বাচ্চার সাথে স্কুলে রেইন ফরেস্ট ক্যাফেতে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ছোট মেয়ের সাথে স্কুলে কিছুটা সময় কাটালাম। আজকে বাচ্চাদের প্যারেন্টদেরকে ইনভাইট করা হয়েছিল স্কুলে।এই হাফ টার্মে বাচ্চাদেরকে রেইনফরেস্ট সম্পর্কে শিখানো হচ্ছিল, সেখানে কি কি আছে? কি কি ঘটে ? কোথায় এই ফরেস্ট? ভৌগলিক জ্ঞান সহ সবকিছুই তাদের শেখানো হয়েছে। তাই এই সপ্তাহে তাদের হোমটাস্ক ছিল রেইনফরেস্টে প্রজেক্ট তৈরি করা।এ কারণে সব গার্জিয়ানদেরকে ইনভাইট করা হয়েছিল তাদের প্রজেক্ট গুলো দেখানোর জন্য। এই প্রোজেক্ট কে ঘিরে নানা রকমের আয়োজন ছিল আজ।তারা খুব ইনজয় করেছে।আসলে আমার বাসা থেকে বাচ্চাদের স্কুল টা অনেক দূরে,তাই স্কুলে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া যাওয়া হয় না। স্কুল ট্যাক্সিতে করে তারা যাওয়া আসা করে।আর আজকে না গেলে বাচ্চার মনটা খুব খারাপ হয়ে যেত। কারণ সকল প্যারেন্টসরা আজ উপস্থিত ছিলেন।

IMG_2840.jpeg

সকাল সাড়ে আটটার সময় আমরা স্কুলে পৌঁছে যাই। এরপর নয়টার সময় মেইন হলরুমে সকল অভিবাবক কে ডাকা হয়। বাচ্চাদের পাশে বসার জন্য ১ টি করে সিট রাখা হয়। এরপর চা ও কফি দিয়ে আপ্যায়ন করা হয়, সাথে থাকে কয়েক ধরনের বিস্কুট। এরপর সবাইকে একটি করে কাগজ ও পেন্সিল দেয়া হয় বাচ্চাদের সাথে কিছু এ্যাকটিভিটিস করার জন্য।শুধুমাত্র ফান করার জন্য ছিল এই আয়োজন। প্রথম অ্যাক্টিভিটিস ছিল নয়টি দেশের ফ্ল্যাগ , বলতে হবে কোন দেশের ফ্ল্যাগ এগুলো? দুই-তিনটা বাদে আমরা প্রায় সবগুলোই পেরেছিলাম। আর এর মধ্যে ইন্ডিয়ার ফ্ল্যাগ ও ছিল যা দেখে খুব ভালো লাগছিল। এরপর আসে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব খুবই মজার ছিল।৮/৯ টি প্রাণীর সাউন্ড শোনানো হয়েছিল, আর বলতে হয়েছিল কোন প্রাণী এটি? বাচ্চারা খুবই এনজয় করেছিল এই পর্বটি। এরপর সবশেষে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয় তাদের ফরেস্ট বিষয় থেকে যেগুলো তারা শিখছে।এরপর বাচ্চারা যৌথভাবে স্টেজ এ দাঁড়িয়ে ফরেস্ট নিয়ে সুন্দর একটি গান পরিবেশন করে।এরপর বাচ্চাদের তৈরি রেইন ফরেস্ট প্রজেক্টগুলো পরিদর্শন করি।এরপর সবশেষে তাদের পেইনটিংগুলো দেখে বাসায় ফিরি।

IMG_2827.jpeg

IMG_2828.jpeg

IMG_2830.jpeg

IMG_2829.jpeg

IMG_2831.jpeg

IMG_2832.jpeg

বাচ্চাদের তৈরি রেইন ফরেস্ট প্রজেক্টগুলো।

IMG_2823.jpeg

এটি আমার মেয়ের করা পেইন্টিং।

IMG_2825.jpeg

IMG_2826.jpeg

অন্য বাচ্চাদের পেইন্টিং।

IMG_2821.jpeg

IMG_2818.jpeg

IMG_2820.jpeg

স্কুলের ভিতর থেকে নেয়া কিছু ফটোগ্রাফি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

আপু খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।বাচ্চার সাথে স্কুলে রেইন ফরেস্ট ক্যাফেতে কাটানো মুহূর্তের কথাগুলো জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে আপনার মেয়ের করা পেইন্টিংটি দেখে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাচ্চাদের প্যারেন্ট মিটিং এর সব ছেলে মেয়ের বাচ্চারা আসে এজন্য বাচ্চাদের সাথে না গেলে বাচ্চারা মন খারাপ করে তাছাড়া খুব সুন্দর আয়োজন করেছে যা খুবই ভালো লেগেছে আমার কাছে। এরকম ফান করে বাচ্চাদেরকে শেখানো হলে বাচ্চারা আরো বেশি দ্রুত শিখতে পারে। তাছাড়া এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করেছে। আপনার মেয়ের আঁকা পেইন্টিং টা খুব চমৎকার হয়েছে। কোন মেয়ের আঁকা পেইন্টিং এটি?

 3 years ago 

আপু আপনার মেয়ের স্কুলে রেইন ফরেস্ট ক্যাফেতে বাচ্চাদের আলাদাভাবে যে বিষয়গুলো শেখানো হয়েছে সেখান থেকে অনেক কিছুই জানতে পেরেছেন । যেটা আমাদের সাথে শেয়ার করলেন ভালো লাগলো
প্রত্যেকটা অভিভাবককে ডেকে ভালই আপ্যায়ন করেছে তাহলে।

 3 years ago 

রেইনফরেস্টে প্রজেক্ট তৈরির আয়োজন দেখে সত্যিই ভালো লাগলো আপু। মামনির পেইন্টিং কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করছি সময়ের সাথে সাথে আরও অনেক কিছু শিখবে। পুরো সময়টা সবাই মিলে অনেক ইনজয় করেছে বোঝাই যাচ্ছে। বিভিন্ন সেগমেন্টের আয়োজন করা হয়েছে জেনে সত্যি ভালো লাগলো। এটা সত্যি দারুন একটি উদ্যোগ। বাচ্চারা অনেক উৎসাহ পাবে।

 3 years ago 

প্রথমেই বলতে চাই যে আপু আপনাদের ওখানকার রেইন ফরেস্ট ক্যাফেটা কিন্তু বেশ সুন্দর। আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে রেইন ফরেস্ট ক্যাফের দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে আপু প্রতিটি বাচ্চাই চায় যে এমন একটি দিনে তাদের অভিভাবক তাদের সাথে থাকুক। বেশ সুন্দর আয়োজন ছিল। ধন্যবাদ আপু আমাদের সাথে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এ ধরনের অনুষ্ঠানে সবার অভিভাবক আসে যার কারণে বাচ্চাদের অভিভাবক না আসলে বাচ্চাদের মন খারাপ হওয়ারই কথা । আর এ বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগলো । আর বাচ্চাদের প্রজেক্টগুলো সত্যিই চমৎকার ছিল । সকলের আঁকা ড্রয়িং গুলো বেশ ভালো ছিল । আপনার ছোট মেয়ের আর্ট টি আমার কাছে বেশ ভালো লেগেছে । সবাই মিলে খুব ভালো সময় কাটিয়েছেন দেখছি । বেশ ভালো লাগলো ।ধন্যবাদ ।

 3 years ago 

বাচ্চাদের রেইন ফরেস্ট প্রজেক্টগুলো দেখাতে সব মা-বাবাকে ইনভাইট করা হয়েছিল। তাই বাচ্চাদের সাথে না গেলে ওদের মন ছোট হয়ে যায়।আপনারা সাড়ে আটটায় পৌঁছে গেলেন।আপু আপনার মেয়ের আর্টই কিন্তু খুব সুন্দর লাগছে।খুব সুন্দর আয়োজন ছিল সবকিছু মিলিয়ে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো মেয়ের জন্য।

 3 years ago 

স্কুলের পক্ষ থেকে খুবই চমৎকার একটি আয়োজন ছিল। এই ধরনের আয়োজনগুলো বাচ্চাদের মেধা বিকাশে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। বাচ্চাদের প্যারেন্টস রা তাদের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে বাচ্চারাও অনেক আনন্দিত ও উচ্ছ্বাসিত ছিল নিশ্চয়। আপনার বাচ্চার পেইন্টিংটাও খুব চমৎকার হয়েছে। অন্যান্য বাচ্চাদের ফরেস্ট প্রজেক্ট গুলো অসাধারণ ছিল, তাছাড়া আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59951.46
ETH 1580.22
USDT 1.00
SBD 0.42