" জুমাবি ৫০ বছর পূর্তি মিলন মেলা অনুষ্ঠান -২০২২, পর্ব- ৫।১০ % প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য । by @tuhin002
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২০ -০১-২০২৩)
এনার নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। ইনি আমাদের গ্রামের একজন নক্ষত্র বলা যায়।এ কথাটা বলার কারণ তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র। এসএসসি, এসএসসি, বি তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। এখন বর্তমানে তিনি কর্মরত রয়েছেন ঢাকা আগারগাও পি,এ, সিতে। সেখানকার তিনি উপ-পরিচালক হিসেবে দায়িত্ব আছেন। তার কর্মদক্ষতা তার জ্ঞান তার মেধা দিয়ে তিনি আজ এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। তিনি এখন সর্বদা চেষ্টা করেন আমাদের গ্রামকে আরো উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দিতে।
এই ফটোগ্রাফি তে আপনারা যাকে দেখছেন ইনি প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক। তিনি মেহেরপুরের পৌর কলেজের প্রভাষক। শিক্ষাজীবনের ছিল অত্যন্ত পরিশ্রমই একজন অতি ছাত্র। আমরা শুনেছি তিনি পড়তে পড়তে কখন সকাল হয়ে যেত তা বলে ঠিক পাইতেন না। তিনি অর্থনীতিতে অনার্স মাস্টার্স করেন। এবং এখন তিনি এই কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে নিয়োজিত রয়েছেন । তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। প্রফেসর আব্দুল খালেক উনি কিন্তু আমার আপন বড় মামা।
এই ফটোগ্রাফি তে আপনার যাকে দেখছেন ইনার নাম হচ্ছে মনিরুজ্জামান মনি।এককালীন জুগির গোফা গ্রামের দুরন্ত ফুটবলার ছিলেন।তিনি এখনো আমাদের যে যুবক সমাজ রয়েছে তাদেরকে খেলার প্রতি উদ্বুদ্ধ করেন। তিনি আমাদের সমাজে প্রত্যেকটা ভালো কাজের সাথে সহযোগিতা করেন। আমরা তাকে অত্যাধিক সম্মান করি। এখন পর্যন্ত যেকোনো কাজে তিনি এগিয়ে আসেন এবং আমাদেরকে ভালো ভালো কাজ করতে সহযোগিতা করে এবং উৎসাহ দেন।
এই আপনার নাম রুবিনা খাতুন। তিনি অত্যাধিক একটা মেধাবী ছাত্রী। তিনি এখন ভালো পর্যায়ে একটি চাকরি করেন। তিনি আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্রী। তিনি আমাদের এই স্কুলে পড়াশোনা করে তিনি জীবন সম্পর্কে আমাদের এখানে এই স্কুল জীবনে তিনি কিভাবে করে উঠেছেন সবকিছু তিনি আমাদের সাথে শেয়ার করেন। তিনি অত্যাধিক একটি নম্র ভদ্র মহিলা।
ইনি আমারই বড় ভাই। মোঃ শাহজাহান কবীর। তিনি অ্যাসিস্ট্যান্ট পাসপোর্ট অফিসার। কিছুদিন আগে তিনি সাতক্ষীরে ছিলেন ।সেখানে শুনেছি তিন অত্যাধিক সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। তিনি আমাদের এই বিদ্যালয়ের একজন ছাত্র। যাকে নিয়ে আমাদের স্কুলের শিক্ষকরা এখন গর্ববোধ করেন। তার মেধা এবং দূরদৃষ্টি দিয়ে তিনি আজকে এত দূরে পৌঁছেছেন যা কল্পনার ও বাইরে। বর্তমানে তিনি যশোর বেনাপোলে আছেন। যাহোক তিনি অত্যাধিক একটা মেধাবী ছাত্র ছিলেন।
আব্দুল আজিজ এত বড় মেধাবী একজন ছাত্র ছিলেন যার ভাষায় প্রকাশ করা যায় না। বর্তমানে তিনি কৃষি ব্যাংকের ম্যানেজার। তিনি কিন্তু অত্যাধিক গরিব ঘরের ছেলে। এত বড় পর্যায়ে থাকার শর্তেও তিনি জীবন যাপন করেন অত্যাধিক স্বাভাবিক। বর্তমানে আমাদের শিক্ষকরা তাকে নিয়ে খুব গর্ব বোধ করেন এবং আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে উপদেশ দেন ভালো ভাবে চলার জন্য। তাকে যদি কেউ দেখে যে সে বলবে স্বাভাবিক একটা মানুষ।গরীব ঘরের ছেলে হয়েও সে একজন বড় অফিসার হতে পারে।
প্রয়োজনীয় তথ্যাবলী
| আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
|---|---|
| আমার নাম | @tuhin002 🇧🇩 |
| ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
| ব্লগিং মোবাইল | poco M2 |
| ক্যামেরা | camera-13MP |
| আমার বাসা | জুগীর গোফা,গাংনী, মেহেরপুর। |
| লোকেশন | https://w3w.co/tots.undertones.demanded |
সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা ।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বারে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।।