ভালোবাসা যেনো অন্ধ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে ভাবলাম আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করা যাক। আসলে প্রতিনিয়ত বিভিন্ন ব্যাপার নিয়ে আপনাদের সকলের সাথে নিজের মতামত আলোচনা করতে ভালোই লাগে। আজকে এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি। যে ব্যাপারটি আমাদের সকলের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবং এটি এমন একটা ব্যাপার, যেটি আমাদের সকলের জীবনে একবার না একবার হলেও এসেছে। অর্থাৎ সেই ভালোবাসার পরশমণি আমাদের সকলের জীবনকে ছুঁয়ে গিয়েছে, বেশ অনেকটা সময় অনেকভাবে।

কিন্তু ভালবাসা ব্যাপারটা এমন একটা ব্যাপার। যে এটা যেনো একেবারে আইনের মতোন অর্থাৎ অন্ধ। আইন যেমন একেবারে অন্ধ থাকে। ঠিক ভালোবাসাটাও তেমনটাই অন্ধ কিন্তু আইনে দরকার হয় প্রমাণের। কিন্তু ভালোবাসার জন্য কোনো প্রমাণও অনেক সময় লাগে না। অর্থাৎ ভালোবাসা আসলে এমন একটা অদৃশ্য ব্যাপার। যার না কোনো প্রমাণ লাগে আর না কোনো অস্তিত্ব। যা শুধুমাত্র অনুভবে বেঁচে থাকে এবং সে অনুভবেই সারাটা জীবন ধরে অন্য মানুষকে আটকে রাখে।

ভালোবাসার এই অন্ধত্ব অনেক সময় জীবনকে এতোটাই রঙ্গিন স্বপ্নের মতোন করে রাঙ্গিয়ে তুলে এবং রঙিন বাস্তবতায় সাঁজিয়ে তুলে যে। হয়তো তার মনে হয় যে সে শুধুমাত্র ওই সময়টির জন্যেই পৃথিবীতে এসেছে। সময়টি এতই মধুর পূর্ণ হয় যে, বারবার আফসোস হয় যে কেনো ওই সময়টা চলে যাচ্ছে। কেনো সময়টাকে আটকে রাখা যাচ্ছে না। কিন্তু পৃথিবী যেমন নিজের গতিতে চলে। ঠিক তেমনটাই সময় কারো জন্য অপেক্ষা করে না। আর আবার এর বিপরীত দিকটাও রয়েছে। অর্থাৎ অনেক সময় ভালোবাস একটা মানুষকে গভীর খাঁদে ফেলে দেয়। যেখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় মানুষের আর থাকে না।

আমরা তাও যুগে যুগে মানুষকে ভালবেসে যাই। আমি শুধুমাত্র নারী-পুরুষের পরস্পরের মধ্যকার ভালোবাসার কথা বলছি না। আমি আমাদের প্রতিটি সম্পর্কের ভালোবাসার কথা বলছি। কারণ আপনি একটু চিন্তা করে দেখবেন যে, আমাদের প্রতিটি সম্পর্কের মধ্যে যে ভালোবাসাটি রয়েছে। সেটা কিন্তু একেবারেই অন্ধ। অর্থাৎ আমরা যে মানুষটাকে মন থেকে ভালবাসি। তার অনেক খারাপ কিছু আমরা অনেক সময় দেখতে পাই না। এই অন্ধত্ব কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38