রুটিন চেক|| দাঁতের ডাক্তারের কাছে যাওয়া, সাথে রয়েছে কিছু কেনাকাটা

in আমার বাংলা ব্লগ14 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_3629.jpeg

এখন ওয়েদার খুবই চমৎকার, ৩৬ ডিগ্রি থেকে এখন চলছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর এই ওয়েদারে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে।যেহেতু বাচ্চাদের স্কুল এখনো খোলা রয়েছে তাই আপাতত তেমন কোথাও যাওয়া হচ্ছে না।তবে আর মাত্র দুই সপ্তাহ পর বাচ্চাদের স্কুল সামার হলিডের জন্য ছয় সপ্তাহের জন্য বন্ধ হতে চলছে।ঘোরাফেরার জন্য দারুন একটি সময় পাওয়া যাবে, কিন্তু সেটা ডিপেন্ড করবে ওয়েদারের উপর।প্রতিবছরই আমরা এ সময়টা বেশ উপভোগ করি, বাচ্চাদের নিয়ে নানান জায়গায় ঘুরতে যাই। গত বছর বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশে বেশ এনজয় করে এসেছি সকলে মিলে।যাইহোক এবার চলে যাচ্ছি মূল পর্বে। গতকাল দাঁতের ডাক্তারের সাথে এপয়েন্টমেন্ট ছিল রুটিন চেকের জন্য। আমি, আমার হাজব্যান্ড, আর ছোট মেয়ে গিয়েছিলাম। বড় মেয়ের এপয়েন্টমেন্টটা করিনি কারণ তার স্কুলে প্রবলেম হয়ে যাবে। ছোট মেয়েকে নিয়ে গিয়েছিলাম যদিও তার স্কুলটি মিস হয়েছে গতকাল।যেহেতু তার দাঁতে একটু প্রবলেম হয়েছিল তাই স্কুল মিস করেই গিয়েছিলাম।আর বড় মেয়ের অ্যাপয়েন্টমেন্ট পরে আবার করে নিব।

IMG_3629.jpeg

দাতের ডক্টরের কাছে, যখন হাজবেন্ডের দাঁত চেক করছে।

প্রতি ছয় মাস পর পর দাঁতের ডাক্তারের কাছে যেতে হয় রুটিন চেকের জন্য। ডক্টর প্রতিটি দাত চেক করে দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা।আর ডক্টর এর কাছে না গিয়েও উপায় নেই কারণ বারবার মেসেজ দেয় যে অ্যাপয়েন্টমেন্ট ডিউ হয়েছে।

IMG_3631.jpeg

IMG_3632.jpeg

এরপর গেলাম শপিং মলে। কারণ শপিং মলটি একেবারেই কাছে সেখান থেকে।এছাড়া আমাদের কিছু কেনাকাটার দরকার ছিল সে কারণেই গিয়েছিলাম।তাই দাঁতের ডাক্তারের কাছে গেলেই এই সুযোগটি হাতছাড়া করি না, কিছু কেনাকাটা করেই থাকি।

IMG_3633.jpeg

এরপর সেখান থেকে আমাদের কেনাকাটা শেষে চলে গেলাম একটি বাঙালি গ্রোসারি শপে। শপে সিমের দাম দেখে তো মাথা খারাপ।এখন কেজি সিমের দাম দেখানো হচ্ছে প্রায় ১৯ পাউন্ডের মতো যা বাংলাদেশী টাকার প্রায় ৩০০০ টাকার মতো।চিন্তা করা যায় এই শপে কতটা বেশি পরিমাণ টাকা নিচ্ছে প্রতিটি পণ্যের জন্য।এখন হয়তো সিমের সিজন নয়, কিন্তু তাই বলে ১৯ পাউন্ড হবে? বড়জোর ১০ পাউন্ড এর মত হলে হয়তো মোটামুটি ঠিক ছিল।যাইহোক সেখান থেকে কিছু মাছ, মাংস ও সবজি কিনে নিলাম। খুব বেশি কেনা হয়নি, কারণ এখানে দাম খুব বেশি।তারপরও প্রায় ২০০ পাউন্ডের মত খরচ কারণ এখানে দাম কতটা বেশি তা সিমের দাম দেখে বুঝতেই পারছেন।যাইহোক অবশেষে কেনাকাটা শেষে ঘরে ফিরলাম।

আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

That's a wonderful way to spend quality time with your family during the summer holidays. Did you notice any changes in your dental health as per the routine check-up? 🌞👍

 3 hours ago 

দাঁতের সমস্যা হলে বসে থাকা ঠিক নয়।রুটিন চেক আপ করিয়ে ভালো ই করেছেন।রুটিন চেক আপে গেলে পাশেই মার্কেট কেনাকাটা করার জন্য ভালো হয়।কিন্তু এতো দাম? তবে শিম গুলো খুবই ফ্রেস।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61861.58
ETH 1743.11
USDT 1.00
SBD 0.38