সিলেটের আলভীনা গার্ডেনে কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ9 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_9578.jpeg

এই প্রথম সিলেটের আলভীনা গার্ডেনে গিয়েছিলাম পরিবারের সকলকে নিয়ে, এর আগে কখনো যাওয়া হয়নি। এমনকি এর নামও কোনদিন শুনিনি।এটি মূলত একটি আনারসের বাগান, প্রচুর পরিমাণে আনারস চাষ হয় এখানে।আসলে ঢাকা থেকে যখন আমার বোনেরা ও আমার মা ও ভাই এসেছিল তখন তাদেরকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলাম। আমার মা, ভাই-বোনদের আসার উদ্দেশ্যই ছিল আমার সাথে সিলেটের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করা।তারা সকলে রাতের বেলায় রওনা দিয়েছিল আর পৌঁছে ছিল সকাল ৯ঃ০০ টায়। যেহেতু তাদের সময় খুব কম ছিল মাত্র ৩ দিন তারা সিলেটে থাকবে তাই যেদিন এসেছিল সেই দিনটিও তারা নষ্ট করতে চাইনি।তাই আমার ভাসুরের ছেলে বলল কাছে সুন্দর একটি জায়গা রয়েছে সেখানে গিয়ে আবার সন্ধ্যার আগে ফিরে আসা যাবে।মাত্র ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগবে গাড়িতে, আর আমাদের ৩ টি গাড়িও রেডি ছিল তাদের ঘোরাফেরার জন্য।যেহেতু আমার শ্বশুরবাড়ি বড় ফ্যামিলি, এ ছাড়া আমার মা, ভাই ও বোনেরা এসেছে তাই আগে থেকেই তিনটি গাড়ি ভাড়া করা হয়েছিল তিন দিনের জন্য। যাইহোক বিকাল বেলায় গাড়িতে করে সকলেই চলে গেলাম সেই জায়গাটিতে। টিকেট কেটে ঢুকতে হয় এই গার্ডেনে।

IMG_9580.jpeg

IMG_9581.jpeg

IMG_9582.jpeg

ঐদিন আমরা দুটি গাড়ি নিয়েছিলাম কারণ পরিবারের সকলেই সেদিন যায়নি। কিন্তু প্রবলেম হল দুটি গাড়ি দুই দিকে চলে যায়।আসলে কাছাকাছি এ ধরনের আনারসের বাগান দুটি রয়েছে। আর ড্রাইভাররা ভুল করেছিল। দুজন দুই বাগানে চলে গিয়েছিল।আর আমাদের গাড়িতে আমার ভাসুরের ছেলেও ছিল না, যে ঠিক করেছিল এই জায়গাটি। এ কারণে আমরা অন্য আরেকটি গার্ডেনে চলে গিয়েছিলাম।আর সেখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ভালোভাবে দেখতেও পারিনি।প্রায় এক ঘন্টা সময় লেগেছিল সেখানে যেতে। যাইহোক তখন সন্ধ্যা পুরোপুরি হয়নি, তারপরও জায়গাটি দেখে খুবই ভালো লেগেছে।আগে কখনো আনারসের গাছ দেখেনি, এই প্রথম গাছ দেখলাম। কিন্তু এখন সিজন ছিল না আনারসের তাই কোন আনারস দেখতে পারিনি, দেখেছি শুধু গাছগুলো। শুধু আনারস ই নয় এখানে দেখলাম কিছু অরেঞ্জ ও লেবু গাছও রয়েছে।

IMG_9585.jpeg

দেখুন চারিপাশে পাহাড়, আর পাহাড়ের মধ্য দিয়ে কত সুন্দর ভাবে সারি সারি করে গাছগুলো লাগিয়ে রেখেছে।

IMG_9588.jpeg

IMG_9590.jpeg

পাহাড়ে ওঠার জন্য সিড়িও রয়েছে। সিঁড়ি বেঁয়ে বেঁয়ে আমরা উপরে উঠে গেলাম।উপরে গিয়ে চারিদিকের চমৎকার প্রকৃতি দেখে খুবই ভালো লাগছিল।

IMG_9591.jpeg

IMG_9594.jpeg

IMG_9596.jpeg

IMG_9595.jpeg

দেখুন আনারস গাছগুলো কত সুন্দর সারি সারি ভাবে লাগিয়ে রেখেছে।

IMG_9600.jpeg

IMG_9601.jpeg

IMG_9614.jpeg

লেবু গাছ।

IMG_9617.jpeg

IMG_9586.jpeg

IMG_9583.jpeg

চমৎকার গোলাপী বর্ণের একটি রঙ্গন গাছও পেয়ে গেলাম।

লেবু গাছে লেবু দেখে আমার হাসবেন্ডের তো খুবই ভালো লেগেছিল। সে তাদেরকে বললো গাছ কিনতে পারব কি না? তখন তারা এক বাক্যে রাজি হয়ে গেল। মাত্র ৬০০ টাকা তারা দুটি গাছ দিয়ে দিল। কিন্তু প্রবলেম হলো গাছগুলো বেশি বড় হওয়ায় আমরা গাড়িতে করে আনতে পারিনি।কি আর করা? তাদের গাছ তাদের কাছেই ফেরত দিয়ে এলাম।যাইহোক বন্ধুরা আশা করছি এই গার্ডেন টি আপনাদেরও ভালো লেগেছে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

বড় গাছগুলো কিনে আনলে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া সত্যিই অনেক মুশকিল। আপু আপনার মা, ভাই বোন সবার সাথে সুন্দর একটি জায়গায় গিয়েছিলেন দেখে ভালো লাগলো আপু।

 9 months ago 

তাহলে ঘোরাফেরা করার জন্য দেখতেছি আগে থেকেই সকল ধরনের পরিকল্পনা করে রেখেছিলেন আপু। যদিও বা আপনার আত্মীয়দের তিনদিনের সময় ছিল তবে এর মাঝেই দেখতেছি অনেক জায়গায় ঘুরে ফেলেছেন আপনারা। সিলেটের এই পার্কটি সম্পর্কে আজকেই আমিও প্রথম জানতে পারলাম আপনার পোস্টে। আনারস চাষাবাদ হলেও দেখতে কিন্তু ভালোই দেখাচ্ছে আপনার ফটোগ্রাফিতে।

আসসালামুআলাইকুম @tangera! What a wonderful glimpse into your family trip to Alvina Garden in Sylhet! The photos are absolutely stunning, showcasing the beauty of the pineapple garden and surrounding hills. It sounds like quite the adventure, even with the slight detour to the wrong garden! 😅

I especially loved the pictures of the terraced pineapple plants climbing the hills – so unique! And the রঙ্গন গাছ (Ixora) added a lovely pop of color. It's a shame you couldn't bring the lemon trees home, but it sounds like a memorable experience nonetheless.

Thanks for sharing your travel story and beautiful photos with us! I'm sure others will enjoy this virtual trip to Sylhet as much as I did. Have you considered sharing more about other places in Sylhet your family visited? Keep up the great work!

 9 months ago 

আনারস গাছগুলো তো দেখছি খুবই সুন্দর। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও এককথায় দুর্দান্ত হয়েছে। ড্রাইভার ভুল না করলে,আরও আগে সেখানে যেতে পারতেন এবং আরও দারুণ সময় কাটাতে পারতেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42