একটি বছর পরে আবারো ঝিনাইদহ ক্যাডেট কলেজে উপস্থিত হলাম

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20231223083337.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল আর পুনরায় চলে আসলাম ঝিনাইদহ ক্যাডেট কলেজে। যদিও এর আগের বার ২০২৩ সালে জানুয়ারি মাসের ৫ তারিখে এসেছিলাম তারপরও এখানে আসা প্রায় এক বছর হয়ে গেল। এর আগে কোন সময়ই ক্যাডেট কলেজের ইতিহাসে একই বছরে দুইবার পরীক্ষা হয়নি। যেহেতু এবছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাই জানুয়ারি মাসের পরিবর্তে ডিসেম্বর মাসেই ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর শুধুমাত্র সেই কারণেই একই বছরে দুইবার ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। ২০২৩ সালের শিক্ষাবর্ষের পরীক্ষা হয়েছিল ৫ জানুয়ারি এবং ২০২৪ সালের শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হচ্ছে ২৩ শে ডিসেম্বর।

IMG-20231223-WA0011.jpg

IMG-20231223-WA0012.jpg

যেহেতু ক্যাডেট কলেজের পরীক্ষা খুব সকালে অনুষ্ঠিত হয় তাই আমাদেরকে একটু সকাল সকাল বাড়ি থেকে বের হতে হয়েছে। ক্যাডেট কলেজের পরীক্ষা এ বছর সকাল দশটার সময় অনুষ্ঠিত হবে আর আমাদের বাড়ি ক্যাডেট কলেজ থেকে অনেক দূরে অবস্থিত। এজন্য আমরা সকাল ছয়টার সময় বাড়ি থেকে মাইক্রো করে ক্যাডেট কলেজের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। যেহেতু খুব সকালে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম তাই রাস্তায় প্রথমের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। আর কিছুক্ষণ পরেই যখন রোদ আসার মত অবস্থা হয়ে গেল তখন কুয়াশার পরিমাণটাও অনেক কমে গেল।

IMG20231223083339.jpg

IMG20231223083732.jpg

যেহেতু আমরা ঠান্ডার মধ্যে মাইক্রোতে করে এসেছি তাই এখানে আসার পরেই আমরা চা কফি খেতে শুরু করে দিলাম। যারা চা খেতে ভালোবাসে তারা চা খেলো আর যারা কফি খেতে ভালোবাসে তারা কফি খেতে শুরু করে দিল।

IMG20231223090044.jpg

IMG20231223083342.jpg

যেহেতু ক্যাডেট কলেজে ভর্তি উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় সে জন্য এখানে সবকিছু ভ্রাম্যমান ভাবে তৈরি করা হয়। আগের বছর এসে এখানে দেখেছিলাম ভ্রাম্যমান দোকান ভ্রাম্যমান টয়লেট তৈরি হয়েছিল এ বছরও ঠিক তেমনটাই লক্ষ্য করলাম।

IMG20231223094459.jpg

IMG20231223094503.jpg

যেহেতু দূর দূরান্ত থেকে লোকজন এখানে তাদের ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি পরীক্ষা দেওয়ানোর জন্য নিয়ে আসে তাই সবাই চেষ্টা করে গাড়ি করে আসতে। যাদের বাড়ি খুব দূরে তারা মাইক্রো অথবা বাস এ করে এখানে আসে। আপনাদের মাঝে আমি দুটো ছবি শেয়ার করেছি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত বেশি পরিমাণে যান বহন এসেছে আজকের এই ক্যাডেট কলেজের পরীক্ষা কে কেন্দ্র করে। শীতকাল হলেও বর্তমানে এখানে প্রচুর পরিমাণে রোদ লক্ষ্য করছি। আর এ সময়ে আমি ক্যাডেট কলেজের মাঠে রোদের মধ্যে বসে বসেই পোস্টটি লিখলাম। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাইয়া গত বছরও আপনার থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তির একটি পোস্ট পড়েছিলাম। আজও আবার পড়লাম। আপনার পোস্টের মাধ্যমে জানাতে পারলাম যে সেদিন বেশ কুয়াশা ছিল। আর দূর দুরান্ত হতে অনেক মানুষও এসেছিল এই ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আমাদের স্কুল থেকে প্রত্যেক বছরই ক্যাডেট কলেজে ছাত্রছাত্রীদেরকে ভর্তি পরীক্ষা দেওয়ানো হয়।

 3 years ago 

অবশেষে তাহলে এক বছর পরে আবার ঝিনাইদা ক্যাডেট কলেজে উপস্থিত হয়েছিলেন সকলে মিলে। যেহেতু শীতকাল আর শীতের সময়ে সকালবেলা প্রচুর কুয়াশা দেখা যায় আর এই কুয়াশার মধ্যেও আপনারা খুব সকাল সকালই রওনা দিয়েছিলেন। সকালবেলা চা কফি খেতে সত্যিই অনেক বেশি ভালো লাগে ক্যাডেট কলেজে লেখাপড়া করাটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয় কারণ সেখান থেকে ভালো একটা শিক্ষা অর্জন করা যায়। ধন্যবাদ আপনাকে ঝিনাইদার ক্যাডেট কলেজে উপস্থিত হওয়ার মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া একটি বছর পরে আবারও ঝিনাইদহ ক্যাডেট কলেজে আসতে পেরে নিজের কাছে ভালো লাগছিল।

 3 years ago 

পূর্বেও আপনার পোস্টে ক্যাডেট কলেজের বিভিন্ন পোস্ট দেখেছিলাম, ঝিনাইদহ ক্যাডেট কলেজে আবার একটা বছর পর আপনি উপস্থিত হয়েছেন বেশ ভালো একটা সময় কেটেছে এবং ভালো একটা অনুভূতি ছিল।

 3 years ago 

আশা করি এখন থেকে প্রত্যেক বছরই ঝিনাইদহ ক্যাডেট কলেজের ভ্রমণ করতে আসবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38