ছোট মাছ পেজ থেকে আবারও মায়ের জন্য ইলিশ মাছ অর্ডার করে দিলাম

in আমার বাংলা ব্লগ4 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

3e2c02dc-abff-4afb-94c9-5abd00f54e64.jpeg

ফটোটি আমার ভাই পাঠিয়েছে।

কয়েক মাস আগে ছোট মাছ পেজ থেকে কয়েক রকমের মাছ আমার মায়ের জন্য অর্ডার করেছিলাম যা আপনাদের সাথে শেয়ার করেছিলাম।আবারও অর্ডার করলাম। তবে এবার শুধু ইলিশ মাছের অর্ডার দিয়েছিলাম।যেদিন অর্ডার করেছিলাম তার পরের দিনই বাসায় চলে গিয়েছে।গতকাল মাছ পেয়ে গিয়েছে।এখন ভালো একটি সুবিধা হয়েছে সকলেরই, প্রবাস বা দেশ থেকে যে কেউ যে কোনো সময় তার পছন্দ মত মাছ গুলো অর্ডার করতে পারে।কিন্তু প্রবলেমও রয়েছে কারণ তারা খুব বেশি দাম রাখে।তারপরও মনে অনেক শান্তি পাওয়া যায় নিজের পছন্দ মত মাছ অর্ডার করতে পেরে।১ কেজি করে দুটি মাছের অর্ডার করেছিলাম। ৩১০০ টাকা করে পড়েছিল, টোটাল হয়েছিল ৬২০০ টাকা।পরে আবার মেসেজ করে বললো ১৭০ গ্রাম ওজন বেশি হয়েছে, এরপর আরও ৫৩০ টাকা অ্যাড করেছে।ডেলিভারি ও প্যাকেজিং এ নিয়েছে ৭৫০ টাকা। টোটাল লেগেছে ৭,৪৮০ টাকা।সবাই বলছে দাম নাকি বেশি নিয়েছে। যাই হোক লোকটি বলল এই মাছগুলো অনেক টাটকা নদীর ফ্রেশ মাছ।আর চাঁদপুরের ইলিশের তো একটি স্পেশাল কদর রয়েছে।তাই আর মাছের দাম যাচাই করিনি।

ea5cfe93-31b5-456c-87b0-2ec1085853cd.jpeg

অনেক সুন্দর করে তারা প্যাকেজিং করে থাকে তারা।

af514af1-8e86-4189-b625-6b0a24093426.jpeg

3e2c02dc-abff-4afb-94c9-5abd00f54e64.jpeg

আগে থেকে প্ল্যান করেছিলাম মাছের কোয়ালিটি যদি ভাল হয় তাহলে সিলেটে আমার শাশুড়ির জন্য পাঠাবো। আর আজকে আম্মা রান্না করেছিল, বলল ভালই আছে মাছ। তাই আজকে শাশুড়ির জন্য অর্ডার করেছি।২ কেজি সাইজের একটি মাছ অর্ডার চেয়েছিলাম কিন্তু তারা বলল অনেক দেরি হবে ডেলিভারি দিতে। তাই ১৪০০- ১৫০০ গ্রাম সাইজের একটি অর্ডার করেছি।যেহেতু প্রচুর দাম তারা রাখে তাই মাত্র একটি মাছের অর্ডার করেছি।ডেলিভারি চার্জসহ একটি মাছের দাম তারা বলেছে ৮,০৬০ টাকা। যাইহোক ফাইনাল করে দিয়েছি, তারা বলেছে ২-৩ দিনের মধ্যেই মাছ চলে যাবে।তবে বাংলাদেশে সুবিধা আছে, আগে ডেলিভারি এরপর টাকা দিতে হয়। আর ইংল্যান্ডে কিন্তু এই সুবিধা নেই, যা কিছুই কিনি তার জন্য আগে পেমেন্ট করতে হয়।গতবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন না বুঝে অর্ডার করেছিলাম। আগেই পেমেন্ট করে দিয়েছিলাম পরে পুরো টাকাটাই জলে চলে গিয়েছে। ৭০০০ টাকা লস্ট হয়ে গিয়েছিল।সেখান থেকে শিক্ষা পেয়েছি বাংলাদেশে কোন কিছু অর্ডার করতে হলে পরে টাকা পে করতে হয়।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করছি আপনাদের ভালো লেগেছে। ও, হ্যাঁ আরেকটি কথা, মাছের দাম বেশি নিয়েছে কি না তা জানাবেন।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

আপনার মাছের অর্ডার করার নতুন পদ্ধতি আমাকে আলহামদু

 2 hours ago 

এখন বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।আর এই বর্ষাকালে ইলিশ মাছের রেসিপি করতে ভীষণ ভালো লাগে। আর খেতে ও ভালো লাগে।আপু আপনি আপনার মায়ের জন্য ইলিশ মাছের অর্ডার করেছেন মাছের পেইজ থেকে দেখে ভালো লাগলো।মাছ দুটো সুন্দর হয়েছে।বাংলাদেশে বেশীর ভাগ পেইজে ক্যাশ অন ডেলিভারি।ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66375.85
ETH 1932.17
USDT 1.00
SBD 0.38