DIY - রঙিন কাগজের চকলেট।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের চকলেট।

IMG-20250225-WA0008.jpg

আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজ দিয়ে চকলেট তৈরি করেছি।জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের চকলেট আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।তাহলে চলুন আজকের রঙিন কাগজের চকলেট তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।

রঙিন কাগজের চকলেট তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:

১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪.আঠা
৫. স্কেল

প্রস্তুতির ধাপ সমূহঃ

ধাপ-১ঃ

প্রথম স্টেপে আমি রঙিন কাগজ, কাঁচি, স্কেল, পেন্সিল এবং আঠা সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।

IMG-20250225-WA0000.jpg

ধাপ-২ঃ

এবারে স্কেলের মাপ অনুযায়ী ৭ cm এবং ৩ cm মাপে রঙিন কাগজ কেটে নিতে হবে।

IMG-20250225-WA0001.jpg

ধাপ-৩ঃ

তারপর কাগজের দুই কোনাকুনি আঠা লাগিয়ে সংযুক্ত করে দিতে হবে।

IMG-20250225-WA0002.jpg

ধাপ-৪ঃ

কোনাকুনি আঠা লাগিয়ে দেওয়ার পরে বেলুনের মত একটা আকৃতি ধারণ করবে তখন যে কোন এক অংশ আঠা লাগিয়ে সংযুক্ত করে দিতে হবে। নিচের অংশ আঠা লাগিয়ে সংযুক্ত করে দিতে হবে।

IMG-20250225-WA0003.jpg

ধাপ-৫ঃ

এখন কাগজের চকলেটের মত অংশটার মধ্যে কোন কিছু লিখে দিতে পারেন বা ছোট্ট কিছু দিতে পারেন। আপাতত একটা ছোট্ট কাগজের মধ্যে I love you লিখে দিলে ভালোবাসা প্রকাশ পায় হা হা হা।

IMG-20250225-WA0004.jpg

ধাপ-৬ঃ

চকলেটের ঠোঙ্গার মত অংশের মধ্যে কাগজে লেখা অংশটা দিয়ে দিলাম।

IMG-20250225-WA0005.jpg

ধাপ-৭ঃ

এরপর কোণাকুণি আঠা লাগিয়ে যুক্ত করে দিলাম।

IMG-20250225-WA0006.jpg

ধাপ-৮ঃ

এবার চকলেটের দুই অংশ ছোট ছোট করে কেটে ডিজাইন তৈরি করে দিলাম যেন অরিজিনাল চকলেট এর মত দেখায়।

IMG-20250225-WA0007.jpg

ধাপ-৯ঃ

ভিন্ন ভিন্ন রঙে বেশ কিছু চকলেট তৈরি করা হয়েছে যেগুলো নিচের ছবিতে দেখছেন।

IMG-20250225-WA0008.jpg

এভাবেই খুব সহজে রঙিন কাগজের চকলেট তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা চকলেট দেখতে একেবারে সত্যি কারের চকলেটের মতোই হয়েছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়। কাগজের তৈরি জিনিসগুলো দেখতে বেশ আকর্ষণীয়। বিভিন্ন রং এর চকলেট ভর্তি প্যাকেটগুলো দেখতে খুব সুন্দর হয়েছে ভাইয়া। তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

বাহ্! চমৎকার একটি ডাই পোস্ট শেয়ার করেছেন ভাই। আপনি রঙিন কাগজ দিয়ে দারুণভাবে চকলেট তৈরি করেছেন। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। অনেকদিন পরে ডাই পোস্ট শেয়ার করলেন। যাইহোক এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার তৈরি রঙিন কাগজের চকলেট দেখে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো।কখনো যদি কাউকে প্রপোজ করি,তাহলে তাকে বিভিন্ন রঙের কাগজ দিয়ে এভাবে চকলেটের খোসা বানিয়ে তার ভিতর ছোট্ট একটি কাগজে আপনার মত করে I love you লিখে দেবো।আমি হান্ডেট পার্সেন্ট কনফার্ম এভাবে যদি কাউকে প্রপোজ করা যায় তাহলে রিজেক্ট হওয়ার কোন ভয় থাকবেনা।রঙিন কাগজ ব্যবহার করে দারুন এই ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করে আমার মাথায় এত সুন্দর একটি বুদ্ধি জাগ্রত করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজের তৈরি কটা চকলেট গুলো দেখতে একেবারে সত্যিকারের চকলেট এর মত হয়েছে। যদিও ভেতরটা ফাঁকা মনে হচ্ছে। তবে জিনিসটা কিন্তু দারুন লেগেছে। মজা করার জন্য বাচ্চাদের দিলে মন্দ লাগবে না।

 last year 

রঙিন কাগজের চকলেট দেখতে অরিজিনাল চকলেটের মতো মনে হচ্ছে। তবে চকলেট এর ভিতরে তো চকলেট নেই হা হা হা।যাইহোক ভাইয়া অনেক সুন্দর হয়েছে চকলেট গুলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজের চকলেট গুলো দেখে এই জ্বরের সময় খুব ভালো লাগলো।মিষ্টি খাবারই এ সময়টাতে ভালো লাগে। আপনি চমৎকার তৈরি করেছেন।অনেকদিন পর ডাই পোস্ট করেছেন তা দেখে আরো বেশী ভালো লাগলো ভাইয়া।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজের চকলেট তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে এ ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর চকলেট তৈরি করেছেন। বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করার কারণে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগছে। ছোট বাচ্চাদেরকে যদি আপনি এই প্যাকেট গুলো দেন তারা তো অনেক বেশি খুশি হয়ে যাবে। খুবই কিউট লাগছে এই চকলেট গুলো দেখতে।

 last year 

ভাইয়া, রঙিন কাগজ দিয়ে তৈরি চকলেটগুলো সত্যিই দারুণ হয়েছে! দেখে মনে হচ্ছে যেন আসল চকলেট। কাগজ দিয়ে বিভিন্ন আকর্ষণীয় জিনিস তৈরি করার এই আইডিয়া সত্যিই অসাধারণ। বিশেষ করে রঙিন চকলেট ভর্তি প্যাকেটগুলো একেবারে চোখে পড়ার মতো সুন্দর হয়েছে। তৈরির পুরো পদ্ধতি বিস্তারিতভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

বাহ,রঙিন কাগজের চকলেটগুলি তো দারুণ হয়েছে।মনে হচ্ছে টুপ করে নিয়ে খেয়ে ফেলি☺️☺️,তাছাড়া এগুলো মনে হয় স্পেশাল ভালোবাসা দিবসের দিনে ভাবীকে গিফট করেছিলেন বুঝি!ভাবি মনে হয় খুবই খুশি হয়েছে হি হি,ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61217.01
ETH 1624.35
USDT 1.00
SBD 0.42