বোহো আর্ট।

in আমার বাংলা ব্লগ3 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৩০শে আষাঢ়,বর্ষাকাল ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

b4.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি বোহো আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।বোহো আর্ট দেখতে সিম্পল হলেও বেশ ভালো লাগে। আজকাল বেশ চলছে বোহো আর্ট।রেস্তোরা,অফিস এমনকি ঘর সাজাতেও এই বোহো আর্ট করা হয়। আশাকরি বোহো ডিজাইন এর পেন হোল্ডারটি আপনাদের ভালো লাগবে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি মোটা কাগজ,বিভিন্ন রং এর সাইন পেন সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক,বোহো আর্টটি আকাঁর বিভিন্ন ধাপ গুলো।

প্রয়োজনীয় উপকরণ

b3.jpg

১।মোটা কাগজ
২।বিভিন্ন রং এর সাইন পেন
৩।পেন্সিল
৪।পেন্সিল কম্পাস
৫।গোলাপী রং এর জেল পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

b2.jpg

প্রথমে ১০ইঞ্চিX ৩ইঞ্চি সাইজের এক টুকরো মোটা কাগজ কেটে নিয়েছি বোহো আর্টটি করার জন্য।পেন্সিল কম্পাসের সাহায্যে কিছু বৃত্ত এঁকে নিয়েছি কাগজের টুকরোটিতে।

ধাপ-২

b1.jpg

বৃত্তগুলো বিভিন্ন রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-৩

b4.jpg

এবার গোলাপী রং এর জেল পেন দিয়ে কিছু পাতা ও ফুল এঁকে নিয়ে বোহো আর্টটি আঁকা শেষ করেছি।

উপস্থাপন

b5.jpg

b6.jpg

আশাকরি ,আজকের বোহো আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৪ই জুলাই, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62795.53
ETH 1821.97
USDT 1.00
SBD 0.39