ক্যারামবোর্ড কম্পিটিশন
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। শীতকাল আসলে যেন গ্রাম অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের খেলা খেলতে দেখতে পাওয়া যায়। এর মধ্যে ক্রিকেট ব্যাডমিন্টন এবং ক্যারামবোর্ড অন্যতম। গ্রাম অঞ্চলে বিকেলে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় আর রাত হলেই যেন ব্যাডমিন্টন আর ক্যারামবোর্ড খেলার আসর বসে যাই। যেহেতু শীতের সময় তাই এই দুইটা খেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর শীতের হাত থেকে বাঁচার জন্য অনেকেই ঘরের মধ্যে থেকে ক্যারামবোর্ডখেলাকে সবথেকে বেশি পছন্দ করে থাকে। আমাদেরকে আমিও আমি এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি। সন্ধ্যা হবার পর থেকেই যে দোকানগুলোতে ক্যারামবোর্ড রয়েছে সেখানে মানুষের সমাগম খুব বেশি পরিমাণে হয়ে থাকে।
আজকে সন্ধ্যার দিকে হঠাৎ দোকানের দিকে প্রচুর পরিমাণে মানুষের সমাগম লক্ষ্য করলাম। যেহেতু অনেক মানুষের সমাগম দেখতে পেলাম তাই উৎসুক মন নিয়ে সেখানে চলে গেলাম কি হয়েছে দেখার জন্য। সেখানে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের গ্রামে কেরাম বোর্ড খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যারা ক্যারামবোর্ড খেলে থাকে তাদের মধ্যে লটারির মাধ্যমে দল নির্ধারণ করা হয়েছে। আমি যখন দোকানে পৌঁছালাম তখন সেমিফাইনাল খেলা হচ্ছিল। এই ধরনের ক্যারামবোর্ড কম্পিটিশনের কথা এর আগে আমি অনেকবার শুনেছিলাম কিন্তু স্বচক্ষে দেখার মত সৌভাগ্য হয়েছিল না।
যখনি চোখের সামনে জমজমাটে এমন খেলা দেখতে পেলাম তখনই বাড়িতে আসার কথা বলেই গেলাম। দাঁড়িয়ে থাকলাম সেখানে আর দেখতে থাকলাম তাদের খেলা। যেহেতু দল নির্ধারণ করে খেলার আয়োজন করা হয়েছে তাই খেলাটা অনেক জমজমাট হয়েছিল। খেলা জমজমাট হবার পিছনে আরো একটা বড় কারণ হচ্ছে দর্শকের সমাগম। অনেকেই সেখানে দর্শক হিসেবে ছিল এজন্য খেলার প্লেয়ারদের আগ্রহের পরিমাণটা আরো বেশি হয়ে গিয়েছিল। প্রথমবারের মতো ক্যারামবোর্ড এর কম্পিটিশন দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে।
শীতকাল আসলে আপনাদের এলাকাতে কি এই ধরনের কম্পিটিশন লক্ষ্য করা যায় তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
বর্তমানে শীতকালীন এই সময়ে অনেক ধরনের খেলা রয়েছে। আরে খেলার মধ্যে সবথেকে অন্যতম হলো ক্যারাম বোর্ড। যেহেতু আমি এই খেলাটি পারে তাই খেলাটাই আমার কাছে বেশি প্রিয়। এই খেলার সময় আমিও ছিলাম এবং খেলাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শেষ পর্যন্ত ছোট ছেলেরাই জয়লাভ করেছে এটা আমার কাছে বেশি দারুন লেগেছে।
শেষ পর্যন্ত ছোটরা জয়লাভ করলো বিষয়টা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল।