বাংলাদেশ থেকে আসার পর প্রথম ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল আজ
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আপনারা অনেকেই হয়তো জানেন বাংলাদেশে যাওয়ার আগে আমার বড় একটি অপারেশন হয়েছিল। দুই সপ্তাহের উপরে হসপিটালে থাকতে হয়েছিল। খুবই সিরিয়াস অবস্থা ছিল।এরপর হসপিটাল থেকে আসার পর দুই সপ্তাহ পরে বাংলাদেশে যাই। বাংলাদেশে যাওয়াটা একেবারে অনিশ্চিত হয়ে পড়েছিল।বাসায় আসার পরও খুবই দুর্বল ছিলাম। কিন্তু টিকিট আগে থেকেই আমরা বুকিং দিয়ে রেখেছিলাম। ভাগ্য অনেক ভালো বাংলাদেশ থেকে ঘুরে আসতে পেরেছি।যদিও ডক্টরের অনুমতি নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলেছিল কোন প্রবলেম হবেনা। কিন্তু একটি প্রবলেম ছিল, ডাক্তার বলেছিল এম আর আই করতে হবে, কিন্তু বাংলাদেশে যাওয়ার কারণে সেটি ক্যানসেল করে দিয়েছিলাম। কারণ এম আর আই এর ডেট পরেছিল বাংলাদেশে যাওয়ার পরের দিন। এরপর মানুষ দেশ থেকে ফিরে আসার পর দেখি লেটার চলে এসেছে এম আর আই এর। আগামী ২০ তারিখে এম আর আই করতে হসপিটালে যেতে হবে। এছাড়া আজকে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের সাথে কারণ অপারেশনের পর ডাক্তারের সাথে আর কোন অ্যাপয়েন্টমেন্ট ছিল না।
ডক্টরের কাছে যেতে একটি প্রবলেমে পরে ছিলাম।অ্যাপোয়েন্টমেন্ট ছিল আজ বেলা তিনটায় কিন্তু প্রবলেম হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটি হয় তিনটার সময়। দুইজন দুই স্কুল থেকে আসে।বড় জনকে পিক আপ করতে হয়, আর ছোট জন তার স্কুল ট্যাক্সিতে আসে। কিন্তু প্রবলেম হচ্ছে তিনটার সময় আমাকে কে নিয়ে যাবে।বাচ্চাদের পিকাপ করতে হবে। এদিকে হাসবেন্ডের গাড়ি MOT এর জন্য প্রায় এক সপ্তাহের উপরে দিয়ে রেখেছে, এখনো ঠিক হয়নি।তাই ছোট ভাসুর তার গাড়িতে করে আমাকে দিয়ে আসে।বড় হসপিটাল, ডিপার্টমেন্ট খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তারপরও একা একা খুঁজে বের করেছি। প্রতিবার হাজবেন্ড আমার সাথে থাকে, এই প্রথম আমি হসপিটালে একা গিয়েছি।এরপর ডক্টরের সাথে দেখা হল।ডক্টর আমাকে দেখে বলল হলিডে কেমন কেটেছে? আমি বললাম খুব ভালো কেটেছে।এরপর কম্পিউটারে আমাকে সবকিছু ডিটেইলস দেখাল কি কি প্রবলেম ছিল।এরপর টুকটাক চেকআপ করে ডাক্তারের সাথে কাজ শেষ হয়। ডক্টর বলল আপাতত কোন প্রবলেম নেই, এম আর আই করার পর সবকিছু ক্লিয়ার বোঝা যাবে।
এরপর বাড়ি ফেরার পালা। ১৫ মিনিটের মধ্যে ডক্টর দেখানো শেষ। কিন্তু বাড়ি ফিরব কিভাবে? ভাসুর তো আমাকে দিয়ে চলে গিয়েছে কারণ তার কাজ ছিল।এরপর একা একাই বাসে করে চলে এলাম।বাসা থেকে হসপিটাল একটু দূরে, বাসে প্রায় ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। যাইহোক একা একা কখনো হসপিটালে যাওয়া আসা করিনি, এই ফার্স্ট টাইম করেছি।এদিকে বাচ্চারা আমি আসার আগেই বাসায় পৌঁছে গিয়েছিল।যাইহোক ডক্টর দেখিয়ে একা একা ভালোভাবেই পৌঁছে গিয়েছি বাসায়। এখন অপেক্ষায় আছি এম আর আই এর।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
সুস্থতা অসুস্থতা কখন চলে আসে এটা তো বোঝা বড়ই দায় সবই উপরওয়ালার হাতে। তবে আপনার অপারেশনের কথা পড়েছিলাম আপনার পোস্টেই। এম আর আই ঠিকঠাকভাবে হয়ে গেলেই সমস্ত সমস্যার সমাধান আশা করি খুঁজে পাওয়া যাবে। ডক্টর ঠিকই বলেছেন এটা করালে সমস্যা গুলো স্পষ্টভাবে বোঝা যায়। আশা করি ভালো কিছুই হবে। আপনার সুস্থতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপু।
বড় হসপিটালে ডিপার্টমেন্ট খুঁজে বের করাটা ঝামেলার-ই বটে। যাইহোক একা একা হসপিটালে গিয়েছেন বলে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। আশা করি ২০ তারিখে এম আর আই টেস্ট করলে রিপোর্ট ভালোই আসবে। আপনার জন্য শুভকামনা রইলো আপু।