ছোট মেয়ের স্কুলের একটি অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ

in আমার বাংলা ব্লগ2 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_3786.jpeg

ইদানিং কিছুই ভালো লাগেনা, আর পোস্ট করতেও মন চায় না। কিন্তু তারপরও পোস্ট না করলে কেমন যেন শূন্য শূন্য লাগে। তাই আজ আবার চলে এলাম একটি ব্লগ নিয়ে। কিছুদিন আগে ছোট মেয়ের স্কুলে একটি অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। ছোট মেয়ে আর মাত্র কয়েকদিন রয়েছে প্রাইমারি স্কুলে, প্রাইমারি লাইফ শেষ হতে যাচ্ছে। এই তো সেপ্টেম্বর মাস থেকে হাই স্কুলে চলে যাচ্ছে। দুই বোন এখন একই স্কুলে যাওয়া আসা করবে। একদিকে যেমন ভালো লাগছে, অন্যদিকে আবার খারাপও লাগছে, কিভাবে চোখের পলকে তারা বড় হয়ে যাচ্ছে।

যেহেতু বাচ্চাদের প্রাইমারি স্কুল লাইফ শেষ হতে যাচ্ছে তাই সে কারণে তাদের স্কুলে একটি অনুষ্ঠান ছিল।তাদের ক্লাসের সকল বাচ্চারা মিলে একটি পারফরম্যান্স করেছিল।আর সে পারফরমেন্সে আমাদের সকলকে ইনভাইট করেছিল।আর পারফরমেন্সের সাবজেক্ট ছিল ডারউইন কে কেন্দ্র করে। সাবজেক্ট ছিল ডারউইন রক্স, ডারউইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে।অবশ্য আমি ডারউইনকে মোটেও পছন্দ করি না।তার বিবর্তনবাদ, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, এটা শুনলেই গায়ে জ্বালা ধরে যায়।যাইহোক তাদেরকে আর কি বলবো? আমাদের বাংলাদেশেও ডারউইনের বিবর্তনবাদ পাঠ্যপুস্তকে রয়েছে যেটা আমরাও অনার্সে পড়ে এসেছি।

একেক জন বাচ্চাকে এক একটি ক্যারেক্টার দেওয়া হয়েছিল। তারা খুব চমৎকার অভিনয় করেছে। কেউ সেজেছে ডারউইন, কেউ সেজেছে ডারউইনের গার্লফ্রেন্ড, কেও ডারউইনের বেস্ট ফ্রেন্ড, এছাড়া আরও অনেক ক্যারেক্টার। এ কারণে মেয়েকে কস্টিউমও কিনে দিতে দিয়েছিলাম। সকলেরই অভিনয় অনেক চমৎকার হয়েছিল।যেহেতু বাচ্চাদের ফটো সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিষেধ রয়েছে তাই আর ফটো দিলাম না।এই অনুষ্ঠানের কারণে তারা বেশ কিছুদিন প্র্যাকটিসও করেছিল স্কুলে।এ কারণে সকলেই খুব ভালো পারফরমেন্স করেছে, আর তারা খুব ইনজয়ও করেছে।যাইহোক এক ঘন্টা তাদের অনুষ্ঠান উপভোগ করে বাসায় ফিরলাম।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

I love how you've captured the bittersweet feeling of watching your little ones grow up and move on to the next stage of life, especially with your daughters' imminent transition to high school. Your post brought back memories of my own kids' school days! 📚👧

 yesterday 

এটা খুব সত্যি কথা পোস্ট করতে ইচ্ছে না থাকলেও কেমন যেনো ফাঁকা ফাঁকা লাগে।তাইতো পোস্ট না করে থাকা যায় না।ছোট মেয়ের এই স্কুলের সমাপ্তি মানে মেয়েরা বড় হয়ে যাচ্ছে।এক সময় একা হয়ে যাওয়া এটা খুব বাস্তব।এরপরেও এটা মেনে নিতে হবে।স্কুলের শেষ অনুষ্ঠানে সবাই বেশ ভালো ই পারফরম্যান্স করেছে জেনে ভালো লাগলো।সবার জন্য রইলো দোয়া আর ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38