকার ছোট মেয়ে। যার দিদির বিয়ের কথা আমি এর আগের পোস্টে বলেছি। সেই নিয়ে তোড়জোড় তো চলছেই, যা আমি পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। কিন্তু তারই ফাঁকে ছোট বোনটার জন্মদিনটা তো আর বাদ দেওয়া যায় না, তাই নিজেরাই একটা কেক কেটে তার জন্মদিন টা কিছুটা স্পেশাল করে নেওয়া হলো।।

বোনের সাথে আমার একটি চিত্র
২১শে জানুয়ারি ছিল আমার বোনটার জন্মদিন। সকাল থেকে তাকে সেভাবে কিছু জানানো হয়নি, শুধু লুকিয়ে একটা কেক এনে রেখে দেয়া হয়েছিল ফ্রিজে। দিনশেষে সন্ধ্যেবেলায় যখন তার মনটা দুঃখে ভেঙে পড়েছে যে তার জন্মদিন সেলিব্রেট করা হলোনা, সেই সময় আমরা কেকটা নিয়ে হাজির হলাম তার সামনে। সেটা দেখে যে সে কতটা খুশি হয়েছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর চলল কেক কাটার পর্ব কেক টা কেটে বন সবাইকে খাইয়ে দেওয়ার পর আমি পিস করে সবার মধ্যে ভাগ করে দিলাম। বেঁচে থাকা কেক মানে অনেকটাই আমাকে খেতে হল। রইল আমাদের সেই আনন্দের কিছু মুহূর্তের চিত্র।






এরপর কিছুক্ষন গল্প আড্ডা দিয়ে সবার সাথে সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিছু খাবার সন্ধানে। বাইরে গিয়ে প্রায় তিন চার জায়গা ঘুরে কোথাও ভালো খাবার না পেয়ে বিধ্বস্ত হয়ে যখন আমরা বাড়ি ফিরে আসছিলাম, তখন দেখতে পেলাম ওয়ও মোমোর একটা দোকান। সাধারণত আমরা ডায়মন্ড প্লাজার ওয়াও মোমো থেকে মোমো খেয়ে থাকি, কিন্তু এইবার লেকটাউন এর ওয়াও মোমো থেকে খেয়ে দেখলাম। একটা মোমো এবং একটা মোমো বার্গার। সেই খাওয়ার দৃশ্য আপনাদের সাথে কিছু চিত্রের মাধ্যমে শেয়ার করে নিলাম।







খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত দশটা হলো, মোটের উপর দিনটা খুব সুন্দর ভাবেই কাটানো হল।
ভাই জন্মদিনের কেক টা বেশ সুন্দর ছিলো এবং তার সাথে ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে জন্মদিন টা বেশ সুন্দরভাবে পালন করেছেন। জন্মদিনের শুভেচ্ছা রইলো আপনার বোনের জন্য।
একটু দেরিতে হলেও প্রথমেই বোনকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ব্যস্ততার মাঝেও এভাবে সময় বের করে যে উদযাপন করেছেন এটাই অনেক বড় একটা পাওয়া। দিনটা বেশ ভালই গেছে মনে হচ্ছে কারণ খাওয়া-দাওয়ার লিস্ট টা বেশ মুখরোচক ছিল 😊😀।
আমার কাছে খুব ভাল লাগলো। আপনি আপনার বোনের সাথে খুব সুন্দর একটি সময় পার করেছেন। আসলে এইভাবেই সবার উচিত পরিবারের সাথে সময় কাটানো। আপনি আপনার বোনের জন্মদিন পালন করেছেন আবার এর সাথে এক সাথে খাইতে গেছেন।শুভ কামনা রইল ভাই আপনার এবং আপনার বোনের জন্য।
আপনার ছোট বোনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আসলে যখন আপনার ছোটবোন মন খারাপ করে বসে ছিল যে তার জন্মদিনে কোনো সেলিব্রেশন করা হবেনা সেই সময় আপনারা কে বের করেছেন সত্যিই এটা কতটা আনন্দের একটু হলো ফিল করতে পারছি। শেষে ঘুরাঘুরি করে একটু হলেও যে খেতে পেরেছেন এটাই অনেক। 🙏🙏🥰🥰
➡️ প্রথমে ভাইয়া আপনার বোন কে জন্মদিনের শুভেচ্ছা। ছোট্ট সেলিব্রেশন হলেও আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। ভাই-বোন দুজনে যেন সারা জীবন ভালো থাকতে পারেন এই আশীর্বাদ করি। আপনার বোনের দীর্ঘ হায়াত কামনা করি। শুভকামনা রইল দুজনের জন্য।
প্রথমে জানাই আপনার ছোট বোন কে জন্মদিনের শুভেচ্ছা। অনেক সুন্দর ভাবে ছোট বোনের জন্মদিন সেলিব্রেট করলেন। অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখলাম। আবার মোমো খাওয়ার মুহূর্তটাও খুব ভালো লাগলো।