কম্পিউটার পরীক্ষা দেওয়ার অনুভূতি।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৩-০১-২০২৩)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কম্পিউটার পরীক্ষার কিছু অনুভূতি। আসলেই কিছুদিন যাবত আমি স্টিমেট থেকে একটু ছুটি নিয়েছিলাম। কারণ কম্পিউটার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলে আরও একটু ব্যক্তিগত কারণ ছিল। যাইহোক আপনাদের মাঝে প্রথম দিন ফিরেই আমার অনেক ভালো লেগেছে। কম্পিউটার পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম গত ৬ তারিখে। চেষ্টা করবো এখন থেকে আবারও আগের মত একটিভ থাকার জন্য। পরীক্ষা ছিল সকাল দশটার সময়। আমাদের বাড়ি থেকে প্রায় ৩৭ কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয় মেহেরপুরে। পরীক্ষা হয়েছিল মূলত মেহেরপুর টেকনিক্যাল কলেজে। আসলে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম সকাল ৭:৪৫ মিনিটে। তারপরে আমি বাসের জন্য অপেক্ষা করতে করতে প্রায় ৮:১৫ মিনিট বেজে যায়। তারপরে বাসে উঠে আমি গাংনীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গাংনী থেকে আমরা প্রায় ৪৫ জন একসাথে মেহেরপুরে গিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের নাম ছিল জিনিয়াস কম্পিউটার প্রশিক্ষণ।
এবার আপনাকে দেখতে পারছেন আমার প্রিয় দুই বন্ধু মোঃ রাজীব আহমেদ ও রিয়াদ আহমেদ। আসলে দুজনে আমার অনেক কাছের বন্ধু। সকালবেলায় বাস থেকে নামার পরে টেকনিক্যাল কলেজের সামনে তিনজন একটি সেলফি উঠে সর্ব প্রথমে। তারপরে আমরা সবাই একে একে গেটের সামনে রওনা দিলাম। আসলে কি বলবো সেই দিন কি শীত পড়েছিল আর কাউকে বলে বোঝানো যাবে না। গেটের সামনে যেয়ে দেখি গেট দারোয়ান দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমাদের সবার হাত থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে নেয়। তারপরে আমি কলেজের ভিতরে গিয়ে আমাদের নির্দিষ্ট সিট আসনে বসে যায়। আমার সিট পড়েছিল চারতলায়। কিন্তু আমি ও আমার বন্ধু রাজিব আহমেদ একই রুমের মধ্যে পরীক্ষা দিয়েছিলাম চারতলায়। দিনটি ছিল শুক্রবার। পরীক্ষা শেষ হয় প্রায় বারোটার দিকে। পরীক্ষা শেষে আবারো মোবাইল ফোন ও মানিব্যাগ আমাদের কাছে ফিরিয়ে দেয়। তারপরে দুই ঘন্টার জন্য বিরতি দেওয়া হয় নামাজের জন্য। নামাজ শেষে খাওয়া-দাওয়া শেষ করে আসতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল। মজার বিষয় হচ্ছে পরীক্ষা শেষে আবারো ভাইবা দেওয়ার জন্য বসেছিলাম ফিল্ডের মধ্যে।
যখন ফিল্ডের মধ্যে আমি বসে ছিলাম তখন আমার গায়ে থেকে জ্যাকেট খুলে আমি ঘাসের উপরে রেখেছিলাম। কি আর বলবো তখন আসলে অনেক রোদ উঠেছিল। আসলে শীতের সময় রোধে বসে থাকতে নিজের কাছে অনেক ভালো লেগেছিল সেই সময়। তাই একটি সেলফি তুলে ছিলাম আমি সেই সময়।
এবার আপনাকে দেখতে পারছেন আবারও আমিও আমার প্রিয় বন্ধু মোঃ রাজিব আহমেদ গলায় হাত দিয়ে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে কি আর বলব দুজন অনেক ছোটবেলা থেকেই একসাথে চলাফেরা করি। আজ থেকে প্রায় দীর্ঘ সাত বছর দুইজন একসাথে ওঠাবসা করি। আসলে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে বন্ধুর মা অনেক ছোটবেলায় মারা গিয়েছে। যখন আমরা সবাই মিলে মা দের নিয়ে আলোচনা করি তখন বন্ধুর মন অনেক খারাপ হয়ে যায় তাই নিজে থেকেই রাজীব আহমেদকে আমি অনেক ভালোবাসি।
সবার শেষে বাড়ি ফেরার সময় আমি নিজেই নিজের সেলফি তুলে ছিলাম একটা। আসলে পরীক্ষায় অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আসলে সব থেকে বেশি ভালো লেগেছিল ভাবলাম কয়েকদিনের মধ্যে আবারও একটিভ হবো স্টিমেটে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন । আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে মাধ্যমে জানাবেন সকলের জন্য শুভকামনা রইল।
🤝আমার নিজের পরিচয়🤝
আমি কিবরিয়া ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান দশম শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি।সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
পরীক্ষার পর কম্পিউটার শিক্ষা গ্রহণ করেছেন জেনে ভালো লাগলো। আসলে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কম্পিউটার শিক্ষা খুবই উপকারী। আলহামদুলিল্লাহ আপনার পরীক্ষা অনেক ভালো হয়েছে জেনে ভালো লাগলো। আশা করছি এখন আবারো আমাদের মাঝে একটিভ হবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
ঠিক বলেছেন আপু আপনি বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার শেখা খুবই প্রয়োজনীয়।
পরীক্ষা যেন ভালো ফলাফল অর্জন করেন এই আশাবাদ ব্যক্ত করি। কিছুদিন ছুটি কাটিয়ে আজ আবার আমাদের মাঝে ফিরে এসেছেন যেন খুব ভালো লাগলো। পরীক্ষার মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। বর্তমানে যেকোনো কাজে কম্পিউটারের ব্যবহার হয়ে থাকে। এজন্য অন্তত পক্ষে আমাদের কম্পিউটারের সম্পর্কে বেসিক নলেজ অফিস এপ্লিকেশন প্রোগ্রাম জানা খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরতে পেরে।
আপনার কম্পিউটার পরীক্ষা ভালো হয়েছে এটা জেনে খুবই খুশি হলাম। সত্যিই বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা আমাদের সকলের জন্য অনেক বেশি জরুরী হয়ে পড়েছে কারণ বর্তমান বিশ্ব অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। বন্ধুদের সঙ্গে শুক্রবার কম্পিউটার পরীক্ষা দিতে গিয়েছিলেন অনেকটাই দূরে দেখছি। পরীক্ষার হলে মানিব্যাগ সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস নিতে দেবে না এটাই স্বাভাবিক। যাইহোক কম্পিউটার পরীক্ষা সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পোষ্টের বর্ণনা কমেন্টের মাধ্যমে তুলে ধরার জন্য।
বাহ মামা এত কিছুদিন আগে তোমাকে কম্পিউটারে ভর্তি করে দিয়ে আসলাম এর মাঝে তুমি পরীক্ষাও দিয়ে ফেলেছ। আহা সেটা তো আমি জানি তুমি পাস ও করে ফেলেছ। তোমার সেখানে কত টাকা খরচ হয়েছে সেটাও তো আমি জানি। তো তুমি পাস করে ফেলে মিষ্টি তো খাইতে দিলে না ভাগ্নে। কাজটা তুমি ঠিক করলে। তবে অনেক দিন তুমি আমাদের মাঝে কাজ করো নি তোমাকে দেখা যায় না। যাক আবার তুমি ফিরে এসেছ অনেক ভালো লাগলো।
হ্যাঁ মামা তোমার জন্যই অনেক কম টাকায় কম্পিউটার কোর্স করতে পারলাম। মিষ্টি পরে খাওয়ালেই হবে চাকরি পাওয়ার পরে।