কুমিল্লার পথে পথে

FB_IMG_17094636385601273.jpg
দিনটা ছিল ৩রা মার্চ। অনেক দিন ধরে আলোচনা চলছিল ডিপার্টমেন্ট থেকে একটা ট্যুরে যাওয়ার বিষয়ে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্যার-ম্যামদের সাথে আলোচনা করে তারিখ ফিক্সড করা হয় ৩রা মার্চ। তারপর থেকে শুরু চাঁদা উঠানো। প্রথমে ১৫০০ ধরা হলেও সবার মতামতের ভিত্তিতে কমিয়ে ১২০০ টাকা করা হয়। তারপর থেকে শুরু হয় সমস্ত আয়োজন প্রক্রিয়া। অবশেষে আসলো সেই দিন। সকাল সাতটায় চলে গেলাম ক্যাম্পাসে। আটটায় গাড়ি ছাড়ার কথা থাকলেও ছাড়ে নয়টায়। রাস্তায় অনেক আনন্দ উল্লাসের পর চলে আসলাম গন্তব্যে। শুরু হলো ঘুরাঘুরি,ফটোসেশান। দুপুরে সবাইকে খাবার দেওয়া হল। আবার শুরু হলো ফটোসেশান। বিকাল পাচটায় গাড়ি ছাড়ে ঢাকার উদ্দেশ্যে। দুই ঘন্টার রাস্তা হলেও জ্যামের কারণে তিন ঘন্টার বেশি সময় লাগল।
দিনটি খুবই ভালোই গেছিল সবার সাথে।

ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36