গ্রাম বাংলার ফুটবল খেলা

in আমার বাংলা ব্লগ11 months ago

IMG20250627182414.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সবসময়ই আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার করে থাকি। আপনারা যারা আমার পোস্ট নিয়মিত পড়েন তারা জানেন যে আমাদের গ্রামের ছেলেরা খুবই ভালো ফুটবল খেলে। এই বিষয়টা আমি আপনাদের মাঝে অনেকদিন আগে পোস্ট আকারে শেয়ার করেছি। হঠাৎ করে আজকে দুপুরের দিকে জানতে পারলাম আমাদের গ্রামের ছেলেরা গরম দিন আমক একটা জায়গাতে ফুটবল খেলার জন্য আজকে স্থান নির্ধারণ করেছে। আসলে আমরা সব সময় লক্ষ্য করে দেখেছি আমাদের এলাকাতে এক গ্রামের ছেলেরা অন্য গ্রামে ফুটবল খেলতে চাই। আমাদের গ্রামেও অনেক গ্রামের ছেলেরা আসে ফুটবল খেলার জন্য আর আমরাও মাঝে মাঝেই অন্য গ্রামে যাই।

IMG20250627182411.jpg

IMG20250627182409.jpg

আমার কাছে এক অন্য গ্রামে খেলা দেখতে যাবার মুহূর্তটা খুবই ভালো লাগে কেননা আমরা সেখানে যাবার পথে আনন্দ এবং মজা করতে করতে যেতে পারি। এই ধরনের কাজে অনেক বেশি পরিমাণে মজা রয়েছে কারন আমরা সকলেই একটা গাড়িতে করে একত্রিত ভাবে আনন্দ করতে করতে যাই। আমাদের এলাকাতে আলগা মন নামে একটা গাড়ি পাওয়া যায় আর সেই গাড়িতে চারিদিক থেকে ওঠা যায় ফলে আমরা একই গাড়িতে অনেকজন চড়তে পারি। তেমনই একটা গাড়িতে আজকে আমরা খেলা দেখার জন্য গিয়েছিলাম।

IMG20250627182407.jpg

IMG20250627182354.jpg

বাড়ি থেকে তিনটার আগেই বের হয়েছিলাম। সেখানে যেতে আমাদের প্রায় ৩০ মিনিটের বেশি সময় লেগেছিল। এরপরেই আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে দুইটা দলের খেলোয়াড়েরা চলে আসলো ফুটবল খেলার জন্য। দুইটা দলের খেলোয়াড়েরাই খুবই ভালোভাবে তাদের ফুটবল খেলা আমাদেরকে প্রদর্শন করেছিল। যেহেতু এটা কোন টুর্ণামেন্টের খেলা না তাই তুলনামূলকভাবে দর্শকের পরিমাণ কম হয়েছিল আর কম হলে কি হবে এ ধরনের খেলাতে যে পরিমাণে দর্শক হয় তা থেকে আমার কাছে একটু বেশি হয়েছে বলে মনে হয়েছে।

IMG20250627182357.jpg

আজকের এই খেলাতে যদিও আমাদের গ্রামের ছেলেরাও জয়লাভ করতে পারবে তারপরও আমরা অনেক মজা করতে পেরেছি। এইভাবে খেলা দেখতে বা খেলা খেলতে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Posted using SteemMobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 62530.78
ETH 1673.29
USDT 1.00
SBD 0.42