বইমেলা

20260115_201337.jpg

বইমেলা মানেই কিন্তু শুধু বই কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আসলে এক ধরনের উৎসব এর মতো। যেখানে একসঙ্গে অনেক মানুষ আর আবেগ একসাথে মিশে যায়। আজ সেই অনুভূতিটাই নতুন করে টের পেলাম বারাসাত বইমেলায় গিয়ে। সন্ধ্যা নামতেই মেলার প্রাঙ্গণ আলোয় ঝলমল করতে শুরু করে দেয়। এছাড়া দূর থেকেই ভেসে আসছিল মানুষের কোলাহল, মাইকের ঘোষণা আর মঞ্চ থেকে ভেসে আসা গান ও নৃত্যের সুর। প্রবেশ করতেই বোঝা গেল বারাসাতের বইমেলা যেন আজ এক মিলনমেলায় পরিণত হয়েছে। এছাড়া বিভিন্ন শিল্পীদের কন্ঠে গান শোনার মধ্যে একটা অন্যরকম অনুভূতি লুকিয়ে থাকে। মেলার ভেতরে ঢুকেই চোখে পড়ল সারি সারি বইয়ের স্টল। বড় প্রকাশনা সংস্থা থেকে শুরু করে ছোট ছোট বিভিন্ন প্রকাশক।

সবাই নিজেদের সেরা বই নিয়ে হাজির এই বই মেলায়। উপন্যাস, কবিতা, ইতিহাস, গল্প, শিশু সাহিত্য, রামায়ণ, মহাভারত ইত্যাদি। অনেকেই বই হাতে দাঁড়িয়ে উল্টেপাল্টে দেখছেন, কেউ কেউ প্রিয় লেখকের বই খুঁজছেন। এই দৃশ্যটাই সবচেয়ে ভালো লাগে, এখনও মানুষ বইয়ের টান অনুভব করে। অনেকে আছেন, যারা বই পড়তে ভালোবাসে এবং তাদের বইয়ের প্রতি আলাদা একটা টান থাকে। মেলার একপাশে ছিল সাংস্কৃতিক মঞ্চ এবং সেখানে চলছিল নৃত্যানুষ্ঠান ও সংগীত পরিবেশনা। আলো, মঞ্চসজ্জা ইত্যাদি সব মিলিয়ে একটা আলাদা আবহ তৈরি করেছিল। বইমেলার সঙ্গে এই সাংস্কৃতিক আয়োজন যেনো পুরো পরিবেশটাকেই আরও প্রাণবন্ত করে তুলেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 62130.04
ETH 1736.42
USDT 1.00
SBD 0.39