লাইফস্টাইলঃ প্রথমবারের মতো পানিপুড়ি খাবার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG20231211194934.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এর আগে আমি বিভিন্ন ধরনের সিনেমাতে পানিপুড়ি খেতে দেখেছি কিন্তু এটা খাবার মত সৌভাগ্য আমার হয়েছিল না। কিছুদিন আগে কুষ্টিয়াতে শারীরিক শিক্ষা শিক্ষক এর কোর্সে ভর্তি হতে গিয়েছিলাম তাই সেখানে বন্ধুর কাছে ছিলাম একটি দিন। যেহেতু সেখানে একটা ছোট ভাইকে সাথে করে নিয়ে গিয়েছিলাম তাই একটা রাত থেকে গেলাম এবং বিভিন্ন জায়গাতে ঘুরাঘুরি করতে শুরু করে দিলাম। যদিও কুষ্টিয়া শহরে এর আগে আমি অনেকবার গিয়েছি কিন্তু ঘোরার মত কোন সময় হয় না। যেহেতু এবার সময় হয়েই গেল তাই বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছি এবং খাওয়া-দাওয়া করেছি। সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত এখন পোস্ট আকারে শেয়ার করে যাচ্ছি।

IMG20231211195043.jpg

IMG20231211195041.jpg

যেহেতু বিভিন্ন সিনেমাতে এই জিনিসটা খেতে দেখেছি তাই এই জিনিসটার উপর আমার অন্য রকমের একটা আকর্ষণ কাজ করছিল। রাস্তা দিয়ে রিকশাতে যাবার পথে হঠাৎ যখন কুষ্টিয়া সরকারি কলেজের পাশে এই দোকানগুলো দেখতে পেলাম তখনই আর লোভ সামলাতে পারলাম না। লোভ সামলাতে না পেরে তখনই আমরা সকলের রিকশা থেকে নেমে পড়লাম এবং চলে গেলাম পানিপুড়ি খাবার জন্য। এটা দেখতে আমার কাছে অনেকটাই ফুচকার মতো মনে হচ্ছিল।

IMG20231211195037.jpg

যেহেতু এর আগে আমি অনেকবার ফুচকা খেয়েছি তাই মনে মনে চিন্তা করতে থাকলাম যে হয়তোবা এটা খেতে ফুচকার মত হবে। কিন্তু পরে আমি লক্ষ্য করলাম একটা মাটির পাত্রে একটি করে দিয়ে দেয়া হচ্ছে। যদিও এর মধ্যে ফুচকার মতোই ভর্তা দেয়া হচ্ছে কিন্তু আসল বিষয়টা হয় পরে।

IMG20231211194940.jpg

লক্ষ্য করে দেখলাম দোকানের পাশে বিভিন্ন ধরনের মাটির পাত্র রয়েছে এবং সেগুলোর গায়ে প্রত্যেকটিতে লেখা আছে কেমন পানি রয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা আবার খেতে কেমন লাগবে। যখনই দেখলাম প্রত্যেকটি মানুষ সেই মাটির পাত্র থেকে পানি তুলছে আর এগুলো খাচ্ছে তখন তাদের দেখাদেখি আমিও তেমনটাই করতে শুরু করলাম। যখনই আমি প্রথমবারের মত সেটা মুখে দিলাম নিজের কাছেই যেন অন্যরকমের একটা ভালো লাগা কাজ করছিল কারণ এটা আমি আমার জীবনে প্রথমবারের মতো খাচ্ছি। যেহেতু আমি প্রথমবারের মতো খাচ্ছি তাই চেষ্টা করলাম প্রত্যেকটি পানির পাত্র নিয়ে একটি করে পানিপুড়ি খেতে। যাইহোক প্রথমবারের মতো এটা খেতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জিনিসটা খেতে আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

পানিপুড়ি খেতে আসলে খুব ভালো লাগে। সময় পেলে আমি পানিপুড়ি খাওয়ার চেষ্টা করি। আপনি প্রথম বারের মতো পানিপুড়ি খাচ্ছেন আর সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। পানিপুড়ি দেখে আপনি আপনার লোভ সামলাতে পারেননি বিষয়টা যেনে খুবই মজা পেয়েছি।

 2 years ago 

প্রথমবারের মতো এটা খেতে আমার কাছে আসলেই অনেক ভালো লাগছিল।

 2 years ago 

প্রথম প্রথম সব কিছুই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38