অনেকদিন পরে জাম খাবার অনুভূতি
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেক দিন আমি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার করে থাকি আজকে তেমনি একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি। বছরের এই মৌসুমটাতে আমরা প্রচুর পরিমাণে ফল পেয়ে থাকি আসলেই গ্রীষ্মকালে আমরা সব সময়ই চারিদিকে বিভিন্ন ফল পেয়ে থাকি। গ্রীষ্মকালে পাওয়া ফলগুলো খেতেও অনেক বেশি পরিমাণে সুস্বাদু হয়ে থাকে আর এজন্যই এই মৌসুমটাকে মধুমাস বলা হয়ে থাকে। এই মৌসুমে মধুর মতো মিষ্টির ফল পরিবেশে পাওয়া যায় আর এজন্যই এটাকে মধু মাস বলে অভিহিত করা হয়েছে।
বর্তমান সময়ে যারা গ্রাম অঞ্চল বা শহরে বসবাস করে তারা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছেন জাম এর পরিমাণ অনেক কমে গিয়েছে। অতীতকালে আমরা সকলেই লক্ষ্য করে দেখতাম গ্রামের দিকে প্রচুর পরিমাণে জামের গাছ রয়েছে কিন্তু বর্তমান সময়ে এই গাছের পরিমাণ আর দেখতে পাওয়া যায় না আসলে এই গাছ কেন বিলুপ্ত হয়ে গিয়েছে সেটা আমার মাথায় আসেনা। যেহেতু এই গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই এই গাছের ফল খাওয়াটা আমাদের সকলের জন্যই অনেক কষ্টের বিষয় হয়ে যাচ্ছে। ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা চাইলেই এই ফল খেতে পারছি না শুধুমাত্র গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে। যাইহোক অনেক চেষ্টার পরে অবশেষে এই ফল খেতে পেরেছি এর জন্য ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগছে। যেহেতু অনেকদিন পরে এই ফল খাওয়ার মত সৌভাগ্য হলো তাই আমি চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা যেতে পারে।
অতীতের দিনগুলোতে আমরা যে জাম খেতাম সেটা খেতে অনেক বেশি পরিমাণে সুস্বাদু হতো কিন্তু বর্তমান সময়ে পাওয়া যাওয়া জামগুলো খেতে অতটা সুস্বাদু নেয়। একই সাথে আমি লক্ষ্য করে দেখলাম এই জামগুলো অনেকটাই নষ্ট হয়ে যাবার মত অবস্থা হয়ে গিয়েছে। কেন এই জাম নষ্ট হয়ে যাচ্ছে সেটাও আমার মাথায় আসতে না আমি এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু এর সঠিক কোন উত্তর পাইনি। এই দাম নষ্ট হয়ে যাবার পেছনের ঘটনা যদি আপনাদের জানা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাইহোক অবশেষে নষ্ট হয়ে যাক আর ভালো থাক জাম খেতে পেরেছি এর জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। জাম খেতে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile Posted using SteemMobile
জাম আমারও খুব পছন্দের। ঠিক বলেছেন জাম এখন খুব কমই খাওয়া হয়। এবং কম সময়ে থাকে। আপনি অনেক দিন পর জাম খেতে পেরেছেন জেনে ভালো লাগলো। এ বছরে আমি ও দুবার খেয়েছি। আগের মত এখন আর এত মজা পাওয়া যায় না।সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
আমি জাম খেতে অনেক পছন্দ করি৷ তবে বেশিরভাগ সময়ে জাম খাওয়ার সময় হয়ে উঠে না অথবা না পাওয়ার কারণেও এগুলো খাওয়ার সুযোগ হয় না৷ আর আজকে যেভাবে আপনি এই জাম খাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/mostafezurr001/status/1936095845168169359?t=3CiT87LiPazFLlMl7ljjpw&s=19
https://x.com/mostafezurr001/status/1936098755083989266?t=yV1xRVsxi7pyGwXqgkPklQ&s=19
https://x.com/mostafezurr001/status/1936099300058316977?t=F-Xcu8CPNGA8dpX8eXjEMw&s=19
https://x.com/mostafezurr001/status/1936099744998425006?t=RWPl_Muz9ayzwtTqLU3HVA&s=19