হাজব্যান্ডের চোখের বড় একটি অপারেশন আজ

in আমার বাংলা ব্লগ8 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_3564.jpeg

image

বেশ কিছুদিন ধরে হাজব্যান্ডের চোখের একটি প্রবলেম দেখা যাচ্ছিল। নরমালি যখন আই টেস্ট করতে গিয়েছিল তখন তারা তাকে হসপিটালে রেফার করে দেয়।এরপর হসপিটালে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় বেশ কয়েকবার যেতে হয়েছিল হসপিটালে। বাংলাদেশে যাওয়ার আগে প্রবলেমটি ধরা পড়েছিল।আর এ কারণে অপারেশনের ডেট অনেকটা পিছিয়ে যায়।প্রবলেমটা ছিল চোখের এক সাইডে একটু হোলের মত হয়েছে, যা ধীরে ধীরে চোখকে একেবারে অন্ধ করে দিতে পারে। তাই দ্রুত এর চিকিৎসা দরকার এ কারণেই হসপিটালে পাঠানো হয়েছিল।এটা অপারেশন ছাড়া ঠিক করা সম্ভব নয়। তাই আজ হাজব্যান্ড হসপিটালে গিয়েছে চোখের অপারেশনের জন্য।

বেলা সাড়ে বারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তারপরও তারা বলেছে অপারেশন টি শুরু হবে দুপুর দেড়টা থেকে সাড়ে ছটার মধ্যে যেকোনো সময়।দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকতে হবে।সকল সাতটার সময় বলেছিল হালকা নাস্তা করতে পারবে, এরপর ১১ টার সময় এক গ্লাস পানি পান করবে।এরপর আর কোন খাওয়া যাবেনা।চোখের অপারেশনের আগে যে খাওয়া যায় না সেটা জানতাম না। এরপর অপারেশনের আগে অ্যানাস্থেসিয়া দিয়ে ফুল বডি অবশ করে রাখা হবে।বুঝলাম না চোখের অপারেশনের জন্য কেন ফুল বডি অবশ করে রাখা হয়।যাইহোক এ বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই, হয়তো ভালোর জন্যই এভাবে তারা করে থাকে।

এদিকে হসপিটাল কি খুব বেশি দূরে হওয়ায় আমি সাথে যেতে পারেনি। এছাড়া বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে। আসলে এখানে লোকাল হসপিটালে অ্যাপোয়েন্টমেন্ট দেয়নি কারণ এখানে লং টাইম ওয়েটিং এ থাকতে হবে।বেশি দেরি হলে প্রবলেম হয়ে যাবে। যাইহোক আমাদের এক রিলেটেভ সাথে রয়েছে, তিনি সাথে থাকবেন। সবকিছু ঠিকঠাক মত হয়ে গেলে ইনশাআল্লাহ সন্ধ্যার মধ্যেই হয়তো ফিরে আসতে পারবে।সকলেই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

আশা করি হাজব্যান্ডের চিকিৎসা সফল হবে এবং তার চোখ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64403.75
ETH 1732.52
USDT 1.00
SBD 0.42