জেনারেল রাইটিংঃ সরিষা ফুলের সৌন্দর্যের মাঝে ছাত্রছাত্রীরা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG20240108130309.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি মাঝে মাঝেই আপনাদের মাঝে আমাদের স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করে থাকি। যদিও আজকে আমি আপনাদের মাঝে যেটা শেয়ার করতে চলেছি সেটা স্কুলের কোন বিষয় নয় তারপরও জিনিসটা আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আমাদের স্কুলের পাশেই সরিষার ক্ষেত রয়েছে আর সেই সরিষার খেতে এখন প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। যেহেতু আপনারা সকলে জানেন সরিষার ক্ষেত্রে একই সাথে প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে এবং সরিষার এই ফুলের কারণে পরিবেশটা সুন্দর হয়ে ওঠে তাই ছাত্রছাত্রীরা আনন্দে আত্মহারা হয়ে উঠে পড়েছে এত কাছে সরিষার ফুল দেখতে পেয়ে।

IMG20240108130232.jpg

IMG20240108130257.jpg

অন্যান্য সময় হয়তোবা সরিষার কোন ফুল গাছ দেখার জন্য ছাত্রছাত্রীদেরকে অনেক দূরে যেতে হয় তাই তারা এত সুন্দর ভাবে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেনা। অনেক সময় হয়তোবা পরিবারের সদস্যরা ছোট বাচ্চাদেরকে মাঠের দিকে যেতে দেয় না কেননা সেখানে অনেক দূরে যেতে হয়। বিভিন্ন প্রতিবন্ধকতা কাজ করে ছোট ছেলেমেয়েদের জন্য এই জন্য তারা ইচ্ছা থাকা সত্ত্বেও ভালোভাবে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার মত সুযোগ পায় না। যেহেতু এ বছর আমাদের স্কুলের পাশের জমিতেই সরিষা গাছ লাগানো হয়েছে তাই সকলেই খুব সহজেই এই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার মতো সুযোগ পাচ্ছে। আমি লক্ষ্য করে দেখেছি তারা খুবই খুশি এত সুন্দর ফুল হাতের কাছে দেখতে পেয়ে।

IMG20240108133239.jpg

সরিষা ফুলের সৌন্দর্য আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি এই ফটোগ্রাফিটা আমাদের স্কুলের দুই তলা থেকে তুলেছিলাম। উপর থেকে সরিষা ফুল দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি এই ফটোগ্রাফি গুলো উপর থেকে ধারণ করেছিলাম।

IMG20240108134455.jpg

IMG20240108134502.jpg

IMG20240108134504.jpg

ফুলের সৌন্দর্যে ছাত্রছাত্রীরা অনেক খুশি আর একই সাথে স্কুলে প্রচুর পরিমাণে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে তাই সকলে খেলাধুলায় ছবি আনন্দঘন সময় অতিবাহিত করছিল। আপনারা উপরের ছবিগুলো যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তারা ফুটবল খেলায় মগ্ন হয়ে গিয়েছে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে সরিষা ফুল এবং আপনার স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনাদের স্কুলের পাশে সরিষা ফুলের বাগান রয়েছে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আসলে ছোট্ট ছেলে মেয়েগুলো শীতের সকালে বেশ ভালোভাবেই খেলা খেলছিল স্কুল ফিল্ডে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাদের এই খেলাধুলা দেখে আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে যায়।

 2 years ago 

ভাইয়া আমি আপনাদের স্কুল পরিদর্শন করেছি। এবং প্রতিনিয়ত আপনার স্কুলের সাথে দেখা হয়ে যাচ্ছে। আপনাদের এই প্রতিষ্ঠানের পাশে রয়েছে খোলা বড় মাঠ। আরে মাঠে এবার সরিষার চাষ হয়েছে সরিষা ফুল গুলো এবং ছাত্র-ছাত্রীরা চারপাশে খেলা খেলছে দেখে মনে হচ্ছে যেন এক ঝাঁক ডানা কাটা পরি সব। খুবই সুন্দর লাগছে ভাইয়া সরিষা ফুলের এমন সৌন্দর্যের মাঝে ছাত্রছাত্রীরা তাদের খেলায় মেতে উঠেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমাদের খেলার মাঠ বড় না হলেও আমরা অনেক সুন্দর ভাবে সাজিয়ে রেখেছি সেটা।

 2 years ago 

প্রিয় ছাত্র-ছাত্রীদের নিয়ে সরিষা ফুল দেখার জন্য ভ্রমণ খুবই সুন্দর ভাবে ইনজয় করেছেন। আসলে এখন মাঠে গেলে দিগন্ত জুড়ে হলুদের সমারহ। আমিও কিছুদিন আগে সরিষা ফুল দেখতে গিয়েছিলাম খুবই সুন্দর একটা অনুভূতি ছিল। আপনার ফটোগ্রাফি দেখে বুঝা যাচ্ছে সময়টা খুবই ভালো ছিল। সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সরিষা ফুল হবার কারণে স্কুলের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে গিয়েছে।

 2 years ago 

আসলে এই সরিষা ফুলের দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে সরিষা ফুলের ফুল দেখলে সকলেই যেন এর সরিষা ফুলের কাছে গিয়ে ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আপনার স্কুলের পাশে এই সরিষার ফুলগুলো এবং সরিষার দৃশ্য গুলো দেখতে পেয়ে আপনি আপনার ছাত্রদের সাথে নিয়ে এই সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই সরিষা ফুল এর কারনে ছাত্রছাত্রীরা খুব সহজেই সৌন্দর্য উপভোগ করতে পারছে।

 2 years ago 

শুধুমাত্র শীতকালে এই সুন্দর সরিষা ফুলের দেখা পাওয়া যায়। সবুজের মাঝে হলুদ এই সরিষা ফুলের সৌন্দর্য দেখে ভীষণ ভালো লাগলো। আপনার স্কুলে পাশে সরিষা ফুলের চাষ করেছে। এবং স্কুলের মাঠে ছোট ছোট ছাত্র ছাত্রীদের খেলাধুলার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এমন সুন্দর পরিবেশ দেবার কারণে জমির মালিক কে আসলেই ধন্যবাদ জানানো উচিত।

 2 years ago 

সরিষা ক্ষেতে আপনার ছাত্র ছাত্রীদের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। সেটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। মাঝে মাঝে প্রকৃতির ছোয়া পেতে কার না মন চাই। এইটা দেখে আমার নিজের ও এই সকয় টা উপভোগ করার ইচ্ছা জাগছে। যাই হোক বাচ্চারা অনকে মজা পেয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রকৃতির মাঝে স্কুল হবার কারণে ছাত্রছাত্রীরা খুব সহজেই সেই সৌন্দর্য উপভোগ করতে পারে।

 2 years ago 

হুম স্কুলটা খুব সুন্দর একটি পরিবেশে তৈরি করা হয়েছে। বাচ্চাদের পড়াশোনা করার জন্য সুন্দর একটি মনোরম পরিবেশ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59880.51
ETH 1574.21
USDT 1.00
SBD 0.42